বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০১:৫৭ অপরাহ্ন
Headline
নোয়াখালীতে উন্নয়ন, সমৃদ্ধি ও সম্ভাবনা নিয়ে গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত ব্রাহ্মণপাড়ায় পুলিশ পৃথক তিনটি বিশেষ অভিযান চালিয়ে চুরির ঘটনায় জড়িত ৪ জন আসামিকে গ্রেপ্তার করেছে। ১৮ মাসেও নেননি ক্লাস, তবুও তুলছেন বেতন: কুমিল্লায় শিক্ষিকার চরম অনিয়ম! ১৫ বছরে পদার্পণ করলো বিএমএসএফ মাটিরাঙ্গায় অতিবর্ষণে ক্ষতিগ্রস্ত সড়ক সংস্কার করলেন বিএনপি নেতা কাজল ​ মাটিরাঙ্গায় বন্যাদুর্গতদের মাঝে ইউএনও উম্মে তাহমিনা মিতুর ত্রাণ বিতরণ বন্যার মধ্যে পরীক্ষা:শিক্ষার চেয়ে কি পরীক্ষাই বেশি গুরুত্বপূর্ণ?শিক্ষা মন্ত্রী?? ইন্ডাস্ট্রিয়ালিস্টস অ্যান্ড বিজনেসম্যান ওয়েলফেয়ার ফাউন্ডেশন (IBWF)-এর সাতকানিয়া উপজেলা শাখার ত্রাণ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত। সরাইলে তিতাস নদী ভরাট করে অবৈধ বালু উত্তোলন, নিয়মিত মামলা বানের জলে ভাসছে স্বপ্ন: উত্তরের জনপদে নামছে ঘোর অমানিশা
Headline
Wellcome to our website...
বিলুপ্ত হলো সুপ্রিম কোর্ট সচিবালয়, সব কর্মকর্তা আইন মন্ত্রণালয়ে সংযুক্ত।
/ ৫৯ Time View
Update : বুধবার, ২০ মে, ২০২৬, ২:৪১ পূর্বাহ্ন

বিলুপ্ত হলো সুপ্রিম কোর্ট সচিবালয়, সব কর্মকর্তা আইন মন্ত্রণালয়ে সংযুক্ত।

সাইফুল ইসলাম ফাহাদ 24hrstvbd।

সুপ্রিম কোর্ট সচিবালয় বিলুপ্ত করে এই সচিবালয়ের সিনিয়র সচিবসহ ১৫ জন কর্মকর্তাকে আইন মন্ত্রণালয়ে ফেরত নেওয়া হয়েছে। সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শক্রমে সরকার এমন সিদ্ধান্ত নিয়েছে। মঙ্গলবার (১৯ মে) এ বিষয়ে রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপন জারি করেছে আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ।

এতে বলা হয়, বাংলাদেশ সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শ অনুযায়ী বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসের নিম্ন বর্ণিত সদস্যদেরকে পরবর্তী উপযুক্ত পদে পদায়নের নিমিত্ত পুনরাদেশ না দেওয়া পর্যন্ত আইন ও বিচার বিভাগে সংযুক্ত করা হলো। প্রজ্ঞাপনে কর্মকর্তাদের নাম, বিলুপ্ত সুপ্রিম কোর্ট সচিবালয়ের সাবেক পদ এবং সংযুক্ত পদ উল্লেখ করা হয়েছে।

মঙ্গলবার এটি জারি হলেও এর ভূতাপেক্ষ কার্যকারিতা দেখানো হয়েছে ১০ এপ্রিল থেকে। অপরদিকে অফিস আদেশে বলা হয়, তদনুসারে তাদের দাখিল করা যোগদানপত্র ১০ এপ্রিল থেকে ভূতাপেক্ষভাবে গ্রহণ করা হলো।

বিচার বিভাগ পৃথকীকরণের লক্ষ্য অর্জনে স্বতন্ত্র ‘সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠা অধ্যাদেশ’ জারি করা হয়েছিল। তবে নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর সেই অধ্যাদেশটিকে আর আইনে রূপান্তর না করে সুপ্রিম কোর্ট সচিবালয়টি বিলুপ্ত ঘোষণা করা হলো।

বিস্তারিত পড়ুন কমেন্ট এ অথবা ভিজিট করুন www.24hrstvbd.com

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page