বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০১:৫৬ অপরাহ্ন
শিরোনামঃ
Headline
Wellcome to our website...
শহর জিসাসের সভাপতি মোজাফফর হোসেন মোল্লার উদ্যোগে ধানের শীষের প্রচার মিছিল।
/ ২৯৭ দেখেছেন
সর্বশেষ : বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৬, ৬:০৫ অপরাহ্ন

শহর জিসাসের সভাপতি মোজাফফর হোসেন মোল্লার উদ্যোগে ধানের শীষের প্রচার মিছিল।

জাহিদুল হক:

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ৫ ফেব্রুয়ারি বৃহস্পতিবার বিকেলে সিরাজগঞ্জ শহরের ক্রসবার তিনে বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষা অনুরাগী এবং জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাসের) সিরাজগঞ্জ শহর শাখার সভাপতি মোঃ মোজাফফর হোসেন মোল্লার উদ্যোগে সিরাজগঞ্জ ২ (সদর ও কামারখন্দ) আসনে জাতীয় সংসদ সদস্য পদপ্রার্থী, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনোনীত, জননেতা ইকবাল হাসান মাহমুদ টুকু’র পক্ষে ধানের শীষের প্রচার মিছিল অনুষ্ঠিত ‌হয়েছে। অনুষ্ঠিত মিছিলটিতে
শতশত নেতাকর্মীরা স্বতঃস্ফূর্ত ভাবে অংশ নিয়ে ক্রসবার তিন থেকে শুরু হয়ে চাঁদ আলীমোড়সহ উক্ত এলাকার গুরুত্বপূর্ণ কয়েকটি এলাকা ও মোর প্রদক্ষিণ করে আবার ক্রসবার তিনে এসে শেষ হয়। মিছিলটিতে স্লোগানে স্লোগানে মুখরিত হয়, সিরাজগঞ্জের মাটি-বিএনপির ঘাঁটি, টুকু ভাইয়ের মাটি- বিএনপির ঘাঁটি, টুকু ভাইয়ের মার্কা -ধানের শীষ মার্কা, মিছিল শেষে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন জিয়া সংস্কৃতিক সংগঠন (জিসাস) সিরাজগঞ্জ জেলা শাখার সভাপতি শফি মাহমুদ তিনি বলেন টুকু ভাই কে ভোট দিয়ে জয়যুক্ত করে সিরাজগঞ্জে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হবে‌ এবং অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অনন্য সংবাদ গুলো...
Our Like Page