বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৯ অপরাহ্ন
Headline
কেরানীগঞ্জে মাদক সেবনের দায়ে তিনজনের কারাদণ্ড- সাজেকে দফায় দফায় গোলাগুলি, গুলিবিদ্ধ ৯ বছরের শিশু সঞ্জিতা: তীব্র প্রতিবাদ সার্বভৌমত্ব বিশেষ অভিযানে ঢাকা জেলার ডিবি (দক্ষিণ) কর্তৃক নিষিদ্ধ ঘোষিত আওয়ামীলীগ সংঘটনের ০২ (দুই) জন সক্রীয় সদস্যদের গ্রেফতার – জাতীয় ছাত্রশক্তির বিভাগীয় সাংগঠনিক সম্পাদক হলেন দেবিদ্বারের কৃতি সন্তান রাকিবুল ইসলাম হৃদয় দেবিদ্বার পৌরসভার অর্থায়নে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু পরীক্ষার কিট সরবরাহ নবীনগরে তালীমে হিযবুল্লাহ ও যুব কাফেলার নবগঠিত কমিটির প্রথম সভা অনুষ্ঠিত। সরাইলে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে দুর্ধর্ষ চুরি, আটক ১ বিপিএম পদক পেলেন কুমিল্লা ডিবির এসআই অর্ণব বড়ুয়া কুমিল্লায় আবারও কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ২৫৪,  ইমোতে প্রেম; কুমিল্লায় এসে ১৩ বছরের কিশোরী ধর্ষণের শিকার
Headline
Wellcome to our website...
ঢালুয়া দারুসুন্নাত দাখিল মাদ্রাসায় ল্যাপটপ ও ফটোকপি সুবিধা সম্বলিত প্রিন্টার উপহার লায়ন সৈয়দ হারুন এমজেএফ
/ ১৩৮ Time View
Update : শুক্রবার, ২৯ মে, ২০২৬, ৩:৫৪ পূর্বাহ্ন

ঢালুয়া দারুসুন্নাত দাখিল মাদ্রাসায় ল্যাপটপ ও ফটোকপি সুবিধা সম্বলিত প্রিন্টার উপহার লায়ন সৈয়দ হারুন এমজেএফ।

মোঃ সামছু উদ্দিন লিটন, বিশেষ প্রতিনিধি

নোয়াখালী জেলার সেনবাগ উপজেলার ৩ নং ডুমুরিয়া ইউনিয়নের ঢালুয়া গ্রামে অবস্থিত, ঢালুয়া দারুসসুন্নাত দাখিল মাদ্রাসা ” গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয়” কর্তৃক পাঠদানের অনুমতি পাওয়ায়,২৭মে ২০২৬ রোজ বুধবার বিকাল ৪ ঘটিকায় মাদ্রাসা মাঠে শুকরিয়া সম্মেলন অনুষ্ঠিত হয়।
মাদ্রাসার পরিচালক মাওলানা অলী উল্ল্যার আয়োজনে, মাদ্রাসা শিক্ষক সমিতি সেনবাগ শাখার সভাপতি মাওলানা আমিরুজ্জামানের সভাপতিত্বে, এবং মোঃ মীর হোসেন চৌধুরীর সঞ্চালনায় শুকরিয়া সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী-২ আসন তথায় সেনবাগ সোনাইমুড়ী আংশিক আসনের ছয় ছয়বার নির্বাচিত সংসদ সদস্য জননেতা জয়নুল আবেদীন ফারুক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশিষ্ট শিক্ষানুরাগী ও টপ স্টার গ্রুপের ব্যবস্হাপনা পরিচালক লায়ন সৈয়দ হারুন এমজেএফ।
বিশেষ অতিথির বক্তব্যকালে লায়ন সৈয়দ হারুন এম.জে.এফ বলেন, শিক্ষার উন্নয়ন ও দ্বীনি শিক্ষার প্রসারে সমাজের বিত্তবানদের এগিয়ে আসা উচিত। তিনি মাদ্রাসার সার্বিক উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
এ সময় সৈয়দ হারুন ফাউন্ডেশনের পক্ষ থেকে ঢালুয়া দারুস সুন্নাত দাখিল মাদ্রাসায় উপহার হিসেবে একটি অত্যাধুনিক ল্যাপটপ এবং স্ক্যানিং ও ফটোকপি সুবিধা সম্পন্ন একটি বিশেষায়িত প্রিন্টার মাদ্রাসা কর্তৃপক্ষের নিকট হস্তান্তর করা হয়।
এছাড়াও, মাদ্রাসা কর্তৃপক্ষের অনুরোধে এবং শিক্ষা কার্যক্রম সম্প্রসারণের অংশ হিসেবে ২ লক্ষ টাকা অনুদানের বিনিময়ে উক্ত মাদ্রাসার একজন আজীবন দাতা সদস্য হিসেবে সম্পৃক্ত হওয়ার সম্মতি প্রদান করেন লায়ন সৈয়দ হারুন এম.জে.এফ।
অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, আলেম-ওলামা, শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page