সোমবার, ২৯ জুন ২০২৬, ১০:৪৮ পূর্বাহ্ন
Headline
বঙ্গোপসাগরীয় ভূ-রাজনীতি, বিএমসিইসি এবং বাংলাদেশ নব গঠিত সাংবাদিক সংগঠন, অনুষ্ঠানের মধ্য দিয়ে উদ্বোধন ঘোষণা করা হয়। স্বাস্থ্য অধিদপ্তরের উপ-পরিচালকের মন্তব্যের জের; বিএমএসএফ প্রতিনিধি দল স্বাস্থ্য অধিদপ্তরে চাঁদার দাবিতে দিশেহারা সত্তরোর্ধ জেলে ‘১০ হাজার টাকা দিবি, নইলে তোর নাও-জাল খাইয়া দিমু’—অভিযোগ গ্লোবাল কনজ্যুমার এন্ড হিউম্যান রাইটস ফোরামের ট্রাস্টি বোর্ডের সভা অনুষ্ঠিত ঢাকা-বেইজিং কৌশলগত অংশীদারিত্ব: ভূ-রাজনীতি ও জাতীয় স্বার্থ কুমিল্লা দাউদকান্দিতে সম্রাট মামুন হত্যা মামলার আসামি ‘কসাই শামীম’ গ্রেফতার নরসিংদীর শিবপুরে ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের মাঝে ঢেউটিন, বিভাটেক, সেলাই মেশিন ও অনুদানের চেক বিতরণ। মোল্লাহাটে স্বর্ণ ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধারের পর প্রশাসনের উপস্থিতিতে দোকান খুলে জব্দ তালিকা প্রস্তুত ঐতিহ্যবাহী ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সহযোগী সদস্য হিসেবে আনুষ্ঠানিক যাত্রা শুরু বাংলাদেশ অনলাইন অ্যাসোসিয়েশন মিডিয়া( বুমা)
Headline
Wellcome to our website...
দুবাইয়ে ক্ষেপণাস্ত্র হামলায় ব্রাহ্মণপাড়ার প্রবাসী নিহত, এলাকায় শোকের ছায়া
/ ১৩২ Time View
Update : বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬, ৪:০৮ অপরাহ্ন

দুবাইয়ে ক্ষেপণাস্ত্র হামলায় ব্রাহ্মণপাড়ার প্রবাসী নিহত, এলাকায় শোকের ছায়া

​মোঃ জাকির হোসেন।।

​পরিবারের সচ্ছলতা ফেরাতে এক যুগ আগে পাড়ি জমিয়েছিলেন মরুভূমির দেশে। কয়েক দফা ছুটিতে দেশে এসে পরিবারের সঙ্গে সময় কাটিয়ে আবার ফিরে গেছেন কর্মস্থলে। কিন্তু এবার আর ফেরা হলো না শাহ আলম ভূঁইয়ার (৪৫)। দুবাইয়ে কর্মস্থলে ক্ষেপণাস্ত্র হামলায় প্রাণ হারিয়েছেন তিনি।
​গতকাল বুধবার বাংলাদেশ সময় রাত ৯টার দিকে দুবাইয়ের নিজ কর্মস্থলে এই হামলার ঘটনা ঘটে। নিহত শাহ আলম কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার সাহেবাবাদ ইউনিয়নের জিরুইন গ্রামের (ভূঁইয়া বাড়ি) মৃত হানিফ ভূঁইয়ার ছেলে।
​পারিবারিক সূত্রে জানা গেছে, ২০১৩ সালে প্রথমবার জীবিকার সন্ধানে দুবাই যান শাহ আলম। সর্বশেষ গত ২০২৫ সালে তিন মাসের ছুটি কাটিয়ে তিনি পুনরায় কর্মস্থলে ফিরে গিয়েছিলেন। চার সন্তানের জনক শাহ আলমের এমন অকাল মৃত্যুতে তাঁর পরিবার ও এলাকায় শোকের মাতম চলছে।
​শাহ আলমের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন সাহেবাবাদ ইউনিয়নের স্থানীয় ইউপি সদস্য মো. জাকির হোসেন। তিনি বলেন, “শাহ আলমের মৃত্যুর খবর এলাকায় পৌঁছানোর পর থেকে এক হৃদয়বিদারক পরিস্থিতির সৃষ্টি হয়েছে। তাঁর স্ত্রী, দুই ছেলে ও দুই মেয়ের আহাজারিতে আকাশ-বাতাস ভারী হয়ে উঠেছে।”
​নিহতের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনতে সরকারের সহযোগিতা কামনা করেছেন শোকসন্তপ্ত পরিবারের সদস্যরা।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page