মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০২:৫৮ পূর্বাহ্ন
Headline
কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় শিশু ধর্ষণের চেষ্টা ধামাচাপা দিতে ‘৫ লাখ টাকা’র প্রহসনের সালিশ এলাকার যুব সমাজ মুখ খুললেই যুবসমাজকে মামলার হুমকি দেয় মেম্বার-সর্দার রা ! ৩ বছর ধরে বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা আনয়ারা বেগম অনুপস্থিত। ব্রাহ্মণপাড়ায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জমি দখল করে বাড়ি নির্মাণের অভিযোগ সাংবাদিক নার্গিস জুঁইকে আদালত চত্বরে মারধরের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ ঢালুয়া দারুসুন্নাত দাখিল মাদ্রাসায় ল্যাপটপ ও ফটোকপি সুবিধা সম্বলিত প্রিন্টার উপহার লায়ন সৈয়দ হারুন এমজেএফ ভুয়া অনলাইন পোর্টালের নামে প্রতারণা, সাধারণ মানুষের কাছ থেকে হাতিয়ে নেওয়া হচ্ছে হাজার,হাজার টাকা পবিত্র ঈদুল আযহা উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক নেতা আহমেদ আবু জাফর “ত্রিশালের নজরুল মঞ্চে প্রভাষক লিটনের অনবদ্য অভিনয়- “নজরুল জয়ন্তীর বর্ণাঢ্য আয়োজনে মুগ্ধ দর্শক” শরীয়তপুর জেলাবাসীর উদ্দেশে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন সাবেক ছাত্রদল নেতা মাহমুদ খোকন। বিএনপি নেতা মাসুদ রানার নবীনগর পৌরসভার ‘মেয়র’ পদে নির্বাচন করার ঘোষণা!
Headline
Wellcome to our website...
সংরক্ষিত নারী আসনে মনোনয়ন আলোচনায় রেনজিনা আহমেদ প্রিয়াংকা
/ ৩৪৯ Time View
Update : শনিবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৬, ৯:৪৫ পূর্বাহ্ন

সংরক্ষিত নারী আসনে মনোনয়ন আলোচনায় রেনজিনা আহমেদ প্রিয়াংকা

রায়হান শেখ, মোল্লাহাট, বাগেরহাট প্রতিনিধি :
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জনের পর প্রধানমন্ত্রী তারেক রহমান–এর নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সরকার গঠন করেছে। সরকার গঠনের পর এবার আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসন।
নির্বাচন কমিশন (ইসি) সূত্রে জানা গেছে, ৫০টি সংরক্ষিত নারী আসনের নির্বাচন রমজান মাসেই অনুষ্ঠিত হতে পারে। রাজনৈতিক সূত্রে ধারণা করা হচ্ছে, এর মধ্যে বিএনপি জোটের ভাগে প্রায় ৩৭টি আসন পড়তে পারে। এসব আসনে মনোনয়ন পেতে ইতোমধ্যে দলীয় পর্যায়ে আলোচনা ও তৎপরতা শুরু হয়েছে।
আলোচনায় থাকা সম্ভাব্য প্রার্থীদের মধ্যে রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের মোল্লাহাট উপজেলা আহ্বায়ক পাইলট রেনজিনা আহমেদ প্রিয়াংকা।
দলীয় সূত্রে জানা যায়, বিগত সরকারের সময় তিনি বিএনপির আন্দোলন-সংগ্রামে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন এবং হামলা-মামলার শিকার হন। পাশাপাশি নারী অধিকার, সামাজিক উন্নয়ন ও নারীর ক্ষমতায়নে স্থানীয় পর্যায়ে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছেন।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জেলার বিভিন্ন আসনে ধানের শীষ প্রতীকের পক্ষে প্রচারণায় অংশ নিয়ে নারীদের সঙ্গে উঠান বৈঠক ও গণসংযোগ করেন তিনি। স্থানীয় নেতাকর্মীদের দাবি, তার সক্রিয় ভূমিকা বিএনপি প্রার্থীদের বিজয়ে ইতিবাচক প্রভাব ফেলেছে।
মোল্লাহাট উপজেলা বিএনপির এক নেতা বলেন, “রেনজিনা আপা দলের আন্দোলন-সংগ্রামে সবসময় সামনের সারিতে ছিলেন। স্থানীয় ও কেন্দ্রীয় কর্মসূচিতে তার উপস্থিতি ছিল উল্লেখযোগ্য। নারী নেতৃত্ব হিসেবে তিনি অনেকের কাছে অনুকরণীয়।”
স্থানীয়দের মতে, সংরক্ষিত নারী আসনে মনোনয়ন পেলে এবং সংসদ সদস্য নির্বাচিত হলে তিনি বাগেরহাট অঞ্চলসহ দেশের নারীদের শিক্ষা, কর্মসংস্থান ও ক্ষমতায়নে কার্যকর ভূমিকা রাখতে পারবেন।
এ বিষয়ে রেনজিনা আহমেদ প্রিয়াংকা বলেন, “আমি দলের জন্য নিষ্ঠার সঙ্গে কাজ করেছি। দলের নেতৃত্বের প্রতি অনুগত ছিলাম। আমার কাজের মূল্যায়ন দল করবে বলে বিশ্বাস করি।”

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page