সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৪:০৫ পূর্বাহ্ন
Headline
জাতিসংঘের সদর দপ্তরে প্রয়াত বেগম খালেদা জিয়ার : হার লাইফ,হার স্টরি’ কপি প্রধানমন্ত্রীকে দেয়া হয়েছে জুলাইয়ের গণহত্যার বিচার ও শান্তি প্রতিষ্ঠার দাবিতে জুলাই গণঐক্যের মানববন্ধন মুভি বাংলা টিভি ও ‘আলোর সময়’ অফিসে হামলার পরিকল্পনা: স্বেচ্ছাসেবক লীগ নেতা আল আমিনকে নিয়ে নতুন উদ্বেগ- ফুটপাত দখলমুক্ত অভিযান বন্ধ না করার আহ্বান ইউপি চেয়ারম্যানের পাইকগাছায় আন্তর্জাতিক প্রবীণ দিবস উদযাপন পাইকগাছায় আন্তর্জাতিক প্রবীণ দিবস উদযাপন সরাইলে ঐতিহ্যবাহী লাঠি খেলা : নারী-পুরুষের সমাগম কেরানীগঞ্জে মাদক সেবনের দায়ে তিনজনের কারাদণ্ড- সাজেকে দফায় দফায় গোলাগুলি, গুলিবিদ্ধ ৯ বছরের শিশু সঞ্জিতা: তীব্র প্রতিবাদ সার্বভৌমত্ব
Headline
Wellcome to our website...
ব্রাহ্মণপাড়ায় জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় আহত -২
/ ৪৯৭ Time View
Update : রবিবার, ২২ মার্চ, ২০২৬, ৪:২৪ অপরাহ্ন

ব্রাহ্মণপাড়ায় জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় আহত -২

অনলাইন ডেক্স :

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল ইউনিয়নের নাগাইশ দঃপাড়া এলাকায় জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় ২ জন কে পিটিয়ে আহত করার খবর পাওয়া গেছে৷ থানার অভিযোগ ও আহতদের ছেলে মেহেদী হাসান জানান, রবিবার আনুমানিক দুপুর ১২ টার দিকে আমাদের একই বাড়ির মোঃ হোসেন মিয়া (৫৫), মোঃ নাঈম (২৮), পিতা-মোঃ হোসেন মিয়া, মোঃ নাছিম (২৯), পিতা-মৃত হারুন মিয়া, মোঃ ফেরদৌস (৩৫), পিতা-আনু মিয়া, আনু মিয়া (৬৫), পিতা-মৃত আলী আজ্জম, ফাতেমা বেগম (৫২), স্বামী-মৃত হারুন মিয়া, আয়েশা বেগম (৪৫), স্বামী- মোঃ হোসেন মিয়াদের সাথে আমার চাচার জমি জমা নিয়ে বিরোধ চলছে৷ সেই কারনে আমার চাচা এম এ মান্নান শহরে বসবাস করে আসতেছে৷ মান্নান চাচা বাড়িতে আসলে আমাদের বাড়িতে থাকার কারনে বিবাদীগত নানান ভাষায় গালাগালি করে৷ এরই ধারাবাহিকতায় ২২/০৩/২০২৬ইং সময় দুপুর অনুমান ১২টায় উপরে উল্লেখিত বিবাদীগন কাঠের চেলি, কাঠের রোলসহ দেশীয় অস্ত্র সস্ত্র নিয়া আমার বসত বাড়িতে আক্রমন করে৷ এসময় তারা আমার বৃদ্ধা মা জোলেখা খাতুন ৬৬ কে পিটিয়ে আহত করে৷ এসময় আমার মায়ের আত্মচিৎকারে আমার বাবা এগিয়ে আসলে তারা আমার বাবা বাচ্চু মিয়া কে পিটিয়ে মারাত্মক আহত করে৷ আমার বাবা,মার আত্মচিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে তাদের উদ্ধার করে ব্রাহ্মণপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে৷ বর্তমানে আমার মা সরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে৷ এ বিষয় আমি মেহেদী হাসান বাদী হয়ে ব্রাহ্মণপাড়া থানায় লিখিত অভিযোগ করেছি৷ আমার বৃদ্ধা বাবা, মাকে প্রকাশ্যে পিটিয়ে আহত কারীদের দ্রুত আইনের আওতায় আনা দাবি জানাচ্ছি৷

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page