সোমবার, ১৫ জুন ২০২৬, ১১:২৪ অপরাহ্ন
Headline
কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় শিশু ধর্ষণের চেষ্টা ধামাচাপা দিতে ‘৫ লাখ টাকা’র প্রহসনের সালিশ এলাকার যুব সমাজ মুখ খুললেই যুবসমাজকে মামলার হুমকি দেয় মেম্বার-সর্দার রা ! ৩ বছর ধরে বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা আনয়ারা বেগম অনুপস্থিত। ব্রাহ্মণপাড়ায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জমি দখল করে বাড়ি নির্মাণের অভিযোগ সাংবাদিক নার্গিস জুঁইকে আদালত চত্বরে মারধরের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ ঢালুয়া দারুসুন্নাত দাখিল মাদ্রাসায় ল্যাপটপ ও ফটোকপি সুবিধা সম্বলিত প্রিন্টার উপহার লায়ন সৈয়দ হারুন এমজেএফ ভুয়া অনলাইন পোর্টালের নামে প্রতারণা, সাধারণ মানুষের কাছ থেকে হাতিয়ে নেওয়া হচ্ছে হাজার,হাজার টাকা পবিত্র ঈদুল আযহা উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক নেতা আহমেদ আবু জাফর “ত্রিশালের নজরুল মঞ্চে প্রভাষক লিটনের অনবদ্য অভিনয়- “নজরুল জয়ন্তীর বর্ণাঢ্য আয়োজনে মুগ্ধ দর্শক” শরীয়তপুর জেলাবাসীর উদ্দেশে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন সাবেক ছাত্রদল নেতা মাহমুদ খোকন। বিএনপি নেতা মাসুদ রানার নবীনগর পৌরসভার ‘মেয়র’ পদে নির্বাচন করার ঘোষণা!
Headline
Wellcome to our website...
সাতকানিয়ার উপজেলার পশ্চিম ঢেমশা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেন ছরুয়ার কামাল
/ ৪০০ Time View
Update : বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬, ৫:৫৫ অপরাহ্ন

সাতকানিয়ার উপজেলার পশ্চিম ঢেমশা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান
হলেন ছরুয়ার কামাল

আব্বাস উদ্দিন ইকবাল সাতকানিয়া চট্টগ্রাম ।

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার পশ্চিম ঢেমশা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান-১ ও ৬ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ছরুয়ার কামালকে একই ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হয়েছে।সোমবার (২মার্চ) চট্টগ্রাম জেলা প্রশাসক কার্যালয়ের স্থানীয় সরকার শাখার উপপরিচালক (উপসচিব) গোলাম মাঈনউদ্দিন হাসান স্বাক্ষরিত এক অফিস আদেশে তাঁকে এ দায়িত্ব দেওয়া হয়।আদেশে বলা হয়,পরিষদের জনসেবা ও প্রশাসনিক কার্যক্রম গতিশীল রাখার স্বার্থে পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত প্যানেল চেয়ারম্যান-১ ছরুয়ার কামালকে ‘আর্থিক ও প্রশাসনিক’ ক্ষমতা অর্পণ করা হলো।আদেশে জেলা প্রশাসক চট্টগ্রাম এর অনুমোদন রয়েছে বলে উল্লেখ করা হয়।
সাতকানিয়া উপজেলা কর্মকর্তা (ইউএনও) খন্দকার মাহমুদুল হাসান বলেন,জেলা প্রশাসন কার্যালয়ের স্থানীয় সরকার শাখা থেকে পশ্চিম ঢেমশা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান-১ ছরুয়ার কামালকে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব দেওয়ার জন্য একটা চিঠি ইস্যু করা হয়েছে।আগামী রোববার (৮মার্চ) অথবা সোমবার (৯মার্চ) তাঁকে দায়িত্ব বুঝিয়ে দেওয়া হবে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page