সোমবার, ১৫ জুন ২০২৬, ০৭:৩২ অপরাহ্ন
Headline
কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় শিশু ধর্ষণের চেষ্টা ধামাচাপা দিতে ‘৫ লাখ টাকা’র প্রহসনের সালিশ এলাকার যুব সমাজ মুখ খুললেই যুবসমাজকে মামলার হুমকি দেয় মেম্বার-সর্দার রা ! ৩ বছর ধরে বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা আনয়ারা বেগম অনুপস্থিত। ব্রাহ্মণপাড়ায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জমি দখল করে বাড়ি নির্মাণের অভিযোগ সাংবাদিক নার্গিস জুঁইকে আদালত চত্বরে মারধরের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ ঢালুয়া দারুসুন্নাত দাখিল মাদ্রাসায় ল্যাপটপ ও ফটোকপি সুবিধা সম্বলিত প্রিন্টার উপহার লায়ন সৈয়দ হারুন এমজেএফ ভুয়া অনলাইন পোর্টালের নামে প্রতারণা, সাধারণ মানুষের কাছ থেকে হাতিয়ে নেওয়া হচ্ছে হাজার,হাজার টাকা পবিত্র ঈদুল আযহা উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক নেতা আহমেদ আবু জাফর “ত্রিশালের নজরুল মঞ্চে প্রভাষক লিটনের অনবদ্য অভিনয়- “নজরুল জয়ন্তীর বর্ণাঢ্য আয়োজনে মুগ্ধ দর্শক” শরীয়তপুর জেলাবাসীর উদ্দেশে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন সাবেক ছাত্রদল নেতা মাহমুদ খোকন। বিএনপি নেতা মাসুদ রানার নবীনগর পৌরসভার ‘মেয়র’ পদে নির্বাচন করার ঘোষণা!
Headline
Wellcome to our website...
উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত বহুলী ক্রিকেট প্রিমিয়ার লীগ-২০২৬
/ ৩১৫ Time View
Update : রবিবার, ২২ মার্চ, ২০২৬, ২:৫৮ অপরাহ্ন

উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত বহুলী ক্রিকেট প্রিমিয়ার লীগ-২০২৬

মোঃ জাহিদুল হক: সিরাজগঞ্জ

সিরাজগঞ্জ সদর উপজেলার বহুলী ইউনিয়নের ঐতিহ্যবাহী বহুলী ফুটবল খেলার মাঠে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে “নতুন কুঁড়ি একক সংঘ”-এর আয়োজনে বহুলী ক্রিকেট প্রিমিয়ার লীগ-২০২৬ এর ৭ম আসরের খেলা।
রবিবার (২২ মার্চ ২০২৬) অনুষ্ঠিত এ খেলায় স্থানীয় ক্রীড়াপ্রেমী দর্শকদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে মাঠজুড়ে সৃষ্টি হয় প্রাণবন্ত ও আনন্দঘন পরিবেশ। খেলায় অংশ নেয় রাইসা ক্রিকেট একাদশ ও মায়া প্রিক্যাডেট স্কুল একাদশ। দুই দলের প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ও আকর্ষণীয় খেলায় দর্শকরা উপভোগ করেন দারুণ সব মুহূর্ত।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গাজী মোঃ আব্দুস সামাদ মন্ডল। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ পূজা উদযাপন কমিটি ও জেলা জুয়েলার্স সমিতির সভাপতি শ্রী সন্তোষ কুমার কানু। প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির অর্থ বিষয়ক সম্পাদক এবং বহুলী ইউনিয়ন বিএনপির সদ্য সাবেক সভাপতি এস এম রেজাউর রহমান ফিরোজ, যিনি মাঠটির রক্ষণাবেক্ষণের দায়িত্ব গ্রহণ করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বহুলী ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ হায়দার আলী।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জাতীয়তাবাদী কৃষকদল, বহুলী ইউনিয়ন শাখার সভাপতি মোঃ জাহাঙ্গীর আলম।
খেলাকে কেন্দ্র করে স্থানীয় যুবসমাজের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়। আয়োজকরা জানান, এ ধরনের ক্রীড়া আয়োজন তরুণদের মাদকমুক্ত রাখতে এবং সামাজিক সম্প্রীতি গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
প্রধান অতিথি শ্রী সন্তোষ কুমার কানু তার বক্তব্যে বলেন, বহুলী ফুটবল মাঠের উন্নয়ন ও রক্ষণাবেক্ষণে তিনি প্রতিবছর সহযোগিতা অব্যাহত রাখবেন। পাশাপাশি খেলাধুলার প্রসারে বিভিন্ন উদ্যোগ গ্রহণের আশ্বাস দেন।
আয়োজকরা আশা প্রকাশ করেন, বহুলী প্রিমিয়ার লীগের এই আয়োজন ভবিষ্যতেও ধারাবাহিকভাবে চলমান থাকবে এবং এলাকার ক্রীড়াঙ্গনকে আরও সমৃদ্ধ করবে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page