শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১০:২৪ অপরাহ্ন
Headline
পাইকগাছায় আন্তর্জাতিক প্রবীণ দিবস উদযাপন পাইকগাছায় আন্তর্জাতিক প্রবীণ দিবস উদযাপন সরাইলে ঐতিহ্যবাহী লাঠি খেলা : নারী-পুরুষের সমাগম কেরানীগঞ্জে মাদক সেবনের দায়ে তিনজনের কারাদণ্ড- সাজেকে দফায় দফায় গোলাগুলি, গুলিবিদ্ধ ৯ বছরের শিশু সঞ্জিতা: তীব্র প্রতিবাদ সার্বভৌমত্ব বিশেষ অভিযানে ঢাকা জেলার ডিবি (দক্ষিণ) কর্তৃক নিষিদ্ধ ঘোষিত আওয়ামীলীগ সংঘটনের ০২ (দুই) জন সক্রীয় সদস্যদের গ্রেফতার – জাতীয় ছাত্রশক্তির বিভাগীয় সাংগঠনিক সম্পাদক হলেন দেবিদ্বারের কৃতি সন্তান রাকিবুল ইসলাম হৃদয় দেবিদ্বার পৌরসভার অর্থায়নে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু পরীক্ষার কিট সরবরাহ নবীনগরে তালীমে হিযবুল্লাহ ও যুব কাফেলার নবগঠিত কমিটির প্রথম সভা অনুষ্ঠিত।
Headline
Wellcome to our website...
মাদকের টাকার জন্য নিজের বাবাকে মারধরের ঘটনায় কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় দুই যুবককে ৪ মাস করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে দুই জনকে অর্থদণ্ডও দেওয়া হয়েছে।
/ ২৪৬ Time View
Update : বুধবার, ১ এপ্রিল, ২০২৬, ৩:২৬ অপরাহ্ন

মাদকের টাকার জন্য নিজের বাবাকে মারধরের ঘটনায় কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় দুই যুবককে ৪ মাস করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে দুই জনকে অর্থদণ্ডও দেওয়া হয়েছে।

সোমবার (৩০ মার্চ) দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তারেক রহমান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন—ব্রাহ্মণপাড়া সদরের নরুল ইসলামের ছেলে শিপন (২৩) এবং একই উপজেলার দক্ষিণ তেঁতাভূমি গ্রামের মফিজুল ইসলামের ছেলে রবিউল হাসান (২৪)।

কান্নাজড়িত কণ্ঠে মাদকাসক্ত রবিউল হাসানের বাবা মফিজুল ইসলাম জানান, ছেলেকে উন্নত জীবনের আশায় তিনি মালয়েশিয়ায় পাঠিয়েছেন। সেখানে গিয়ে সে অনলাইন জুয়ায় আসক্ত হয়ে দেশে ফিরে মাদক সেবনে জড়িয়ে পড়ে। এ বিষয়ে তাকে বারণ করা হলে সে আমার ওপর একাধিকবার হামলা চালায়। সর্বশেষ সোমবার সকালে রবিউল ইয়াবা সেবন করার সময় তাকে বাধা দেয়া হলে সে আমাকে মারধর করে। পরে এলাকাবসী মিলে তাকে আটক করা হয়। আমি বাবা হিসেবে কমপক্ষে তার দুই বছরের জেল দাবি করছি।

অপর যুবক শিপনের বাবা নুরুল ইসলাম বলেন, ছেলেকে মানুষ করতে কত কষ্ট করেছি। তাছাড়া সে মাদকের টাকা যোগাড় করতে ঘর থেকে বিভিন্ন জিনিসপত্র চুরি করে এবং মানুষের জিনিসপত্রও চুরি করে। তার অত্যাচারে আমি অতিষ্ঠ। এই ছেলের সর্বোচ্চ শাস্তি দাবি করছি।

এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তারেক রহমান বলেন, ব্রাহ্মণপাড়ায় পাড়ায় উদ্বেগ জনক হারে যুব সমাজ মাদকে জড়িয়ে পড়ছে। গত এক মাসে ১৩ যুবককে ভ্রাম্যমান আদালতে সাজা দেওয়া হয়েছে। একই ভাবে আজ মাদক সেবনের দায়ায়ে দুই বাবার অভিযোগের ভিত্তিতে শিপন ও রবিউলকে ৪ মাস করে কারাদণ্ড দেয়া হয়। একই সঙ্গে দুজনকে ১০০ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page