বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:১৬ পূর্বাহ্ন
Headline
চকরিয়ায় বালু খেকোর হামলায় ৩ সাংবাদিক আহত ভালুকায় মাদক ব্যবসার প্রতিবাদ। পুলিশের কাজে অবৈধভাবে কেউ বাধা দিতে পারবে না- স্বরাষ্ট্রমন্ত্রী। আমাকে রাষ্ট্রপতি পদ থেকে সরিয়ে সাংবিধানিক শূন্যতা তৈরী করতে চেয়েছিল অন্তবর্তীকালের সরকারঃ সাহাবুদ্দিন আহমেদ চুপ্পু মাননীয় রাষ্ট্রপতি। সরাইলে রুমিন ফারহানাকে শহীদ মিনারে বাধা, ১৫০ জনের বিরুদ্ধে মামলা পঞ্চগড়ে দৈনিক ঢাকার ডাক পত্রিকার সাংবাদিক কে জানে মারা হুমকি নরসিংদীর শিবপুরে জমি সংক্রান্ত বিরোধের জেরে শিক্ষকের দুই পা কর্তন অপরাধীরা ছাড় পাবে না এমপি মনজুর এলাহী। তুরস্কের ভুতুড়ে আবাসন প্রকল্প বুর্জ আল বাবাস প্রথমবারের মতো তেজগাঁও কার্যালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
Headline
Wellcome to our website...
পঞ্চগড়ে দৈনিক ঢাকার ডাক পত্রিকার সাংবাদিক কে জানে মারা হুমকি
/ ৩৯ Time View
Update : সোমবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৬, ১০:৩৪ পূর্বাহ্ন

পঞ্চগড়ে দৈনিক ঢাকার ডাক পত্রিকার সাংবাদিক কে জানে মারা হুমকি,

পঞ্চগড় প্রতিনিধি

ভাবতে অবাক লাগে যেখানে একটি ইউনিয়ন পরিষদ ও ভূমি অফিস রয়েছে এদের নাকের ডগার উপর দিয়ে অবৈধ পন্থায় যন্ত্রদানব ভেকু ও ড্রেজার মেশিন দিয়ে জমির বুক চিরে উত্তোলন করা হচ্ছে পাথর বালু। এই স্থান থেকে অপু নামের এক ব্যক্তি দীর্ঘ এক বছর থেকে পাথর বালু উত্তোলন করেই যাচ্ছে। সরে জমিনে গিয়ে দেখা গেছে সমতল ভূমির প্রায় ৩০ ফিট গভীর থেকে ভেকু ও ড্রেজার মেশিন দিয়ে লক্ষ লক্ষ টাকার পাথর বালুর উত্তোলন করে বিক্রি করছে অপু নামের ব্যক্তি। ঘটনার সত্যতা যাচাই করতে গেলে অপু সাংবাদিক এর সাথে তর্ক-বিতর্কে জড়িয়ে জানে মারার হুমকি দেয়।
এবং সাংবাদিকদের চাঁদাবাজ বলে আখ্যায়িত করে বিশেষ সূত্রে জানা যায় অপু একজন এনসিপির কর্মী তাই সে কাউকে তোয়াক্কা না করে প্রায় এক বছর থেকে এভাবে পাথর বালি উত্তোলন করেই যাচ্ছে।

এখন ভাববার বিষয় যে অপরাধ বড় নাকি আইন বড় যদি আইন বড় হয়ে থাকে তাহলে অতি নিকটে ইউনিয়ন পরিষদ ও ভূমি অফিস রয়েছে অথচ ভূমির প্রায় ৩০ ফিট গভীর থেকে পাথর উত্তোলন করে নাকের ডগার উপর দিয়ে ট্রাকে লোড আনলোড হচ্ছে কিভাবে প্রশ্ন কর্তৃপক্ষের কাছে।

সাংবাদিকরা ঘটনাস্থলে গেলে পাথর বালু খেকো অপু চড়াও হয়ে বসে এবং দলবল নিয়ে সাংবাদিকদের সাথে তর্ক বিতর্কে জড়িয়ে একপর্যায়ে দৈনিক ঢাকার ডাক পত্রিকার পঞ্চগড় জেলা প্রতিনিধি মোছাঃ আছমা আক্তার আখিকে জানে মারার হুমকি দেয় অপু, এবং বলে পাথর বালু বিষয় নিউজ করলে আপনি প্রাণেবাচবেনা আমাকে আপনি চিনেন না আমি কে।

জানা যায় পঞ্চগড় সদর উপজেলার হাফিজাবাদ ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের তালমা বাজার এলাকার বাসিন্দা অপু,
অপু এনসিপি যুবশক্তির জেলা যুগ্ন আহবায়ক ও তার পিতা মতিয়ার রহমান পঞ্চগড় জেলা এনসিপির যুগ্ন আহবায়ক।
বিগত আঠারো মাসে বাপ ছেলে লাখ লাখ টাকার মালিক হয়েছে অবৈধ কার্যকলাপ করে ও এনসিপির নাম ভাঙিয়ে,গড়ে তুলেছে নানান ব্যবসা প্রতিষ্ঠান। নতুন সরকার গঠন হওয়ার পরও এদের প্রভাব কমেনি এলাকায়। এখনো চলমান রয়েছে অবৈধ কার্যকলাপ।

গত শনিবার ২১ ফেব্রুয়ারি প্রায় দুইটা থেকে ২:৩০ মিনিটে ঘটনাটি ঘটে, ২২ফেব্রুয়ারি সকালে ভুক্তভোগী সাংবাদিক
জান মালের নিরাপত্তা চেয়ে আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে পঞ্চগড় সদর থানায় জিডি করেন যার
জিডি নং ১১৮৩।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page