
ব্রাহ্মণপাড়া ছোটধুশিয় ধানের শীষের নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত
সোহেল খান চৌধুরী
কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় চান্দলা ইউনিয়ন ছোটধুশিয় সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে গত মঙ্গলবার( ২৭ শে জানুয়ারি) এক বিশাল উঠান বৈঠকের আয়োজন করেন ছোট ধুশিয়ার বিএনপির নেতৃবৃন্দ আয়োজনে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
যুবদল নেতা আবু সাইদের পরিচালনায়, সার্বিক সহযোগিতায় করেন হাজী মোহাম্মদ খলিল সাবেক সহ সভাপতি উপজেলা বিএনপি, সার্বিক তত্ত্বাবধানে ছিলেন মোঃ মফিজ মোঃ ইব্রাহিম মো:এরশাদ মোঃ শাহালম মোঃ মোসলেম মোঃ সেলিম মোঃ রোবেল মোঃ জয়নাল মোঃ সবুজসহ ছোট ধুশিয়া বিএনপির নেতৃবৃন্দ ।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা ৫ আসনের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত ধানের শীষের এমপি প্রার্থী হাজী জসিম উদ্দিন এ সময় তিনি বলেন, গত ১৭ বছরের ফ্যাসিস্টের অন্যায় অত্যাচার থেকে মুক্তির একমাত্র পথ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি৷ সাধারন মানুষের আশার প্রতীক এখন ধানের শীষ৷ আমাদের নেত্রী মৃত্যুর পর্যন্ত দেশের মানুষ কে ফেলে যাননি৷ তিনি তার জিবন যৌবন এদেশের সাধারন মানুষের কল্যানের জন্য ব্যয় করেছেন৷ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার যোগ্য উত্তরসুরী আগামীর বাংলাদেশের কর্নধান তারেক রহমানের হাত কে শক্তিশালী করতে আগামী সংসদ নির্বাচনে ধানের শীষে ভোট দিন৷ ধানের শীষ বিজয়ী হলে সাধারন মানুষের জিবনযাত্রার উন্নয়ন হবে৷ দেশের সাধারন মানুষের পাশাপাশি বুড়িচং- ব্রাহ্মণপাড়া এলাকার ব্যাপক উন্নয়ন হবে৷ তাই আসুন সবাই মিলে ঐক্য গঠনের মাধ্যমে আগামী দিনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও উন্নয়নের প্রতীক ধানের শীষে ভোট দেই৷
উঠান বৈঠকে ও মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মোঃ শাহ আলম খোকন, যুগ্ম সাধারন সম্পাদক মোঃ নজরুল ইসলাম, সাবেক ভাইস চেয়ারম্যান বিএনপির দপ্তর সম্পাদক মোঃ হেদায়েত উল্লাহ, ছাত্রবিষয়ক সম্পাদক হাজী জাকির খান সম্রাট, চান্দলা ইউনিয়ন বিএনপির সভাপতি আঃ ছাক্তার লিটন,সাধারন সম্পাদক মোঃ রুহলামিন ভূইয়া বাদল, সাংগঠনিক সম্পাদক মোঃ মোঃ আল মামুন, উপজেলা যুবদলের আহবায়ক মোস্তফা জামান, সিনিয়র যুগ্মআহবায়ক মোঃ জমির হোসেন,সিনিয়র যুগ্মআহবায়ক মোঃ গোলাম কিবরিয়া অপু, যুগ্ম আহবায়ক মোঃ হাজী আলাউদ্দিন, , ইউনিয়ন যুবদলের সভাপতি মোঃ সাইফুল ইসলাম মেম্বার, ইউনিয়ন সেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মোঃ সোহেল রানা, কেন্দ্রীয় ছাত্রদলের সহসাংগঠনিক সম্পাদক মোসাঃ উরমি আক্তার ভূইয়া, উপজেলা ছাত্রদলের আহবায়ক মোঃ দিদারুল আলম ভূইয়া, সদস্য সচিব মোঃ ফয়সাল কবির আখন্দসহ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ৷

