সোমবার, ১৫ জুন ২০২৬, ০৬:২৫ অপরাহ্ন
Headline
কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় শিশু ধর্ষণের চেষ্টা ধামাচাপা দিতে ‘৫ লাখ টাকা’র প্রহসনের সালিশ এলাকার যুব সমাজ মুখ খুললেই যুবসমাজকে মামলার হুমকি দেয় মেম্বার-সর্দার রা ! ৩ বছর ধরে বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা আনয়ারা বেগম অনুপস্থিত। ব্রাহ্মণপাড়ায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জমি দখল করে বাড়ি নির্মাণের অভিযোগ সাংবাদিক নার্গিস জুঁইকে আদালত চত্বরে মারধরের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ ঢালুয়া দারুসুন্নাত দাখিল মাদ্রাসায় ল্যাপটপ ও ফটোকপি সুবিধা সম্বলিত প্রিন্টার উপহার লায়ন সৈয়দ হারুন এমজেএফ ভুয়া অনলাইন পোর্টালের নামে প্রতারণা, সাধারণ মানুষের কাছ থেকে হাতিয়ে নেওয়া হচ্ছে হাজার,হাজার টাকা পবিত্র ঈদুল আযহা উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক নেতা আহমেদ আবু জাফর “ত্রিশালের নজরুল মঞ্চে প্রভাষক লিটনের অনবদ্য অভিনয়- “নজরুল জয়ন্তীর বর্ণাঢ্য আয়োজনে মুগ্ধ দর্শক” শরীয়তপুর জেলাবাসীর উদ্দেশে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন সাবেক ছাত্রদল নেতা মাহমুদ খোকন। বিএনপি নেতা মাসুদ রানার নবীনগর পৌরসভার ‘মেয়র’ পদে নির্বাচন করার ঘোষণা!
Headline
Wellcome to our website...
সাতকানিয়ায় এক বাড়ির ৪ বসতঘরে ডাকাতি নগদ টাকা ও স্বর্ণালংকারসহ ১৮ লাখ টাকার মালামাল লুট
/ ২৫৭ Time View
Update : মঙ্গলবার, ২৪ মার্চ, ২০২৬, ৮:৩৮ অপরাহ্ন

সাতকানিয়ায় এক বাড়ির ৪ বসতঘরে ডাকাতি নগদ টাকা ও স্বর্ণালংকারসহ ১৮ লাখ টাকার মালামাল লুট

আব্বাস উদ্দিন ইকবাল সাতকানিয়া চট্টগ্রাম প্রতিনিধি

চট্টগ্রামের সাতকানিয়ায় বাড়ির প্রধান ফটকের তালা কেটে ঘরে প্রবেশ করে ৪ বসতঘরে দুর্ধর্ষ ডাকাতির ঘটনার অভিযোগ পাওয়া গেছে।এ ঘটনায় ডাকাতদল পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকা,স্বর্ণালংকার,মোবাইল ফোনসেট ও মূল্যবান  জিনিসপত্রসহ ১৮ লক্ষাধিক টাকার মালামাল লুট হয়েছে বলে পরিবারের সদস্যরা জানিয়েছেন।

রবিবার (২২ মার্চ) গভীর রাতে সাতকানিয়া পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের খলিফা পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
এসময় ব্যবসায়ী নুরুল ইসলাম  খোকন,শামসুল ইসলাম লিঠন,বেলাল হোসেন ও সিরাজুল ইসলাম এর ঘরে ডাকাতি  হয়।

বাড়ির মালিকরা জানান,রবিবার রাত আনুমানিক সাড়ে ৩ টার দিকে অস্ত্রশস্ত্র নিয়ে ১০থেকে ১২জনের সংঘবদ্ধ মুখোশ পরিহিত ডাকাতদল  পাকা বাড়ির মুল দরজার তালা ভেঙে দ্বিতীয় তলায় উঠে।সেখান থেকে সিড়ি দিয়ে বাড়ির ভিতর প্রবেশ করে সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে নগদ ৭ লক্ষ টাকা, সাড়ে ৪ ভরি স্বর্ণালংকার,১ আইফোনসহ ৪ টি মোবাইল ও মুল্যবান জিনিসপত্র লুট করে নিয়ে যায়।
বাড়ির মালিক ও সাতকানিয়া সদরের তারিন ফ্যাশনের স্বত্বাধিকারী নুরুল ইসলাম খোকন জানান,বাড়ির ভিতর প্রবেশ করা ১০-১২ জনের মধ্যে ২ জনের মুখ খোলা ছিল বাকীরা ছিল মুখোশ পরিহিত। সবার হাতে ছিল বড় সাইজের ভারী অস্ত্র।ডাকাতির ঘটনার আমি থানায় অভিযোগ করতে যাচ্ছি।
সাতকানিয়া  থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)মন্জুরুল হক বলেন, এ ধরনের ঘটনা আমি জানি না।তাছাড়া আমাদের কেউ জানাই নাই।তারপরও এখন যখন জানলাম বিষয়টি খবর নিচ্ছি।তবে ঘটনাটি কি চুরি না ডাকাতি সেটাতো একটা বিষয়।বিষয়টি তদন্ত করে আপনাদের জানানো হবে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page