শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১১:৪৮ অপরাহ্ন
Headline
পাইকগাছায় আন্তর্জাতিক প্রবীণ দিবস উদযাপন পাইকগাছায় আন্তর্জাতিক প্রবীণ দিবস উদযাপন সরাইলে ঐতিহ্যবাহী লাঠি খেলা : নারী-পুরুষের সমাগম কেরানীগঞ্জে মাদক সেবনের দায়ে তিনজনের কারাদণ্ড- সাজেকে দফায় দফায় গোলাগুলি, গুলিবিদ্ধ ৯ বছরের শিশু সঞ্জিতা: তীব্র প্রতিবাদ সার্বভৌমত্ব বিশেষ অভিযানে ঢাকা জেলার ডিবি (দক্ষিণ) কর্তৃক নিষিদ্ধ ঘোষিত আওয়ামীলীগ সংঘটনের ০২ (দুই) জন সক্রীয় সদস্যদের গ্রেফতার – জাতীয় ছাত্রশক্তির বিভাগীয় সাংগঠনিক সম্পাদক হলেন দেবিদ্বারের কৃতি সন্তান রাকিবুল ইসলাম হৃদয় দেবিদ্বার পৌরসভার অর্থায়নে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু পরীক্ষার কিট সরবরাহ নবীনগরে তালীমে হিযবুল্লাহ ও যুব কাফেলার নবগঠিত কমিটির প্রথম সভা অনুষ্ঠিত।
Headline
Wellcome to our website...
ব্রাহ্মণপাড়ায় চার বছরের শিশু ধর্ষণের চেষ্টা অভিযোগে এক কিশোর গ্রেপ্তার
/ ২৩৫ Time View
Update : শনিবার, ২৮ মার্চ, ২০২৬, ৬:১১ পূর্বাহ্ন

ব্রাহ্মণপাড়ায় চার বছরের শিশু ধর্ষণের চেষ্টা অভিযোগে এক কিশোর গ্রেপ্তার

সোহেল খান চৌধুরী

কুমিল্লার ব্রাহ্মণপাড়া ৪ বছরের এক কন্যা শিশুকে ধর্ষণের চেষ্টার ঘটনায় জুয়েল মিয়া (১৬) নামের এক কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার (২৬ মার্চ) দুপুরে উপজেলার শশীদল ইউনিয়নের দেউস গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এর সকালে ওই কন্যা শিশুর মা বাদী হয়ে ব্রাহ্মণপাড়া থানা লিখিত অভিযোগ দায়ের করেন।
গ্রেপ্তার হওয়া জুয়েল মিয়া দেউস গ্রামের দানু মিয়ার ছেলে। জুয়েল মিয়া ওই কন্যা শিশুর পাশের বাড়ির সম্পর্কে চাচা হয়।
মামলার এজাহারে শিশুটির মা উল্লেখ করেন, ঘটনার দিন বুধবার (২৫ মার্চ) সকাল আনুমানিক ৯ টার সময় আমার মেয়ে ও তার সমবয়সী পাশের বাড়ির আরেকটি শিশুসহ বাড়ির উঠানে খেলাধুলা করিতেছিল। আমি কাপড় শুকাতে বাড়ির পিছনে যাই। কাপড় শুকানো শেষে উঠানে এসে দেখি আমার মেয়ে উঠানে নাই। তখন ওই শিশুটিকে আমার মেয়ে কোথায় জিজ্ঞাসাবাদ করিলে সে জানায় জুয়েল মিয়া আমার মেয়েকে নিয়ে তাহার বসত ঘরে ঢুকে ভিতর থেকে দরজা বন্ধ করে দিয়েছে। আমি তাড়াতাড়ি জুয়েল মিয়ার বাড়ির দরজায় ধাক্কা দিলে সে দরজা খুললে আমার মেয়ে তাঁর বসত ঘর থেকে বের হয়ে আসে। মেয়ের পড়নের প্যান্ট এলোমেলো অবস্থায় ছিল। তখন আমার মেয়েকে জিজ্ঞাসাবাদ করলে সে জানায় জুয়েল মিয়া আমার মেয়েকে কার্টুন দেখার কথা বলে বসত ঘরে নিয়ে তাহাকে ধর্ষণের চেষ্টা করে। আমি দরজায় ধাক্কা দেওয়ায় জুয়েল মিয়া প্রথমে আমার মেয়ের মুখ চেপে ধরে। পরে তাড়াতাড়ি করে কাপড় পড়িয়ে দিয়ে দরজা খুলে দেয় বলে আমার মেয়ে জানায়।
ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাব্বির মোহাম্মদ সেলিম বলেন, এঘটনায় শিশুটির মা বাদী হয়ে থানায় ধর্ষণের চেষ্টার অভিযোগে মামলা দায়ের করেছেন। মালার প্রেক্ষিতে জুয়েল মিয়াকে গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে আসামিকে আদালতে প্রেরণ করা হলে আদালত তাঁকে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page