মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১০:৪৪ পূর্বাহ্ন
Headline
কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় শিশু ধর্ষণের চেষ্টা ধামাচাপা দিতে ‘৫ লাখ টাকা’র প্রহসনের সালিশ এলাকার যুব সমাজ মুখ খুললেই যুবসমাজকে মামলার হুমকি দেয় মেম্বার-সর্দার রা ! ৩ বছর ধরে বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা আনয়ারা বেগম অনুপস্থিত। ব্রাহ্মণপাড়ায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জমি দখল করে বাড়ি নির্মাণের অভিযোগ সাংবাদিক নার্গিস জুঁইকে আদালত চত্বরে মারধরের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ ঢালুয়া দারুসুন্নাত দাখিল মাদ্রাসায় ল্যাপটপ ও ফটোকপি সুবিধা সম্বলিত প্রিন্টার উপহার লায়ন সৈয়দ হারুন এমজেএফ ভুয়া অনলাইন পোর্টালের নামে প্রতারণা, সাধারণ মানুষের কাছ থেকে হাতিয়ে নেওয়া হচ্ছে হাজার,হাজার টাকা পবিত্র ঈদুল আযহা উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক নেতা আহমেদ আবু জাফর “ত্রিশালের নজরুল মঞ্চে প্রভাষক লিটনের অনবদ্য অভিনয়- “নজরুল জয়ন্তীর বর্ণাঢ্য আয়োজনে মুগ্ধ দর্শক” শরীয়তপুর জেলাবাসীর উদ্দেশে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন সাবেক ছাত্রদল নেতা মাহমুদ খোকন। বিএনপি নেতা মাসুদ রানার নবীনগর পৌরসভার ‘মেয়র’ পদে নির্বাচন করার ঘোষণা!
Headline
Wellcome to our website...
আগে যেমন নিশিরাতে ভোট হয়েছে, এখন আবার নতুন করে ষড়যন্ত্র শুরু হয়েছে- তারেক রহমান
/ ২৬০ Time View
Update : শুক্রবার, ২৩ জানুয়ারী, ২০২৬, ১১:৪৫ পূর্বাহ্ন

আগে যেমন নিশিরাতে ভোট হয়েছে, এখন আবার নতুন করে ষড়যন্ত্র শুরু হয়েছে- তারেক রহমান

মোহাম্মদ মাসুদ, সরাইল :
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ‘গত ১৫ বছর আপনারা ভোট দিতে পারেননি। আগে যেমন নিশিরাতে ভোট হয়েছে, এখন আবার নতুন করে ষড়যন্ত্র শুরু হয়েছে। আপনারা দেখেছেন- একটি দল কীভাবে প্রবাসীদের ব্যালট পেপার দখলে নিয়েছিল। জনগণের সজাগ উপস্থিতিই এসব ষড়যন্ত্র রুখে দিতে পারে।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) রাত ১০টায় ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার কুট্টাপাড়া খেলার মাঠে অনুষ্ঠিত বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তারেক রহমান বলেন, ‘আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে ভোটের অধিকার ফিরে পাওয়ার লড়াইয়ে সবাইকে সর্বোচ্চ সজাগ থাকতে হবে। ‘ধানের শীষে ভোট দেওয়ার জন্য তাহাজ্জুদের নামাজ পড়ে ভোটকেন্দ্রে যেতে হবে এবং ফজরের নামাজ ভোটকেন্দ্রের কাছেই আদায় করতে হবে।
জনসভায় তারেক রহমান দুটি কার্ড প্রদর্শন করে বলেন, বিএনপি রাষ্ট্রক্ষমতায় গেলে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড বিদেশে কর্মসংস্থানের আগে দক্ষ জনশক্তি তৈরির মতো বাস্তবভিত্তিক কর্মসূচি বাস্তবায়ন করা হবে। আমাদের স্লোগান- ‘করব কাজ, গড়ব দেশ- সবার আগে বাংলাদেশ’।
এ সময় তারেক রহমান ব্রাহ্মণবাড়িয়ার ছয়টি সংসদীয় আসনে বিএনপি ও জোটের শরিক দল মনোনীত এমপি প্রার্থীদের পরিচয় করিয়ে দিয়ে জনগণের প্রতি আহ্বান জানান, তাদের ভোট দিয়ে জয়যুক্ত করার জন্য। তিনি বলেন, বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় গেলে এই ছয়জনের মাধ্যমেই এলাকায় সার্বিক উন্নয়ন হবে, ইনশাল্লাহ।

বিএনপির কেন্দ্রীয় অর্থনৈতিক বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির সভাপতি ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামলের সভাপতিত্বে জনসভায় বক্তব্য রাখেন, ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে বিএনপি নেতৃত্বাধীন জোটের শরিক দল জমিয়তে উলামায়ে ইসলাম মনোনীত প্রার্থী মাওলানা জুনায়েদ আল হাবীব, ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা-আখাউড়া) আসনের ধানের শীষের প্রার্থী ড. মুশফিকুর রহমান, ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনের প্রার্থী অ্যাডভোকেট আব্দুল মান্নান, ব্রাহ্মণবাড়িয়া-৬ (বাঞ্ছারামপুর) আসনে গণসংহতির মনোনীত প্রার্থী জুনায়েদ সাকি, ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) আসনের প্রার্থী আব্দুল হান্নানসহ বিএনপি ও অঙ্গসংগঠনের কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ।
সভা সঞ্চালনা করেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. সিরাজুল ইসলাম।এর আগে, বিএনপি চেয়ারম্যানের আগমনকে কেন্দ্র করে দুপুর থেকেই সমাবেশস্থলে মানুষের উপস্থিতি শুরু হয়। খণ্ড খণ্ড মিছিল নিয়ে ব্রাহ্মণবাড়িয়া সদর, সরাইল, আশুগঞ্জ, নাসিরনগর, কসবা, আখাউড়া, নবীনগর ও বাঞ্ছারামপুর উপজেলা থেকে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা সমাবেশে যোগ দেন।
সিলেট, মৌলভীবাজার ও হবিগঞ্জের সমাবেশ শেষ করে রাত ১০টায় তারেক রহমান ব্রাহ্মণবাড়িয়ার সমাবেশস্থলে পৌঁছালে মাঠজুড়ে উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে। এ সময় তিনি নেতাকর্মীদের উদ্দেশে হাত নেড়ে শুভেচ্ছা জানান ও একপর্যায়ে মঞ্চ থেকে নেমে এসে জনতার সঙ্গে হাত মেলান।
দীর্ঘদিন পর জনসভায় তারেক রহমানের উপস্থিতিতে নেতাকর্মীদের মধ্যে বিপুল উৎসাহের সঞ্চার হয়।

মোহাম্মদ মাসুদ
সরাইল প্রতিনিধি
২৩/০১/২৬

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page