সোমবার, ২৫ মে ২০২৬, ০৪:৪১ পূর্বাহ্ন
Headline
বিচ্ছিন্নতাবাদীদের সংবাদ সম্মেন চক্রান্তের বিরুদ্ধে আমার অবস্থান অনড় থাকবে ইসলামী ব্যাংকে এস আলম চক্রের প্রত্যাবর্তনের চক্রান্তের প্রতিবাদে মাগুরায় মানববন্ধন ও সমাবেশ হোমনায় মাদকের বিরুদ্ধে সংবাদ করায় সাংবাদিকের উপর হামলা চান্দলা করিম বক্স হাই স্কুল অ্যান্ড কলেজের সভাপতি আবুল বাশার সরকার রিপোর্ট : এমদাদুল সরকার।  তথ্য গোপন করে প্রধান পরীক্ষকের দায়িত্বে বাবা, ছেলে পরীক্ষার্থী নরসিংদীর সদরের তিনটি ইউনিয়নে অসহায়, গরীব, দুস্থ মানুষের মাঝে চাল,শুকনো খাবার বিতরন করলেন আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় কুরবানির পশুর চামড়া সংরক্ষণের জন্য উপজেলার ৪৪টি এতিমখানায় ২০ টন লবণ বিতরণ করা হয়েছে। কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের মাঝে চেক বিতরণ ও সচেতনতামূলক অনুষ্ঠান অনুষ্ঠিত দিঘলিয়ায় সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে ফেসবুকে কটূক্তি ও ফোনে হুমকির অভিযোগে দিঘলিয়া থানায় জিডি কুষ্টিয়ায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত।
Headline
Wellcome to our website...
জুলাই সনদ বাস্তবায়নে জনগণের ৭০% রায়কে অবজ্ঞা করার ফল শুভ হবে না অ্যাডভোকেট আনোয়ারুল আলম চৌধুরী।
/ ৮৩ Time View
Update : শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬, ৮:৪৮ অপরাহ্ন

জুলাই সনদ বাস্তবায়নে জনগণের ৭০% রায়কে অবজ্ঞা করার ফল শুভ হবে না
অ্যাডভোকেট আনোয়ারুল আলম চৌধুরী।

সাতকানিয়া চট্টগ্রাম প্রতিনিধি

গণভোটের রায় অমান্য করে বিএনপি সরকার জনগণের সাথে প্রতারণা করার প্রতিবাদে জামায়াতে ইসলামী সহ ১১ দলীয় ঐক্যের উদ্যোগে ৯-১৫ এপ্রিল দেশব্যাপী লিফলেট বিতরণ কর্মসূচী ঘোষণা করে। তারই ধারাবাহিকতায় কেরানীহাটে ১১ দলীয় ঐক্য, চট্টগ্রাম দক্ষিণ জেলার উদ্যোগে গণসংযোগ ও লিফলেট বিতরণ উপলক্ষে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও চট্টগ্রাম দক্ষিণ জেলার আমীর জননেতা আনোয়ারুল আলম চৌধুরী, বাংলাদেশ খেলাফত মজলিসের জেলা সেক্রেটারি মাওলানা নোমান উদ্দিন, জামায়াতের জেলা সেক্রেটারী অধ্যক্ষ মাওলানা বদরুল হক ও এনসিপি, এলডিপি, এবি পার্টি, নেজামে ইসলাম পার্টি সহ ১১ দলীয় নেতৃবৃন্দ। নেতৃবৃন্দ উদ্বোধনী অনুষ্ঠান শেষে কেরানীহাট ব্যবসায়ীদের মাঝে লিফলেট বিতরণ ও গণসংযোগ করেন।

নেতৃবৃন্দ বলেন, জুলাই সনদ বাস্তবায়নে জনগণের ৭০% রায়কে অবজ্ঞা করে বিএনপি সরকার কর্তৃক জনগণের সাথে গাদ্দারি করার ফল শুভ হবে না। অবিলম্বে জনগণের রায়ের প্রতি সম্মান করে জুলাই সনদ বাস্তবায়নের জন্য বিএনপি সরকারের প্রতি আহবান জানান।

নেতৃবৃন্দ আরও উল্লেখ করেন যে, আগামী ১২ এপ্রিল ১১ দলীয় ঐক্য চট্টগ্রাম দক্ষিণ জেলার উদ্যোগে বিকাল ৫ টায় কেরানীহাটে (সাতকানিয়া রাস্তার মাথা মডেল মসজিদ থেকে) বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page