শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৪:২৫ অপরাহ্ন
Headline
কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় শিশু ধর্ষণের চেষ্টা ধামাচাপা দিতে ‘৫ লাখ টাকা’র প্রহসনের সালিশ এলাকার যুব সমাজ মুখ খুললেই যুবসমাজকে মামলার হুমকি দেয় মেম্বার-সর্দার রা ! ৩ বছর ধরে বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা আনয়ারা বেগম অনুপস্থিত। ব্রাহ্মণপাড়ায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জমি দখল করে বাড়ি নির্মাণের অভিযোগ সাংবাদিক নার্গিস জুঁইকে আদালত চত্বরে মারধরের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ ঢালুয়া দারুসুন্নাত দাখিল মাদ্রাসায় ল্যাপটপ ও ফটোকপি সুবিধা সম্বলিত প্রিন্টার উপহার লায়ন সৈয়দ হারুন এমজেএফ ভুয়া অনলাইন পোর্টালের নামে প্রতারণা, সাধারণ মানুষের কাছ থেকে হাতিয়ে নেওয়া হচ্ছে হাজার,হাজার টাকা পবিত্র ঈদুল আযহা উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক নেতা আহমেদ আবু জাফর “ত্রিশালের নজরুল মঞ্চে প্রভাষক লিটনের অনবদ্য অভিনয়- “নজরুল জয়ন্তীর বর্ণাঢ্য আয়োজনে মুগ্ধ দর্শক” শরীয়তপুর জেলাবাসীর উদ্দেশে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন সাবেক ছাত্রদল নেতা মাহমুদ খোকন। বিএনপি নেতা মাসুদ রানার নবীনগর পৌরসভার ‘মেয়র’ পদে নির্বাচন করার ঘোষণা!
Headline
Wellcome to our website...
রাজস্থলীতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপন।
/ ১২০ Time View
Update : বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬, ৮:২৭ অপরাহ্ন

রাজস্থলীতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপন।

মিন্টু কান্তি নাথ (রাজস্থলী রাঙ্গামাটি)

রাঙ্গামাটি জেলার রাজস্থলীতে যথাযোগ্য মর্যাদা ও গভীর ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে মহান স্বাধীনতা দিবস-২০২৬ উদযাপিত হয়েছে।
বৃহস্পতিবার (২৬ মার্চ) সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে উপজেলার সকল সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসটির কর্মসূচির সূচনা হয়।
সকাল ৬টা ১মিনিটের সময় উপজেলা স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়।
প্রথমে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয়। পরে পর্যায়ক্রমে বীর মুক্তিযোদ্ধাবৃন্দ,রাজস্থলী থানা,রাজস্থলী প্রেসক্লাবসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান এবং রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
এরপর সকাল ৮ টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে এক বর্ণাঢ্য মার্চপাস্ট, শিশু কিশোর সমাবেশ,কুচকাওয়াজ, ক্রীড়া প্রতিযোগিতা  এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। কুচকাওয়াজে বাংলাদেশ পুলিশ, আনসার ও ভিডিপি, রোভার ও গার্লস গাইডসহ উপজেলার মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র ছাত্রীরা অংশগ্রহণ করেন।

এসময় রাজস্থলী উপজেলা নির্বাহী কর্মকর্তা সেলিনা আক্তার কুচকাওয়াজ পরিদর্শন করেন এবং মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উপলক্ষে বক্তব্য প্রদান করেন। এরপর বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয় ও কলেজের শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোজ্ঞ ডিসপ্লে প্রদর্শনী অনুষ্ঠিত হয়।

এতে রাজস্থলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ খালেদ হোসেন,গণমাধ্যম কর্মী,উপজেলা বিএনপির সভাপতি মাষ্টার খলিলুর রহমান শেখ, জামায়াতের সভাপতি মাওলানা ফরিদ আহম্মদ, বীর মুক্তিযোদ্ধা ও পরিবার, সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকসহ সর্বস্তরের জনসাধারণ উপস্থিত ছিলেন। সবশেষে স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ করেন অতিথিবৃন্দ।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page