শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১২:৩৮ পূর্বাহ্ন
Headline
সেনবাগে খাল কাটা কর্মসূচির উদ্বোধন দীর্ঘ ২০ বছরেও সংস্কার হয়নি পটুয়াখালীর রাঙ্গাবালীর ছোটবাইশদিয়া ইউনিয়নের একটি গুরুত্বপূর্ণ সড়ক। কুমিল্লায় তনু হত্যা ১০ বছর পর প্রথম আসামি গ্রেফতার বিজ্ঞান জয়ী ব্রাহ্মণপাড়া ওশান হাই স্কুল! ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলায় কুমিল্লা জেলায় প্রথম স্থান অর্জন। রাজস্থলীতে উৎসব মূকর পরিবেশে এসএসসি পরীক্ষা ২০২৬ এর বাংলা ১ম পরীক্ষা সম্পন্ন ফেসবুকে অপপ্রচারের জেরে কুমিল্লার আদালতে সাংবাদিকের ১০ কোটি টাকার মানহানির মামলা কুমিল্লা শিক্ষা বোর্ডে এসএসসি পরীক্ষা প্রথম দিনে অনুপস্থিত প্রায় দেড় হাজার পরীক্ষার্থী কুমিল্লায় র‍্যাবের অভিযানে ২৩ কেজি গাঁজাসহ আটক-৪ কুমিল্লা শিক্ষা বোর্ডে এসএসসি পরীক্ষা শুরু, পরীক্ষার্থী ১ লাখ ৪৬ হাজার ৮১৭ জন। পরীক্ষার আগের রাতেও বিশৃঙ্খলা: এডমিট সংকট, দুর্নীতি ও শিক্ষার্থীদের বিক্ষোভ”
Headline
Wellcome to our website...
কুমিল্লায় তনু হত্যা ১০ বছর পর প্রথম আসামি গ্রেফতার
/ ৩২ Time View
Update : বুধবার, ২২ এপ্রিল, ২০২৬, ৩:৩৬ অপরাহ্ন

কুমিল্লায় তনু হত্যা ১০ বছর পর প্রথম আসামি গ্রেফতার

রিপোর্ট: এ.কে পলাশ কুমিল্লা প্রতিনিধি।

কুমিল্লায় বহুল আলোচিত তনু হত্যা মামলার সন্দেহভাজন হাফিজুর রহমান নামে একজনকে রিমান্ডে নেওয়ার আদেশ দিয়েছেন আদালত।

বুধবার (২২এপ্রিল) বিকেলে কুমিল্লা সদর আমলি আদালত-১ এর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোমিনুল হক এ আদেশ দেন।

পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন, পিবিআই আসামিকে আদালতে হাজির করে রিমান্ড আবেদন করে। শুনানি শেষে আদালত আবেদনটি মঞ্জুর করেন। মামলার তদন্তের স্বার্থে এ রিমান্ড মঞ্জুর করা হয়েছে বলে জানা গেছে।

এর আগে মামলার তদন্ত কর্মকর্তা তারিকুল ইসলাম সন্দেহভাজন হাফিজুর রহমানকে তার বাসা থেকে গ্রেফতার করেন। তদন্তের অংশ হিসেবে গত ৬ এপ্রিল তিন সন্দেহভাজনের ডিএনএ নমুনা সংগ্রহ ও ক্রস-ম্যাচের জন্য আদালতের অনুমতি চাওয়া হয়।

ওই তিন সন্দেহভাজন হলেন সার্জেন্ট জাহিদ, ওয়ারেন্ট অফিসার হাফিজুর রহমান এবং সৈনিক শাহিনুল আলম। তদন্ত সংশ্লিষ্টরা বলছেন, ডিএনএ পরীক্ষার ফলাফল মামলার অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আদালত সূত্র জানায়, বহুল আলোচিত এই মামলায় এখন পর্যন্ত ৮০টি শুনানির দিন নির্ধারণ করা হয়েছে। দীর্ঘ এক দশকে মোট চারটি সংস্থার সাতজন কর্মকর্তা এই চাঞ্চল্যকর মামলার তদন্তের দায়িত্ব পালন করেছেন।

মামলাটি দীর্ঘদিন ধরে জনমনে ব্যাপক আগ্রহের সৃষ্টি করেছে এবং এর প্রতিটি অগ্রগতি ঘিরে নতুন করে আলোচনার জন্ম দিচ্ছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page