মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৮:১৪ পূর্বাহ্ন
Headline
কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় শিশু ধর্ষণের চেষ্টা ধামাচাপা দিতে ‘৫ লাখ টাকা’র প্রহসনের সালিশ এলাকার যুব সমাজ মুখ খুললেই যুবসমাজকে মামলার হুমকি দেয় মেম্বার-সর্দার রা ! ৩ বছর ধরে বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা আনয়ারা বেগম অনুপস্থিত। ব্রাহ্মণপাড়ায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জমি দখল করে বাড়ি নির্মাণের অভিযোগ সাংবাদিক নার্গিস জুঁইকে আদালত চত্বরে মারধরের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ ঢালুয়া দারুসুন্নাত দাখিল মাদ্রাসায় ল্যাপটপ ও ফটোকপি সুবিধা সম্বলিত প্রিন্টার উপহার লায়ন সৈয়দ হারুন এমজেএফ ভুয়া অনলাইন পোর্টালের নামে প্রতারণা, সাধারণ মানুষের কাছ থেকে হাতিয়ে নেওয়া হচ্ছে হাজার,হাজার টাকা পবিত্র ঈদুল আযহা উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক নেতা আহমেদ আবু জাফর “ত্রিশালের নজরুল মঞ্চে প্রভাষক লিটনের অনবদ্য অভিনয়- “নজরুল জয়ন্তীর বর্ণাঢ্য আয়োজনে মুগ্ধ দর্শক” শরীয়তপুর জেলাবাসীর উদ্দেশে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন সাবেক ছাত্রদল নেতা মাহমুদ খোকন। বিএনপি নেতা মাসুদ রানার নবীনগর পৌরসভার ‘মেয়র’ পদে নির্বাচন করার ঘোষণা!
Headline
Wellcome to our website...
আধিপত্যবাদী মোদীবিরোধী শহীদদের রাষ্ট্রীয় স্বীকৃতি দিতে হবে- আসিফ মাহমুদ সজীব ভূইয়া
/ ৩৮১ Time View
Update : বুধবার, ২৮ জানুয়ারী, ২০২৬, ৭:৩২ অপরাহ্ন

আধিপত্যবাদী মোদীবিরোধী শহীদদের রাষ্ট্রীয় স্বীকৃতি দিতে হবে- আসিফ মাহমুদ সজীব ভূইয়া

মোহাম্মদ মাসুদ, সরাইল :
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বক্তব্যে বলেন ‘অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর আলেম-উলামাদের পেছনে রেখে বাংলাদেশ সামনের দিকে এগোতে পারে না। প্রথমেই হেফাজতে ইসলামের আন্দোলনের শাপলা চত্বরে হত্যাকাণ্ডে শহীদদের এবং আধিপত্যবাদী মোদীবিরোধী আন্দোলনের শহীদদের রাষ্ট্রীয় স্বীকৃতি দিতে হবে। আলেম-উলামারা দেশের জন্য জীবন দিয়েছেন। ফ্যাসিবাদীরা তাদের নানা রকম ট্যাগ দিয়ে দেশের সব সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত করেছে।’

বুধবার (২৮ জানুয়ারি) সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার কেন্দ্রীয় শহিদ মিনারে ১১ দলীয় নির্বাচনি ঐক্যের নির্বাচনি পদযাত্রায় এসব কথা বলেন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া।

এনসিপির নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান হিসেবে তিনি এ সভায় প্রধান অতিথির বক্তব্য দেন। ‘সুশাসন, সংস্কার ও সার্বভৌমত্ব প্রতিষ্ঠার লক্ষ্যে’ জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এই নির্বাচনি পদযাত্রার আয়োজন করে।

ব্রাহ্মণবাড়িয়া-২ ( সরাইল ও আশুগঞ্জ) আসনের এগারো দলীয় ঐক্য জোটের সংসদ সদস্য প্রার্থী মাওলানা আশরাফ উদ্দিন বলেন, এগারো দলীয় ঐক্য জোটের মাধ্যমে নতুন বাংলাদেশের যাত্রা শুরু করেছি। আমাদের প্রথম এবং প্রধান দায়িত্ব শহীদ ওসমান হাদির ইনসাফের বাংলাদেশ কায়েম করা। ২০০১ সালে চারদলীয় জোট ক্ষমতায় গিয়েছিল। ব্রাহ্মণবাড়িয়া জেলার ছয় শহীদের রক্তের ওপর দিয়ে। কিন্তু আপনারা শহীদদের খুনিদের বিচার করেন নাই। জান বাজি রেখে যদি ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ না করত, তাহলে জুলাই গণঅভ্যুত্থান সফল হতো না। আমরা নতুন বাংলাদেশের ইশতেহারে ব্রাহ্মণবাড়িয়ার কথা প্রথমে রাখব ইনশাআল্লাহ। আমাকে নির্বাচিত করেন, তাহলে প্রতি ছয় মাস পর পর সবকিছু উন্মুক্ত হিসাব পেশ করব ইনশাআল্লাহ। নতুন বাংলাদেশকে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে থাকতে হবে। আমি শুধু আপনাদের শাপলা চত্বর বা মোদিবিরোধী আন্দোলনের সময় কোথায় ছিল বড় দল বিএনপি? আমরা যদি বিজয়ী হই তাহলে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলব ইনশাআল্লাহ।
সরাইল উপজেলা জামায়াতে ইসলামীর আমির মো. এনাম খাঁর সভাপতিত্বে বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের প্রধান সমন্বয়কারী মাওলানা কুতুবউদ্দিন, এনসিপির ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রধান সমন্বয়কারী আজিজুর রহমান লিটন, বাংলাদেশ খেলাফত মজলিস ব্রাহ্মণবাড়িয়া জেলার নির্বাহী সভাপতি মাওলানা মাইনুল ইসলাম, এনসিপি সরাইল উপজেলা প্রধান সমন্বয়কারী হাফেজ মোবারক হোসাইন প্রমুখ।

মোহাম্মদ মাসুদ
সরাইল প্রতিনিধি
২৮/০১/২৬

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page