
ইসলামী ব্যাংকে এস আলম চক্রের প্রত্যাবর্তনের চক্রান্তের প্রতিবাদে মাগুরায় মানববন্ধন ও সমাবেশ
মোঃ রাজিবুল ইসলাম
ব্যাংক লুটেরা ও মাফিয়া হিসেবে অভিযুক্ত এস আলম গ্রুপের পুনরায় ইসলামী ব্যাংকে প্রভাব বিস্তারের চক্রান্তের প্রতিবাদে মাগুরায় মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। একইসঙ্গে ব্যাংকটির সুশাসন, স্থিতিশীলতা ও গ্রাহকদের আস্থা রক্ষায় আট দফা দাবি উত্থাপন করেছে ইসলামী ব্যাংক গ্রাহক ফোরাম, মাগুরা জেলা শাখা।
রোববার (২৪ মে) সকাল ১১টায় শহরের ইসলামী ব্যাংক মাগুরা শাখার সামনে এ কর্মসূচির আয়োজন করা হয়। মানববন্ধনে ব্যাংকের গ্রাহক, স্থানীয় ব্যবসায়ী, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এবং সচেতন নাগরিকরা অংশ নেন। কর্মসূচিতে অংশগ্রহণকারীরা বিভিন্ন স্লোগান ও ব্যানারের মাধ্যমে এস আলম চক্রের প্রত্যাবর্তনের আশঙ্কা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন।
সমাবেশে বক্তব্য রাখেন ইসলামী ব্যাংক গ্রাহক ফোরাম মাগুরা জেলা শাখার সভাপতি মোঃ রবিউল ইসলাম, গ্রাহক প্রতিনিধি মাসুদুল আলম, মোহাম্মদ খাইরুল ইসলাম ও মোঃ মারুফ হোসেনসহ আরও অনেকে।
বক্তারা অভিযোগ করে বলেন, আওয়ামী লীগ সরকারের আমলে এস আলম গ্রুপ ইসলামী ব্যাংকে ব্যাপক অনিয়ম, দুর্নীতি ও লুটপাট চালিয়েছে। ২০২৪ সালে ব্যাংকটি সেই চক্রের কবল থেকে মুক্ত হলেও আবারও তাদের ফিরিয়ে আনার অপচেষ্টা চলছে বলে তারা দাবি করেন। এছাড়া ব্যাংকের স্বাভাবিক কার্যক্রমে নানা ধরনের হস্তক্ষেপের কারণে সুশাসন ব্যাহত হচ্ছে বলেও অভিযোগ তোলা হয়।
সমাবেশ থেকে বক্তারা আট দফা দাবি তুলে ধরেন। দাবিগুলো হলো—
১. গ্রাহকদের আস্থা, ব্যাংকের স্থিতিশীলতা ও সুশাসন নিশ্চিত করতে এমডি মোঃ ওমর ফারুক খানকে স্বপদে বহাল রাখতে হবে।
২. ব্যাংকের পরিবেশ বিনষ্টকারী ও ক্ষমতালোভী এএমডি কামাল উদ্দিন জসীমকে অবিলম্বে বহিষ্কার করতে হবে।
৩. ব্যাংকের দৈনন্দিন কার্যক্রমে অবৈধ হস্তক্ষেপ এবং দৃশ্যমান উন্নতি করতে ব্যর্থ হওয়ার দায়ে চেয়ারম্যান ড. জুবায়দুর রহমানের পদত্যাগ নিশ্চিত করতে হবে।
৪. ইসলামী ব্যাংকিং ব্যবস্থা ধ্বংসের সব ধরনের ষড়যন্ত্র বন্ধ করতে হবে।
৫. ইসলামী ব্যাংকের ওপর গভর্নরের অবৈধ হস্তক্ষেপ বন্ধ করতে হবে।
৬. এমডি ওমর ফারুক খানকে জোরপূর্বক অপসারণের চেষ্টা বন্ধ করতে হবে।
৭. গ্রাহকদের আস্থা পুনরুদ্ধারে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে।
৮. এস আলমকে দেশে ফিরিয়ে এনে বিচার কার্যকর করতে হবে।
বক্তারা আরও বলেন,
“ইসলামী ব্যাংক দেশের লাখো গ্রাহকের আস্থার প্রতীক। এই ব্যাংককে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। কোনোভাবেই লুটেরা চক্রকে পুনরায় ব্যাংকের নিয়ন্ত্রণে ফিরতে দেওয়া যাবে না

