সোমবার, ২৯ জুন ২০২৬, ০৬:৫৫ পূর্বাহ্ন
Headline
বঙ্গোপসাগরীয় ভূ-রাজনীতি, বিএমসিইসি এবং বাংলাদেশ নব গঠিত সাংবাদিক সংগঠন, অনুষ্ঠানের মধ্য দিয়ে উদ্বোধন ঘোষণা করা হয়। স্বাস্থ্য অধিদপ্তরের উপ-পরিচালকের মন্তব্যের জের; বিএমএসএফ প্রতিনিধি দল স্বাস্থ্য অধিদপ্তরে চাঁদার দাবিতে দিশেহারা সত্তরোর্ধ জেলে ‘১০ হাজার টাকা দিবি, নইলে তোর নাও-জাল খাইয়া দিমু’—অভিযোগ গ্লোবাল কনজ্যুমার এন্ড হিউম্যান রাইটস ফোরামের ট্রাস্টি বোর্ডের সভা অনুষ্ঠিত ঢাকা-বেইজিং কৌশলগত অংশীদারিত্ব: ভূ-রাজনীতি ও জাতীয় স্বার্থ কুমিল্লা দাউদকান্দিতে সম্রাট মামুন হত্যা মামলার আসামি ‘কসাই শামীম’ গ্রেফতার নরসিংদীর শিবপুরে ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের মাঝে ঢেউটিন, বিভাটেক, সেলাই মেশিন ও অনুদানের চেক বিতরণ। মোল্লাহাটে স্বর্ণ ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধারের পর প্রশাসনের উপস্থিতিতে দোকান খুলে জব্দ তালিকা প্রস্তুত ঐতিহ্যবাহী ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সহযোগী সদস্য হিসেবে আনুষ্ঠানিক যাত্রা শুরু বাংলাদেশ অনলাইন অ্যাসোসিয়েশন মিডিয়া( বুমা)
Headline
Wellcome to our website...
ভ্রাম্যমান আদালতের অভিযানে  তিনটি এক্সক্যাভেটর ও তিনটি ডাম্পার ট্রাক বিকল ও ৫০ হাজার টাকা জরিমানা আদায় 
/ ১৭১ Time View
Update : রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬, ১২:২৮ অপরাহ্ন

ভ্রাম্যমান আদালতের অভিযানে 
তিনটি এক্সক্যাভেটর ও তিনটি ডাম্পার ট্রাক বিকল ও ৫০ হাজার টাকা জরিমানা আদায় 

আব্বাস উদ্দিন ইকবাল সাতকানিয়া চট্টগ্রাম।

চট্টগ্রামের সাতকানিয়ায় অবৈধভাবে মাটি কাটা ও অকৃষি জমির অনুমতি নিয়ে কৃষি জমির মাটি কাটার অপরাধে তিনটি এক্সক্যাভেটর ও তিনটি ডাম্পার ট্রাক বিকল এবং এক ব্যক্তির কাছ থেকে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট খন্দকার মাহমুদুল হাসান শনিবার ভোর সাড়ে চারটা থেকে সকাল সাড়ে সাতটা পর্যন্ত উপজেলার কালিয়াইশ,ঢেমশা ও ছদাহা ইউনিয়ন এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে এক্সক্যাভেটর,ডাম্পার ট্রাক বিকল ও জরিমানা আদায় করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিস সূত্রে জানা যায়, উপজেলার কালিয়াইশ ইউনিয়নের মৌলভীর  দোকানের অদূরে জাফর আহমদ চৌধুরী ডিগ্রি কলেজ সংলগ্ন এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে কৃষি জমিতে মাটি কাটার সাথে সংশ্লিষ্ট দুটি এক্সক্যাভেটর, ঢেমশা ইউনিয়নের নাপিতের চর এলাকায় একই অভিযোগে একটি এক্সক্যাভেটর ও তিনটি ডাম্পার ট্রাক বিকল করে দেওয়া হয়।অপরদিকে উপজেলার ছদাহা ইউনিয়নের উত্তর ছদাহা এলাকায় অকৃষি জমিতে মাটি কাটার অনুমতি নিয়ে কৃষি জমির মাটি কাটায় মোঃ সোহেল (৪০) নামে এক ব্যক্তির কাছ থেকে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনায় আইনে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট খন্দকার মাহমুদুল হাসান।
তিনি বলেন,প্রশাসনের উপস্থিতি টের অসাধু মাটি ব্যবসায়ীরা দ্রুত পালিয়ে গেলে তাদের আটক করা সম্ভব হয়নি। সাতকানিয়ার প্রকৃতি ও পরিবেশ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page