শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ১২:৪৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
Headline
Wellcome to our website...
ময়মনসিংহ জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন ভালুকা মডেল থানার ওসি মোঃ জাহিদুল ইসলাম
/ ৩৪৮ দেখেছেন
সর্বশেষ : মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৬, ৬:৩২ অপরাহ্ন

ময়মনসিংহ জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন ভালুকা মডেল থানার ওসি মোঃ জাহিদুল ইসলাম

আইন-শৃঙ্খলা রক্ষা,অপরাধ দমন এবং জনবান্ধব পুলিশিং কার্যক্রমে বিশেষ অবদান রাখায়,
ময়মনসিংহ জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে নির্বাচিত হয়েছেন মোঃ জাহিদুল ইসলাম।
তিনি বর্তমানে ভালুকা মডেল থানা-র দায়িত্ব পালন করছেন।

জেলা পুলিশ সূত্রে জানা যায়,অপরাধ নিয়ন্ত্রণ, মাদকবিরোধী অভিযান জোরদার,ওয়ারেন্ট তামিল,দ্রুত মামলার তদন্ত সম্পন্ন এবং সাধারণ মানুষের সাথে সৌহার্দ্যপূর্ণ আচরণের ভিত্তিতে মাসিক মূল্যায়নে তাকে শ্রেষ্ঠ ওসি হিসেবে মনোনীত করা হয়।

তার নেতৃত্বে ভালুকা মডেল থানা এলাকায় আইন/শৃঙ্খলা পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নতি হয়েছে।বিভিন্ন গুরুত্বপূর্ণ মামলার রহস্য উদঘাটন চুরি-ডাকাতি দমন এবং সড়ক নিরাপত্তা কার্যক্রমে সক্রিয় ভূমিকা রাখায় স্থানীয় জনগণের আস্থা অর্জন করেছেন তিনি।

শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হওয়ায় সহকর্মী,জনপ্রতিনিধি ও এলাকাবাসী তাকে অভিনন্দন জানিয়েছেন। এ সম্মাননা ভবিষ্যতেও পেশাগত দায়িত্ব,আরও নিষ্ঠা ও সততার সাথে পালনে তাকে অনুপ্রাণিত করবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অনন্য সংবাদ গুলো...
Our Like Page