মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১০:৩৮ পূর্বাহ্ন
Headline
কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় শিশু ধর্ষণের চেষ্টা ধামাচাপা দিতে ‘৫ লাখ টাকা’র প্রহসনের সালিশ এলাকার যুব সমাজ মুখ খুললেই যুবসমাজকে মামলার হুমকি দেয় মেম্বার-সর্দার রা ! ৩ বছর ধরে বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা আনয়ারা বেগম অনুপস্থিত। ব্রাহ্মণপাড়ায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জমি দখল করে বাড়ি নির্মাণের অভিযোগ সাংবাদিক নার্গিস জুঁইকে আদালত চত্বরে মারধরের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ ঢালুয়া দারুসুন্নাত দাখিল মাদ্রাসায় ল্যাপটপ ও ফটোকপি সুবিধা সম্বলিত প্রিন্টার উপহার লায়ন সৈয়দ হারুন এমজেএফ ভুয়া অনলাইন পোর্টালের নামে প্রতারণা, সাধারণ মানুষের কাছ থেকে হাতিয়ে নেওয়া হচ্ছে হাজার,হাজার টাকা পবিত্র ঈদুল আযহা উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক নেতা আহমেদ আবু জাফর “ত্রিশালের নজরুল মঞ্চে প্রভাষক লিটনের অনবদ্য অভিনয়- “নজরুল জয়ন্তীর বর্ণাঢ্য আয়োজনে মুগ্ধ দর্শক” শরীয়তপুর জেলাবাসীর উদ্দেশে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন সাবেক ছাত্রদল নেতা মাহমুদ খোকন। বিএনপি নেতা মাসুদ রানার নবীনগর পৌরসভার ‘মেয়র’ পদে নির্বাচন করার ঘোষণা!
Headline
Wellcome to our website...
পঞ্চগড়ে বিএনপির প্রার্থীর ব্যানার অপসারণ প্রতিবাদ, নির্বাচন নিরপক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকেই।
/ ২৭৯ Time View
Update : শনিবার, ২৪ জানুয়ারী, ২০২৬, ৭:২১ পূর্বাহ্ন

পঞ্চগড়ে বিএনপির প্রার্থীর ব্যানার অপসারণ প্রতিবাদ,
নির্বাচন নিরপক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকেই।

পঞ্চগড় জেলা প্রতিনিধি,মো আরিফুল ইসলাম ইরান

পঞ্চগড়ে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী ব্যারিস্টার মুহাম্মদ নওশাদ জমিরের নির্বাচনী ব্যানার অপসারণকে কেন্দ্র করে রাজনৈতিক উত্তেজনা সৃষ্টি হয়েছে।

এ ঘটনার প্রতিবাদে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা জেলা প্রশাসকের কার্যালয় (ডিসি অফিস)প্রতিবাদ কর্মসূচি পালন করেছেন।
শুক্রবার (২৩ জানুয়ারি) সন্ধ্যার পর জেলা প্রশাসনের উদ্যোগে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে টানানো পঞ্চগড়-১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ব্যারিস্টার মুহাম্মদ নওশাদ জমিরের নির্বাচনী ব্যানার অপসারণ করা হয়। বিষয়টি জানাজানি হলে ক্ষুব্ধ হয়ে ওঠেন বিএনপি নেতাকর্মীরা। পরে তারা মিছিল নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থান নেন এবং ব্যানার অপসারণের সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ জানান।
কর্মসূচিতে অংশ নেওয়া বিএনপি নেতারা অভিযোগ করে বলেন, নির্বাচনী আচরণবিধির অজুহাতে একতরফাভাবে বিএনপির ব্যানার অপসারণ করা হচ্ছে, যা নির্বাচনের নিরপেক্ষতা ও সুষ্ঠুতা নিয়ে গুরুতর প্রশ্ন তৈরি করছে। তারা অবিলম্বে অপসারিত ব্যানার পুনঃস্থাপন এবং এ ধরনের পক্ষপাতমূলক কার্যক্রম বন্ধের দাবি জানান।
এ সময় নেতাকর্মীরা আরও অভিযোগ করেন, ১০ দলীয় জোটের মনোনীত প্রার্থী মো. সারজিস আলমের রঙিন ব্যানার ও প্রচারসামগ্রী নিয়েও জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ দেওয়া হলেও সে বিষয়ে কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। অথচ বিএনপি প্রার্থীর ব্যানার কোনো প্রকার পূর্ব নোটিশ ছাড়াই অপসারণ করা হয়েছে বলে তারা দাবি করেন।
পরিস্থিতি নিয়ন্ত্রণে জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত ছিলেন। পরে বিএনপি নেতাকর্মীরা শান্তিপূর্ণভাবে কর্মসূচি শেষ করে এলাকা ত্যাগ করেন।
এ বিষয়ে জেলা প্রশাসনের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page