শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০৬:৩০ অপরাহ্ন
Headline
কুমিল্লা তেলিকোনা নুরুল হুদা ফিলিং স্টেশনকে ৫০ হাজার টাকা জরিমানা ব্রাহ্মণপাড়ায় চার বছরের শিশু ধর্ষণের চেষ্টা অভিযোগে এক কিশোর গ্রেপ্তার ব্রাহ্মণপাড়ায় যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে দিনব্যাপী নানা কর্মসূচি গ্রহণ করা হয়। কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় মাদকাসক্ত ছেলের অত্যাচারে অতিষ্ঠ মায়ের অভিযোগে মো. কাইয়ুম (১৯) নামে এক তরুণকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। সত্য উন্মোচনের চ্যালেঞ্জ: প্রমাণ দিন, নতুবা অপপ্রচার বন্ধ করুন নরসিংদীর শিবপুরে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান রাণীশংকৈলে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত রাজস্থলীতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপন। ২৬শে মার্চ স্বাধীনতা দিবস উদযাপন চট্টগ্রামে চট্টলা এক্সপ্রেস ট্রেনে ভয়াবহ অগ্নিকাণ্ড
Headline
Wellcome to our website...
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় মাদকাসক্ত ছেলের অত্যাচারে অতিষ্ঠ মায়ের অভিযোগে মো. কাইয়ুম (১৯) নামে এক তরুণকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
/ ৯৩ Time View
Update : শুক্রবার, ২৭ মার্চ, ২০২৬, ৪:৩৮ অপরাহ্ন

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় মাদকাসক্ত ছেলের অত্যাচারে অতিষ্ঠ মায়ের অভিযোগে মো. কাইয়ুম (১৯) নামে এক তরুণকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

স্টাফরির্পোটারঃ

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় মাদকাসক্ত ছেলের অত্যাচারে অতিষ্ঠ মায়ের অভিযোগে মো. কাইয়ুম (১৯) নামে এক তরুণকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (২৬ মার্চ) সন্ধ্যায় এ সাজা দেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তারেক রহমান। সাজাপ্রাপ্ত মো. কাইয়ুম উপজেলার চান্দলা ইউনিয়নের বলাখাল গ্রামের মৃত নেয়াজ আলীর ছেলে। নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তারেক রহমান জানান, কাইয়ুম মাদকাসক্ত। মাদকের টাকার জন্য সে প্রায়ই বাড়িতে অত্যাচার করত, মা ও অন্যান্য স্বজনদের মারধর করত। তার মায়ের অভিযোগের প্রেক্ষিতে বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার চান্দলা ইউনিয়নের বলাখাল এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে গাঁজা সেবনরত অবস্থায় কাইয়ুমকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে ২ পুড়িয়া গাঁজা জব্দ করা হয়। পরে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে মাদকদ্রব্য সেবনের অভিযোগে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ সনের ৩৬ (৫) ধারায় ৬ মাসে কারাদণ্ড প্রদান করা হয়। সে নিয়মিত মাদক সেবন ও স্বজনদের অত্যাচারের কথা স্বীকার করেছে বলে জানান তিনি।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page