মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০২:১৪ পূর্বাহ্ন
Headline
সীমানা পেরিয়ে আলোর ফেরিওয়ালা: ডিএসইউ’র ভিসি ড. আসিফ মিজান এবং একজন শিক্ষার্থীর হৃদয়ের অর্ঘ্য সরকারী কর্মকর্তাদের অফিস সময়সূচী মেনে চলতে হবে। কুমিল্লা বুড়িচং প্রেসক্লাবের মাসিক সভা অনুষ্ঠিত হামলাকারী ও হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে কুষ্টিয়ায় বিক্ষোভ সমাবেশ পঞ্চগড়ে ইউএনও’র বিরূদ্ধে চাকুরি দেওয়ার নামে ঘুষ নেওয়ার অভিযোগ টাকা ফেরত চাইতে গিয়ে ভ্রাম্যমান আদালতের হুমকি পেয়ে নিরাপত্তাহীনতায় নারী ধুনট পৌর এলাকায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন ‎ পঞ্চগড়ে ১ আসনের সংসদ সদস্যের ঐচ্ছিক তহবিল হতে হত-দরিদ্রদের মাঝে অনুদান বিতরণ বঙ্গোপসাগরীয় ভূ-রাজনীতি, বিএমসিইসি এবং বাংলাদেশ নব গঠিত সাংবাদিক সংগঠন, অনুষ্ঠানের মধ্য দিয়ে উদ্বোধন ঘোষণা করা হয়। স্বাস্থ্য অধিদপ্তরের উপ-পরিচালকের মন্তব্যের জের; বিএমএসএফ প্রতিনিধি দল স্বাস্থ্য অধিদপ্তরে
Headline
Wellcome to our website...
সাম্প্রদায়িক-সম্প্রীতি রক্ষায় ধানের শীষে ভোট চাইলেন মোশাররফ হোসেন
/ ২১২ Time View
Update : মঙ্গলবার, ২৭ জানুয়ারী, ২০২৬, ৭:৩১ অপরাহ্ন

সাম্প্রদায়িক-সম্প্রীতি রক্ষায় ধানের শীষে ভোট চাইলেন মোশাররফ হোসেন

খাগড়াছড়ি প্রতিনিধি :

খাগড়াছড়ির উন্নয়নসহ সাম্প্রদায়িক-সম্প্রীতি রক্ষায় বিএনপি মনোনীত প্রার্থী ওয়াদুদ ভুইয়ার পক্ষে ধানের শীষে ভোট চাইলেন খাগড়াছড়ি জেলা বিএনপির যুগ্ম সম্পাদক মো. মোশাররফ হোসেন। তিনি বলেন ওয়াদুদ ভুইয়া শুধুমাত্র বিএনপির নয়, এজনপদের একজন পরীক্ষিত নেতা।

সোমবার (২৬ জানুয়ারি) সন্ধ্যার দিকে মাটিরাঙ্গার বাবু পাড়ায় বিএনপি মনোনীত প্রার্থী ওয়াদুদ ভুইয়ার সমর্থনে মাটিরাঙ্গা পৌর বিএনপি আয়োজিত উঠান বৈঠকে এসব কথা বলেন।

মাটিরাঙ্গা পৌরসভার ৫নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আবুল কালামের সভাপতিত্বে
উঠান বৈঠকে মাটিরাঙ্গা পৌর বিএনপি’র সভাপতি শাহজালাল কাজল, সিনিয়র সহ-সভাপতি নারায়ণ ত্রিপুরা, সাধারণ সম্পাদক ইব্রাহিম পাটোয়ারী ও সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ সাদ্দাম হোসেন প্রমুখ বিষেশ অতিথি হিসেবে বক্তব্য রাখেন।

বিশেষ অতিথির বক্তব্যে মাটিরাঙ্গা পৌর বিএনপি’র সভাপতি শাহজালাল কাজল বলেন, নামাজ-রোজা জান্নাতের চাবি হলেও একটি দল বাড়ি বাড়ি গিয়ে জান্নাতের টিকিট বিক্রি করছে। তাদেরকে বয়কট করতে হবে। পাহাড়ের উন্নয়ন নিশ্চিতে ধানের শীষে ভোট দিয়ে ওয়াদুদ ভুইয়াকে নির্বাচিত করারও আহবান জানান তিনি।

এ সময় পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক শহিদুল ইসলাম, সদস্য সচিব শাকিল, পৌর ছাত্রদল নেতা শাহিন ছাড়াও বাঙালী, ত্রিপুরা ও মারমা সম্প্রদায়ের কয়েক’শ নারী-পুরুষ এবং ওয়ার্ড বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

##

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page