রবিবার, ১৭ মে ২০২৬, ১১:১৭ পূর্বাহ্ন
Headline
কস্তুরী সিনেমা হলে অসামাজিক কার্যকলাপের অভিযোগ নারীসহ আটক ৪ ” সীমান্তে অবৈধ অনুপ্রবেশের সময় সাবেক কূটনীতিক আটক,উদ্ধার ৭ পাসপোর্ট- বাগমারায় ইয়াবা সহ ইউপি সদস্য দম্পতি গ্রেপ্তার সেনবাগে ৩৮৮ টি পরিবারকে দেয়া হলো ফ্যামিলী কার্ড>> সরাইল নাগরিক শোকসভা ও কবিতা পাঠ সরাইলে রাতে টর্চ লাইট জ্বালিয়ে দুই পক্ষে সংঘর্ষ, আহত ২০ “গাজীপুর ইউনিয়ন জামায়াতের উদ্যোগে ইউনিয়ন সম্মেলন অনুষ্ঠিত- নারায়নগঞ্জে গ্যাস বিষ্ফোরণে বাউফলের একই পরিবারের পাঁচজনের মৃ-ত্যু–! কুমিল্লা ব্রাহ্মণপাড়া থানা পুলিশের অভিযানে ১১৬ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ফারাক্কা বাঁধের অভিশাপ থেকে বাঁচতে গঙ্গা পানি বন্টন চুক্তি নবায়নে চাই জোর কূটনৈতিক তৎপরতা
Headline
Wellcome to our website...
কস্তুরী সিনেমা হলে অসামাজিক কার্যকলাপের অভিযোগ নারীসহ আটক ৪
/ ২৯ Time View
Update : শনিবার, ১৬ মে, ২০২৬, ৮:৩২ অপরাহ্ন

কস্তুরী সিনেমা হলে অসামাজিক কার্যকলাপের অভিযোগ নারীসহ আটক ৪

টাঙ্গাইলের কালিহাতী উপজেলার এলেঙ্গা পৌরসভায় অবস্থিত ‘কস্তুরী সিনেমা হল’-এ অসামাজিক ও অনৈতিক কার্যকলাপের অভিযোগে এক নারীসহ চারজনকে আটক করেছে কালিহাতী থানা পুলিশ। শনিবার (১৬ মে) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এক বিশেষ অভিযানে তাদের আটক করা হয়।আটক ব্যক্তিরা হলেন— এলেঙ্গা কস্তুরী সিনেমা হলের মালিক মধুপুর উপজেলার হাগুড়াকুড়ি গ্রামের জাবেদ আলীর ছেলে সুজন মিয়া (৩২), সিনেমা হলের স্টাফ জামালপুর সদর উপজেলার বামনগর গ্রামের মৃত ফজলুল হক ননির ছেলে মো. আব্দুল্লাহ (৩০), মধুপুর উপজেলার হাগুড়াকুড়ি গ্রামের ধীজেন বর্মনের ছেলে নগর বর্মন (২৭) এবং শরীয়তপুর জেলার নরিয়া উপজেলার চান্দুনী গ্রামের মৃত বাছেদ মিয়ার স্ত্রী মোছা. সুমাইয়া (৩০)।পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, দীর্ঘদিন ধরে সিনেমা হলটির ভেতরে ছায়াছবির আড়ালে বিভিন্ন কেবিন ও গোপন কক্ষে অনৈতিক কর্মকাণ্ড পরিচালিত হয়ে আসছিল বলে অভিযোগ ছিল। এ নিয়ে স্থানীয় বাসিন্দা ও সচেতন মহলের মধ্যে ব্যাপক অসন্তোষ বিরাজ করছিল।এরই পরিপ্রেক্ষিতে শনিবার দুপুরে সিনেমা হলটিতে অসামাজিক কার্যকলাপ চলছে—এমন সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে কালিহাতী থানা পুলিশ অভিযান পরিচালনা করে। এ সময় হলের একটি কক্ষ থেকে আপত্তিকর অবস্থায় এক নারী ও দুই পুরুষকে আটক করা হয়। পরে সংশ্লিষ্টতার অভিযোগে হল মালিককেও আটক করা হয়।কালিহাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) জেওএম তৌফিক আযম বলেন, “আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে টাঙ্গাইল আদালতে পাঠানো হয়েছে। সিনেমা হলের আড়ালে এ ধরনের সমাজবিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।এদিকে স্থানীয়রা অভিযোগ করে বলেন দীর্ঘদিন ধরে কস্তুরী সিনেমা হলে অনৈতিক কর্মকাণ্ড চললেও কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। তারা দ্রুত হলটির বিরুদ্ধে কঠোর প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page