সোমবার, ২৯ জুন ২০২৬, ১০:৪৯ পূর্বাহ্ন
Headline
বঙ্গোপসাগরীয় ভূ-রাজনীতি, বিএমসিইসি এবং বাংলাদেশ নব গঠিত সাংবাদিক সংগঠন, অনুষ্ঠানের মধ্য দিয়ে উদ্বোধন ঘোষণা করা হয়। স্বাস্থ্য অধিদপ্তরের উপ-পরিচালকের মন্তব্যের জের; বিএমএসএফ প্রতিনিধি দল স্বাস্থ্য অধিদপ্তরে চাঁদার দাবিতে দিশেহারা সত্তরোর্ধ জেলে ‘১০ হাজার টাকা দিবি, নইলে তোর নাও-জাল খাইয়া দিমু’—অভিযোগ গ্লোবাল কনজ্যুমার এন্ড হিউম্যান রাইটস ফোরামের ট্রাস্টি বোর্ডের সভা অনুষ্ঠিত ঢাকা-বেইজিং কৌশলগত অংশীদারিত্ব: ভূ-রাজনীতি ও জাতীয় স্বার্থ কুমিল্লা দাউদকান্দিতে সম্রাট মামুন হত্যা মামলার আসামি ‘কসাই শামীম’ গ্রেফতার নরসিংদীর শিবপুরে ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের মাঝে ঢেউটিন, বিভাটেক, সেলাই মেশিন ও অনুদানের চেক বিতরণ। মোল্লাহাটে স্বর্ণ ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধারের পর প্রশাসনের উপস্থিতিতে দোকান খুলে জব্দ তালিকা প্রস্তুত ঐতিহ্যবাহী ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সহযোগী সদস্য হিসেবে আনুষ্ঠানিক যাত্রা শুরু বাংলাদেশ অনলাইন অ্যাসোসিয়েশন মিডিয়া( বুমা)
Headline
Wellcome to our website...
ব্রাহ্মণপাড়ায় পুকুরে গোসল করতে নেমে প্রাণ গেল স্কুলছাত্রীর
/ ১৩২ Time View
Update : শনিবার, ৪ এপ্রিল, ২০২৬, ৪:১০ পূর্বাহ্ন

ব্রাহ্মণপাড়ায় পুকুরে গোসল করতে নেমে প্রাণ গেল স্কুলছাত্রীর
স্টাফরির্পোটারঃ কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় পুকুরে গোসল করতে নেমে নাভা মনি নামে ষষ্ঠ শ্রেণির এক স্কুলছাত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (৩ এপ্রিল) দুপুরে উপজেলার শশীদল ইউনিয়নের নাগাইশ এলাকার পীর বক্সের বাড়িতে এ হৃদয়বিদারক ঘটনা ঘটে। নিহত নাভা মনি ওই এলাকার বাসিন্দা হাফেজ ফিরোজ আহমেদের মেয়ে এবং স্থানীয় নাগাইশ মডার্ণ হাই স্কুলের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী। স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার দুপুরে বাড়ির পাশের পুকুরে নাভা মানিসহ কয়েকজন শিশু গোসল করতে নামে। একপর্যায়ে নাভা মানিকে সাথের শিশুরা দেখতে না পেয়ে চিৎকার করলে লোকজন ছুটে গিয়ে পুকুরে নেমে তাকে খুঁজতে শুরু করেন। পরে এক ঘণ্টা খোঁজাখুঁজির পর পুকুরের তলদেশ থেকে তাকে উদ্ধার করেন স্থানীয়রা। পরে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে স্থানীয় একটি চিকিৎসা কেন্দ্র নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। স্থানীয় ইউপি সদস্য জাকির হোসেন বলেন, এটি অত্যন্ত দুঃখজনক একটি ঘটনা। আমি নিহত শিশুটির পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি। সাঁতার জানে না এমন শিশুদের ক্ষেত্রে পরিবারের সদস্যদের আরও বেশি সতর্ক হওয়া জরুরি। ব্রাহ্মণপাড়া থানার পরিদর্শক ( তদন্ত ) টমাস বড়ুয়া বলেন, ঘটনাটি সম্পর্কে পুলিশকে এখনও কেউ আনুষ্ঠানিকভাবে অবহিত করেনি। তবে তথ্য পাওয়া গেলে বিষয়টি খতিয়ে দেখা হবে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page