বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১০:৪৯ অপরাহ্ন
Headline
সাতকানিয়ায় এক বাড়ির ৪ বসতঘরে ডাকাতি নগদ টাকা ও স্বর্ণালংকারসহ ১৮ লাখ টাকার মালামাল লুট কুমিল্লার বুড়িচং উপজেলায় ৯ জন মাদকসেবীকে গ্রেফতার করেছে পুলিশ। “জুলাই যোদ্ধাদের দায়মুক্তির অধ্যাদেশ আসছে-স্বরাষ্ট্রমন্ত্রী মোঃ রেজাউল করিম নিজস্ব প্রতিবেদকঃ কুমিল্লার আলেখারচরে এক বৃদ্ধকে বাঁচাতে গিয়ে খাদের কিনারায় চলে যায় বাস,অল্পের জন্য রক্ষা পেল বাসযাত্রীরা। দুই সন্তানের জননীকে বিয়ে করতে না পেরে কুষ্টিয়ায় বি/..ষপানে প্রাণ হা/..রালেন নোয়াখালীর যুবক” নরসিংদীতে জনস্বার্থে মোবাইল কোর্ট জেল, জরিমানা ও অর্থদন্ড “একটি মোবাইল ফোন বনাম একটি প্রাণ” নরসিংদী জেলা প্রশাসন, র‍্যাব ও পুলিশের যৌথ মোবাইল কোর্ট অভিযান সাতকানিয়া প্রেসক্লাবে বাবর সভাপতি, জাহাঙ্গীর সম্পাদক নির্বাচিত কুষ্টিয়ায় জ্বালানি তেল সংকট, চরম ভোগান্তিতে সাধারণ মানুষ
Headline
Wellcome to our website...
নরসিংদী জেলা প্রশাসন, র‍্যাব ও পুলিশের যৌথ মোবাইল কোর্ট অভিযান
/ ৭৫ Time View
Update : সোমবার, ২৩ মার্চ, ২০২৬, ১২:৫৫ অপরাহ্ন

নরসিংদী জেলা প্রশাসন, র‍্যাব ও পুলিশের যৌথ
মোবাইল কোর্ট অভিযান

আবুনাঈমরিপন:নরসিংদী প্রতিনিধি :
নরসিংদী সদর হাসপাতাল এলাকায় দালালচক্রের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ গ্ৰহনের লক্ষে,
২৩ মার্চ ২০২৬ ইং সোমবার হাসপাতাল ও সংলগ্ন এলাকায় দালালদের দৌরাত্ম্য প্রতিরোধে জেলা প্রশাসন, র‍্যাব ও পুলিশের সমন্বয়ে একটি সমন্বিত মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। অভিযানটি সকাল ১০:৩০ থেকে দুপুর ২:০০ পর্যন্ত পরিচালিত হয়।
অভিযানকালে দীর্ঘদিন ধরে সক্রিয় দালালচক্রের সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হয়। মোট ৬ জন চিহ্নিত দালাল ও তাদের ৭ জন সহযোগীসহ সর্বমোট ১৩ জনকে সনাক্ত করে ১৩টি পৃথক মামলায় বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়।

গ্রেফতারকৃত ব্যক্তিবর্গ (মোট ১৩ জন),শিপলু (৪৩) — ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা, বাবু (৩০) — ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা, আরমান (৩২) — ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা, ইসরাফিল (৩৩) — ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা, রফিকুল (৪৭) — ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা, রানামিয়া (৪২) — ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা, পাবেল (৩৫) — ১০০ টাকা জরিমানা, জুয়েল (৩২) — ১০০ টাকা জরিমানা, জাহাঙ্গীর (৪৩) — ১০০ টাকা জরিমানা বাবুল (৫০) — ১০০ টাকা জরিমানা, কায়কোবাদ (৫২) — ১০০ টাকা জরিমানা, দীপক (২৮) — ১০০ টাকা জরিমানা, বিল্লাল (৪৫) — ১০০ টাকা জরিমানা
মোবাইল কোর্ট পরিচালনার ফলে হাসপাতাল এলাকায় সক্রিয় দালালচক্রের কার্যক্রম তাৎক্ষণিকভাবে নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। এ উদ্যোগে হাসপাতালের সেবাগ্রহীতাদের ভোগান্তি কমবে বলে প্রত্যাশা করা হচ্ছে। হাসপাতাল কর্তৃপক্ষ, বিশেষ করে সিভিল সার্জন, ও আরএমও, এ কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেছেন।
উক্ত মোবাইল কোর্ট এ
নেতৃত্বে ছিলেন,মোঃ মাসুদ রানা,সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট।
প্রশাসন সূত্রে জানা যায়,
জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page