সোমবার, ১৫ জুন ২০২৬, ১১:২৫ অপরাহ্ন
Headline
কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় শিশু ধর্ষণের চেষ্টা ধামাচাপা দিতে ‘৫ লাখ টাকা’র প্রহসনের সালিশ এলাকার যুব সমাজ মুখ খুললেই যুবসমাজকে মামলার হুমকি দেয় মেম্বার-সর্দার রা ! ৩ বছর ধরে বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা আনয়ারা বেগম অনুপস্থিত। ব্রাহ্মণপাড়ায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জমি দখল করে বাড়ি নির্মাণের অভিযোগ সাংবাদিক নার্গিস জুঁইকে আদালত চত্বরে মারধরের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ ঢালুয়া দারুসুন্নাত দাখিল মাদ্রাসায় ল্যাপটপ ও ফটোকপি সুবিধা সম্বলিত প্রিন্টার উপহার লায়ন সৈয়দ হারুন এমজেএফ ভুয়া অনলাইন পোর্টালের নামে প্রতারণা, সাধারণ মানুষের কাছ থেকে হাতিয়ে নেওয়া হচ্ছে হাজার,হাজার টাকা পবিত্র ঈদুল আযহা উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক নেতা আহমেদ আবু জাফর “ত্রিশালের নজরুল মঞ্চে প্রভাষক লিটনের অনবদ্য অভিনয়- “নজরুল জয়ন্তীর বর্ণাঢ্য আয়োজনে মুগ্ধ দর্শক” শরীয়তপুর জেলাবাসীর উদ্দেশে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন সাবেক ছাত্রদল নেতা মাহমুদ খোকন। বিএনপি নেতা মাসুদ রানার নবীনগর পৌরসভার ‘মেয়র’ পদে নির্বাচন করার ঘোষণা!
Headline
Wellcome to our website...
কুষ্টিয়ায় জাতীয় পাট দিবস উপলক্ষে আলোচনা সভায় ভারপ্রাপ্ত ডিসি পাটের হারানো গৌরব আবারও ফিরিয়ে আনতে হবে
/ ৩৮৭ Time View
Update : শুক্রবার, ৬ মার্চ, ২০২৬, ৬:৫৯ অপরাহ্ন

কুষ্টিয়ায় জাতীয় পাট দিবস উপলক্ষে আলোচনা সভায় ভারপ্রাপ্ত ডিসি

পাটের হারানো গৌরব আবারও ফিরিয়ে আনতে হবে

আবদুল্লাহ আল বিন জুবায়ের, কুষ্টিয়া।

আধুনিক প্রযুক্তি ও বহুমুখী ব্যবহার নিশ্চিত করে পাটের হারানো গৌরব আবারও ফিরিয়ে আনতে হবে বলে জানিয়েছেন কুষ্টিয়ার ভারপ্রাপ্ত জেলা প্রশাসক আহমেদ মাহবুব-উল-ইসলাম।

তিনি বলেন, পাট বাংলাদেশের ঐতিহ্যবাহী অর্থকরী ফসল এবং পরিবেশবান্ধব ‘সোনালী আঁশ’ হিসেবে বিশ্ববাজারে এর চাহিদা দিন দিন বাড়ছে।

শুক্রবার সকালে কুষ্টিয়া জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে আয়োজিত জাতীয় পাট দিবস উপলক্ষে আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, এক সময় পাট ছিল বাংলাদেশের অর্থনীতির প্রধান চালিকাশক্তি এবং বিশ্বে ‘সোনালী আঁশ’ হিসেবে পরিচিত ছিল। আধুনিক প্রযুক্তি ও বহুমুখী ব্যবহার নিশ্চিত করে পাটের হারানো গৌরব আবারও ফিরিয়ে আনতে হবে। পাটভিত্তিক শিল্প গড়ে উঠলে গ্রামীণ অর্থনীতি শক্তিশালী হবে এবং বিপুল কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।

কুষ্টিয়ায় বিপুল পরিমাণ তামাকের চাষ হয় উল্লেখ করে তিনি বলেন, তামাক কৃষি পরিবেশ, মাটি ও জনস্বাস্থ্যের জন্য বড় হুমকি এজন্য তামাক চাষ কমিয়ে অধিক পরিমাণে পাট চাষে কৃষকদের এগিয়ে আসার আহ্বান জানান।

জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিষ্ট্রেট জাকিউল আলমের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন পাট অধিদপ্তরের মুখ্য কর্মকর্তা সোহরাব হোসেন।

সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার প্রনব কুমার সরকার, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত কৃষি কর্মকর্তা টিপু সুলতান, অটো মেজর অ্যান্ড হাসকিং মালিক সমিতির সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন প্রধান, জুটমিল মালিক সমিতির প্রতিনিধি সেলিম রেজা এবং পাটচাষিদের পক্ষ থেকে আব্দুর রশীদ মন্ডল।

জেলা প্রশাসন ও পাট অধিদপ্তরের উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে কৃষক, কৃষি কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

আলোচনা সভার আগে : “পাট-শিল্প গড়ে তুলুন, কর্মসংস্থান সৃষ্টি করুন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে এবং পাটের বহুমুখী ব্যবহার ও সম্ভাবনা তুলে ধরে একটি সচেতনতামূলক র‌্যালি বের করা হয়।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page