শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০৯:১২ অপরাহ্ন
Headline
কুমিল্লা তেলিকোনা নুরুল হুদা ফিলিং স্টেশনকে ৫০ হাজার টাকা জরিমানা ব্রাহ্মণপাড়ায় চার বছরের শিশু ধর্ষণের চেষ্টা অভিযোগে এক কিশোর গ্রেপ্তার ব্রাহ্মণপাড়ায় যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে দিনব্যাপী নানা কর্মসূচি গ্রহণ করা হয়। কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় মাদকাসক্ত ছেলের অত্যাচারে অতিষ্ঠ মায়ের অভিযোগে মো. কাইয়ুম (১৯) নামে এক তরুণকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। সত্য উন্মোচনের চ্যালেঞ্জ: প্রমাণ দিন, নতুবা অপপ্রচার বন্ধ করুন নরসিংদীর শিবপুরে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান রাণীশংকৈলে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত রাজস্থলীতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপন। ২৬শে মার্চ স্বাধীনতা দিবস উদযাপন চট্টগ্রামে চট্টলা এক্সপ্রেস ট্রেনে ভয়াবহ অগ্নিকাণ্ড
Headline
Wellcome to our website...
কুমিল্লা তেলিকোনা নুরুল হুদা ফিলিং স্টেশনকে ৫০ হাজার টাকা জরিমানা
/ ৪১ Time View
Update : শনিবার, ২৮ মার্চ, ২০২৬, ১২:২৩ অপরাহ্ন

কুমিল্লা তেলিকোনা নুরুল হুদা ফিলিং স্টেশনকে ৫০ হাজার টাকা জরিমানা

এ্.কে. পলাশ স্টাফ রিপোর্টার

কুমিল্লার আদর্শ সদর উপজেলায় ভ্রাম্যমান আদালতের অভিযানে একটি ফিলিং স্টেশনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
শনিবার (২৮ মার্চ) উপজেলা নির্বাহী অফিসার কর্তৃক পরিচালিত মোবাইল কোর্টে মেসার্স জান্নাত ফিলিং স্টেশন, মেসার্স নাইমুল ফিলিং স্টেশন, মেসার্স রহমান ফিলিং স্টেশন, মেসার্স ইষ্টার্ণ সি.এন.জি ফিলিং স্টেশন এবং মেসার্স নুরুল হুদা ফিলিং স্টেশনসহ মোট ৫টি প্রতিষ্ঠানে অভিযান চালানো হয়।
অভিযানকালে তেলের মজুতের সঙ্গে স্টক রেজিস্টারের তথ্যের মিল, কৃত্রিম সংকট সৃষ্টি এবং পরিমাপে কম দেওয়াসহ ভোক্তা অধিকার লঙ্ঘনের বিভিন্ন বিষয় খতিয়ে দেখা হয়।
এর মধ্যে তেলিকোনা এলাকার মেসার্স নুরুল হুদা ফিলিং স্টেশনের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ প্রমাণিত হওয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৪৫ ধারায় ৫০ হাজার টাকা জরিমানা করা হয় এবং তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।
প্রশাসন জানায়, জনস্বার্থে এ ধরনের মোবাইল কোর্ট অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page