মঙ্গলবার, ১২ মে ২০২৬, ১১:৫২ অপরাহ্ন
Headline
আইজিপি পদকে ভূষিত জাজিরা থানার ওসি সালেহ্ আহমেদ, আনন্দিত সাধারণ মানুষ ভারতে কারাভোগ শেষে বেনাপোল দিয়ে দেশে ফিরলো দুই নারী নরসিংদীর শিবপুরে বাম্পার ফলনেও হতাশ কৃষক দ্বিগুন দামেও শ্রমিক মিলছে না অবৈধ আগ্নেয়াস্ত্র উদ্ধারে দেশসেরা তালিকায় কুমিল্লা জেলা পুলিশ, অর্জন করল ৩য় স্থান কুমিল্লা হোমনায় ৬০ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ, চালক পলাতক বাগমারায় গলায় ফাঁস দিয়ে আব্দুল হান্নান নামে এক যুবকের আত্মহত। নাটোরে পালিত হলো আন্তর্জাতিক নার্সেস দিবস’২০২৬ সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন নির্বাচনে NCP সমর্থিত National Lawyers Alliance – NLA মনোনীত লাল-সবুজ প্যানেলে প্রার্থীগণ। সাতকানিয়া উপজেলার কেরানীহাট এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট সামসুজ্জামান কুমিল্লা রিপোর্টার্স ক্লাবের ২০২৬-২৭ কমিটি গঠন: রাসেল সোহেল সভাপতি, সৌরভ সাধারণ সম্পাদক
Headline
Wellcome to our website...
পঞ্চগড়-১ আসনে ঝড়ে ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে-এমপি নওশাদ জমির।
/ ১৮২ Time View
Update : শুক্রবার, ৩ এপ্রিল, ২০২৬, ৭:০৪ অপরাহ্ন

পঞ্চগড়-১ আসনে ঝড়ে ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে-এমপি নওশাদ জমির।

পঞ্চগড় জেলা প্রতিনিধি মো আরিফুল ইসলাম ইরান

পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার মোহাম্মদ নওশাদ জমির ঝড়ে ক্ষতিগ্রস্ত কৃষকদের সরজমিনে দেখতে এবং তাদের খোঁজখবর নিতে পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার বলরামপুর,রাধানগর,মির্জাপুর,ধামোর ও তোড়েয়া ইউনিয়ন পরিদর্শন করেছেন।আজ শুক্রবার (৩ এপ্রিল) তিনি ক্ষতিগ্রস্ত এলাকাগুলো ঘুরে দেখেন এবং ক্ষতিগ্রস্ত পরিবার ও কৃষকদের সাথে কথা বলেন।সম্প্রতি বয়ে যাওয়া শক্তিশালী ঝড়ে আটোয়ারী উপজেলার বিভিন্ন এলাকায় কৃষি খাতের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বিশেষ করে মরিচ, ভুট্টা, বেগুন ও লাউসহ বিভিন্ন রবি শস্যের খেত লণ্ডভণ্ড হয়ে গেছে। অনেক স্থানে গাছ উপড়ে পড়েছে এবং শিলাবৃষ্টির কারণে উঠতি ফসল নষ্ট হওয়ায় কৃষকরা এখন দিশেহারা। ফসলের পাশাপাশি ঝড়ের তাণ্ডবে অনেক কৃষকের বসতবাড়ির টিন উড়ে গেছে, ফলে বসবাসের ক্ষেত্রেও চরম ভোগান্তিতে পড়েছেন স্থানীয়রা।পরিদর্শনকালে সংসদ সদস্য ব্যারিস্টার নওশাদ জমির ক্ষতিগ্রস্ত কৃষকদের সমস্যার কথা মনোযোগ দিয়ে শোনেন এবং দ্রুত একটি পূর্ণাঙ্গ তালিকা প্রস্তুতের নির্দেশ দেন। তিনি বলেন, “ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে সরকার রয়েছে। আপনাদের এই অপূরণীয় ক্ষতির বিষয়টি উচ্চপর্যায়ে তুলে ধরা হবে এবং দ্রুত সরকারি সহায়তা প্রদানের ব্যবস্থা নেওয়া হবে।”কৃষকদের সাময়িক স্বস্তি দিতে তিনি আরও জানান, যেসব কৃষকের সরকারি কৃষি ঋণ রয়েছে, তাদের জন্য আগামী ৬ মাস ঋণের কিস্তি স্থগিত রাখার বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জোরালো সুপারিশ করা হবে।এ সময় পরিদর্শনকালে স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং বিপুল সংখ্যক এলাকাবাসী উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page