বুধবার, ২০ মে ২০২৬, ০৯:২২ পূর্বাহ্ন
Headline
সীমান্তে শক্ত জবাব: BGB’র সাহসী অবস্থানে নতুন বার্তা। কুমিল্লা জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত কুমিল্লা জেলায় শ্রেষ্ঠ মাদক উদ্বারকারী ওসি হিসেবে পুরস্কৃত ব্রাক্ষনপাড়া থানার ওসি ফারুক হোসেন কুমিল্লায় জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত “খুব দ্রুতই ফিরব”—দেশবাসীর উদ্দেশ্যে শেখ হাসিনার জরুরি বার্তা, দেশজুড়ে তোলপাড়! বিলুপ্ত হলো সুপ্রিম কোর্ট সচিবালয়, সব কর্মকর্তা আইন মন্ত্রণালয়ে সংযুক্ত। পায়ের ছাপ’ : ২ হাতহীন আয়েশার মাস্টার্স পাসের অবিশ্বাস্য গল্প। বগা সেতু সম্ভাব্যতা যাচাই, দুইদলের রোষানলে ফিরে গেলেন মন্ত্রী! কুমিল্লা জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত, ভালো কাজের স্বীকৃতিতে অফিসার-ফোর্সদের পুরস্কৃত সরাইলে ভারতে মুসলিম নির্যাতনের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন
Headline
Wellcome to our website...
বগা সেতু সম্ভাব্যতা যাচাই, দুইদলের রোষানলে ফিরে গেলেন মন্ত্রী!
/ ৬ Time View
Update : মঙ্গলবার, ১৯ মে, ২০২৬, ৪:৫৪ অপরাহ্ন

বগা সেতু সম্ভাব্যতা যাচাই, দুইদলের রোষানলে ফিরে গেলেন মন্ত্রী!

বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি:
পটুয়াখালীর বাউফলে আলোচিত বগা সেতু নির্মাণের সম্ভব্যতা যাচাইয়ে এসে জামায়াত ও বিএনপি সমর্থকদের মুখোমুখি অবস্থানের কারণে অবরুদ্ধ হয়ে পড়েন যোগাযোগ মন্ত্রী শেখ রবিউল আলম।

আজ ১৯মে রোজ বুধবার দুপুর ১২টার দিকে তিনি ঘটনাস্থলে উপস্থিত হলে ওই পরিস্থিতি সৃষ্টি হয়। পরে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে ঘটনাস্থল ত্যাগ করেন তিনি।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানাগেছে, বাউফল-ঢাকা সংযোগ সড়কের বগা পয়েন্টের লোহালি সেতু (প্রস্তাবিত ৯ম চিন মৈত্রী সেতু) নির্মাণে স্থানীয়দের মাধ্যে ব্যপক উদ্দিপনা বিরাজ করেছে বহু বছর ধরে।

জনগনের দাবির প্রেক্ষিতে সম্ভব্যতা যাচাইয়ে আসেন মাননীয় যোগাযোগ প্রতি মন্ত্রী শেখ রবিউল আলম। যথাসময় ঘটনাস্থলে পৌঁছায় মন্ত্রীর গাড়ি বহর।সেতুর অপর তীরে গাড়ি রেখে ফেরীতে বাউফল সীমানায় প্রবেশ করেন। এসময় জামায়াতে ইসলামীর দক্ষিণ মহানগর সেক্রেটারি ও বাউফলের সাংসদ শফিকুল ইসলাম মাসুদের করা মঞ্চে মন্ত্রী উঠতে চাইলে বিএনপি দলীয় নেতা-কর্মীরা বাধা দেন। এতে দুইদলের মধ্যে ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয়।

এসময় রাস্তায় দাড়িয়ে বিএনপি নেতাকর্মী ও সমর্থকরা মাসুদকে লক্ষ্য করে ভুয়া, ভুয়া এবং ‘রাজাকারের দিন শেষ, তারেক জিয়ার বাংলাদেশ’ শ্লোগান দিতে থাকেন। এবং জামায়াতে ইসলামীর কর্মী সমর্থকরাও পাল্টা শ্লোগান দিতে থাকেন। ব্যানারে প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি ব্যবহার না করায় ওই পরিস্থির সৃষ্টি হয়েছে বলে বিএনপির পক্ষ থেকে দাবি করা হয়েছে।

এরপর রাস্তায় দাড়িয়ে সাংবাদিকদের সাথে কথা বলে একই ফেরিতে পাড় হয়ে অপর তীরে যাওয়ার সময় ফেরির ভিতরেই উভয় পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে।

বিএনপি নেতা আপেল মাহামুদ ফিরোজ বলেন, মঞ্চ করা হয়েছে সেখানে প্রধানমন্ত্রীর ছবি না ব্যবহার করে শফিকুল ইসলাম মাসুদের ছবি ব্যবহার করা হয়েছে। একজন প্রধানমন্ত্রী সকল দলের প্রধানমন্ত্রী। সেতু নির্মাণ নিয়ে কোন ধরনের রাজনীতি না করে বাস্তবায়নে সকল দলের সহোযোগিতা থাকা উচিৎ। ওই সেতুটি আমাদের ৩উপজেলার ১৫লাখ মানুষের প্রানের দাবি।

তারিখ-১৯/০৫/২৬
মো.আরিফুল ইসলাম
বাউফল(পটুয়াখালী) প্রতিনিধি
০১৭২১৩২৯৬০১।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page