শনিবার, ২৩ মে ২০২৬, ০১:১৪ পূর্বাহ্ন
Headline
নরসিংদীর সদরের তিনটি ইউনিয়নে অসহায়, গরীব, দুস্থ মানুষের মাঝে চাল,শুকনো খাবার বিতরন করলেন আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় কুরবানির পশুর চামড়া সংরক্ষণের জন্য উপজেলার ৪৪টি এতিমখানায় ২০ টন লবণ বিতরণ করা হয়েছে। কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের মাঝে চেক বিতরণ ও সচেতনতামূলক অনুষ্ঠান অনুষ্ঠিত দিঘলিয়ায় সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে ফেসবুকে কটূক্তি ও ফোনে হুমকির অভিযোগে দিঘলিয়া থানায় জিডি কুষ্টিয়ায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত। কুমিল্লায় মানবাধিকার কর্মী মওদুদের মামলায় সাইবার অপরাধ তদন্তে সিআইডি সরাইল বজ্রপাতে কৃষকের মৃত্যু “ময়মনসিংহে ৯ বছরের শিশু ও অজ্ঞাত ব্যক্তির গলা কাটা মরদেহ উদ্ধার- চট্টগ্রাম বস্ত্র ব্যবসায়ী সমিতি ইসলামপুর, ঢাকা ২০২৬ – ২০২৭ ইং কার্যকরী পরিষদের নতুন কমিটির সভাপতি মোহাম্মদ শাহজাহান, সাধারণ সম্পাদক মোঃ আব্দুল্লাহ আল মামুন নির্বাচিত হয়েছে। সরাইল সেপটিক ট্যাংক ভিতরে কাজ করতে নেমে চার নির্মান শ্রমিকের মৃত্যু
Headline
Wellcome to our website...
কুষ্টিয়ায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত।
/ ৪০ Time View
Update : শুক্রবার, ২২ মে, ২০২৬, ৯:২৬ পূর্বাহ্ন

কুষ্টিয়ায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত

আবদুল্লাহ আল বিন জুবায়ের
বিশেষ প্রতিনিধি :
॥ দিন বদলের সাথে সাথে দেশের কৃষিখাতেও আসছে বৈপ্লবিক পরিবর্তন। এরই ধারাবাহিকতায় কুষ্টিয়ায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়ে গেল ‘পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস-২০২৬’। কুষ্টিয়া সদর কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কর্তৃক আয়োজিত এই কংগ্রেসে বিশ্বব্যাংক ও ইফাদ-এর যৌথ অর্থায়নে বাস্তবায়িত ‘পার্টনার’ প্রকল্পের মূল লক্ষ্যসমূহ তৃণমূলের কৃষকদের মাঝে ছড়িয়ে দেওয়ার প্রত্যয় ব্যক্ত করা হয়।

গতকাল গতকাল বৃহস্পতিবার (২১ মে) সকালে কুষ্টিয়া সদর উপজেলা পরিষদের অডিটোরিয়ামে এই জাঁকজমকপূর্ণ কংগ্রেস অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বক্তারা বলেন, বর্তমান সরকারের মূল লক্ষ্য শুধু খাদ্য উৎপাদন বৃদ্ধিই নয়, বরং নিরাপদ, পুষ্টিকর খাদ্য নিশ্চিত করা এবং পরিবেশের ভারসাম্য রক্ষা করে টেকসই কৃষি গড়ে তোলা। ‘প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনারশিপ অ্যান্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ’ (পার্টনার) প্রকল্পের আওতায় এই লক্ষ্য অর্জনে মাঠ পর্যায়ের কৃষকদের দক্ষ করে তোলা হচ্ছে।

এর মাধ্যমে গ্রামীণ অর্থনীতিতে নতুন উদ্যোক্তা তৈরি ও জলবায়ু সহনশীল কৃষি ব্যবস্থা গড়ে তোলা সম্ভব হবে। কুষ্টিয়া খামারবাড়ি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ ড. মোঃ শওকত হোসেন ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়ার স্থানীয় সরকারের উপপরিচালক (উপসচিব) আহমেদ মাহবুব-উল-ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ হারুন অর রশীদ। স্বাগত বক্তব্য রাখেন, পার্টনার প্রকল্পের সিনিয়র মনিটরিং অফিসার কৃষিবিদ শেখ সাজ্জাদ হোসেন।

কুষ্টিয়া সদর কৃষি অফিসার রুপালী খাতুনের সঞ্চালনায় বক্তব্য রাখেন, কুষ্টিয়া খামারবাড়ি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক (শস্য) মোঃ ওয়াহিদুজ্জামান, উপসহকারী কৃষি অফিসার আশারুল হক, কুষ্টিয়া প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক আবু মনি জুবায়ের রিপন, কৃষক আব্দুল বাবুল ও কৃষাণী নাসিমা খাতুন প্রমুখ। কংগ্রেসে বক্তারা “কৃষিই সমৃদ্ধি” স্লোগানকে সামনে রেখে তিনটি মূল স্তম্ভের মধ্যে-সাধারণ ফসলের পাশাপাশি পুষ্টিগুণ সমৃদ্ধ উচ্চমূল্যের ফসল চাষে কৃষকদের উদ্বুদ্ধ করা।

তরুণ ও প্রান্তিক কৃষকদের আধুনিক প্রশিক্ষণের মাধ্যমে সফল কৃষি-উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা এবং ক্ষতিকর রাসায়নিকের ব্যবহার কমিয়ে পরিবেশবান্ধব ও টেকসই উপায়ে চাষাবাদ নিশ্চিত করার ওপর আলোকপাত করেন। সমাপনী বক্তব্যে সভাপতি কৃষিবিদ ড. মোঃ শওকত হোসেন ভূঁইয়া কুষ্টিয়া অঞ্চলের কৃষি সম্ভাবনাকে কাজে লাগিয়ে দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে পার্টনার ফিল্ড স্কুলের ভূমিকার প্রশংসা করেন এবং এই ধারা অব্যাহত রাখার আহ্বান জানান। অনুষ্ঠানে স্থানীয় কৃষক প্রতিনিধি ও উপ-সহকারী কৃষি কর্মকর্তা উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page