মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১০:৩৮ পূর্বাহ্ন
Headline
কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় শিশু ধর্ষণের চেষ্টা ধামাচাপা দিতে ‘৫ লাখ টাকা’র প্রহসনের সালিশ এলাকার যুব সমাজ মুখ খুললেই যুবসমাজকে মামলার হুমকি দেয় মেম্বার-সর্দার রা ! ৩ বছর ধরে বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা আনয়ারা বেগম অনুপস্থিত। ব্রাহ্মণপাড়ায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জমি দখল করে বাড়ি নির্মাণের অভিযোগ সাংবাদিক নার্গিস জুঁইকে আদালত চত্বরে মারধরের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ ঢালুয়া দারুসুন্নাত দাখিল মাদ্রাসায় ল্যাপটপ ও ফটোকপি সুবিধা সম্বলিত প্রিন্টার উপহার লায়ন সৈয়দ হারুন এমজেএফ ভুয়া অনলাইন পোর্টালের নামে প্রতারণা, সাধারণ মানুষের কাছ থেকে হাতিয়ে নেওয়া হচ্ছে হাজার,হাজার টাকা পবিত্র ঈদুল আযহা উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক নেতা আহমেদ আবু জাফর “ত্রিশালের নজরুল মঞ্চে প্রভাষক লিটনের অনবদ্য অভিনয়- “নজরুল জয়ন্তীর বর্ণাঢ্য আয়োজনে মুগ্ধ দর্শক” শরীয়তপুর জেলাবাসীর উদ্দেশে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন সাবেক ছাত্রদল নেতা মাহমুদ খোকন। বিএনপি নেতা মাসুদ রানার নবীনগর পৌরসভার ‘মেয়র’ পদে নির্বাচন করার ঘোষণা!
Headline
Wellcome to our website...
ব্রাহ্মণপাড়া মালাপাড়ায় ঈগল মার্কার প্রার্থী ব্যারিস্টার যোবায়র আহমেদের উঠান বৈঠক অনুষ্ঠিত
/ ২৪২ Time View
Update : সোমবার, ২৬ জানুয়ারী, ২০২৬, ১:৫৮ অপরাহ্ন

ব্রাহ্মণপাড়া মালাপাড়ায় ঈগল মার্কার প্রার্থী ব্যারিস্টার যোবায়র আহমেদের উঠান বৈঠক অনুষ্ঠিত

সোহেল খান চৌধুরী

কুমিল্লা-৫ (বুড়িচং বি-পাড়া) আসনের মনোনীত প্রার্থী জনাব ব্যারিস্টার যোবায়ের আহমেদ ভূইয়া এর নেতৃত্বে গত রবিবার (২৫ জানুয়ারি) সন্ধ্যায় মালাপাড়া ইউনিয় রামনগর পশ্চিমপাড়া ১ নং ওয়ার্ডে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়

বিকাল ৩ ঘটিকা থেকে ব্যাপক গণসংযোগ, লিফলেট বিতরণ ও কর্মসূচি শুরু হয় , মালাপারা ইউনিয়নের রামচন্দ্রপুর অলুয়া, চন্ডিপুর, সারাদিনব্যাপী এই কর্মসূচিতে দলীয় নেতা-কর্মী ও স্থানীয় সাধারণ মানুষ উৎসাহ-উদ্দীপনার সঙ্গে অংশগ্রহণ করেন। পথচারী, দোকানদার, রিকশাচালক গ্রাম মহল্লার সর্বস্তরের মানুষের মাঝে এবি পার্টির লিফলেট বিতরণ করা হয়। গণসংযোগ শেষে মালাপারা ইউনিয়নের রামনগর ১ নং ওয়ার্ডে উঠান বৈঠকের মাধ্যমে শেষ হয়।
গণসংযোগ চলাকালে এলাকাবাসী ব্যারিস্টার যোবায়ের এর প্রতি গভীর ভালোবাসা ও সমর্থন জানায়। উপস্থিত জনতা বলেন, এবি পার্টির “রাষ্ট্র হবে জনতার” অঙ্গীকার ও নিরাপদ বাংলাদেশ গড়ার প্রত্যয়ই এখন সময়ের দাবি।

উঠান বৈঠকে প্রধান অতিথি বক্তব্যে কুমিল্লা-৫ (বুড়িচং বি-পাড়া) আসনের মনোনীত প্রার্থী ব্যারিস্টার যোবায়ের আহমেদ ভূইয়া বলেন,
স্বাধীনতার ৫৪ বছর পর একটা বাচ্চা যদি প্রতিদিন একটা ডিম বা পুষ্টি খাবার খেতে না পারে এই স্বাধীনতা দিয়ে আমরা কি করব,এসময় তিনি আরো বলেন আমাদের কিছু কিছু লোক লুটপাট করে অনেক ধনী হইছে, হাজার হাজার লাখ লাখ টাকা প্রচার করে দিয়েছে, এই টাকা আমাদের আপনাদের, এই টাকা যদি দেশে থাকতো আমাদের প্রত্যেকটা জনগণ পুষ্টিকর খাবার খেতে পারত। তিনি আরো বলেন আমি যদি সংসদ সদস্য হই আমাকে প্রতিদিন জিজ্ঞাসা করতে পারবেন বরাদ্দ কত টাকা আসছে কিভাবে খরচ করছেন, আমরা এমন এমপি হবো না যে দায়িত্ব পালনের কারণে আপনারা আমাকে ভয় পাবেন বরং আমি এমন ভাবে কাজ করতে চাই আমি এমপি হয়ে আপনাদেরকে ভয় পাব। আমি সবাইকে আহ্বান জানাই ঈগল মার্কায় ভোট দিন, নিরাপদ ও ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠনে অংশ নিন পরিবর্তনের সুযোগ দিন।

ব্রাহ্মণপাড়া উপজেলা এবি পার্টির সদস্য সচিব জয়নাল আবদীন এর পরিচালনায়, মোঃ খোরশেদ আলমের সভাপতিত্বে এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবি পার্টি কুমিল্লা জেলা সদস্য সচিব এম এ কাইয়ুম, কুমিল্লা মহানগর সামদানি, জেলা সাংগঠনিক সম্পাদক আবু সালেহ, ব্রাহ্মণ পাড়া উপজেলা আহবায়ক অব পুলিশ কর্মকর্তা আবু জাহের সরকার,এবি পার্টির নেতা মোঃ ওমর ফারুক রামনগর, শাহাজান সাজু, রামনগর, মোহাম্মদ তুহিন মিয়া,মোঃ সেলিম ভূঁইয়া সহ এবি পার্টি বিভিন্ন পর্যায়ে নেতাকর্মী ও সাধারণ সমর্থকরা।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page