
গাঁজা ও মোটরসাইকেলসহ ০২ জন গ্রেফতার।
জাহাঙ্গীর আলম
জেলা প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়া
২২/০৬/২০২৬ খ্রি. সকাল ০৫.৩০ ঘটিকায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে। এসময় পুলিশ ব্রাহ্মণবাড়িয়া জেলার সদর মডেল থানাধীন ভাদুঘর এলাকা হতে ০১টি পালসার মোটরসাইকেল আটক করে। মোটরসাইকেলের আরোহীদ্বয়কে তল্লাশী করে ১৬ (ষোল) কেজি গাঁজা উদ্ধারসহ ০২ জন মাদক কারবারীকে গ্রেফতার করে। উদ্ধারকৃত মালামাল বিধি মোতাবেক জব্দ তালিকা মূলে জব্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত রায়হান ও কাজলের বিরুদ্ধে ইতিপূর্বে ০২টি করে মাদক মামলা রয়েছে।
গ্রেফতারকৃত আসামিদ্বয়ের নাম ও ঠিকানা:
১। রায়হান মিয়া
পিতা- আবদুল হাসিম
সাং- দূর্গাপুর
থানা-আখাউড়া
২। কাজল মিয়া
পিতা – জলিল মিয়া
সাং – চান্দি মধ্যপাড়া
থানা- ব্রাহ্মণবাড়িয়া সদর
উভয় জেলা- ব্রাহ্মণবাড়িয়া
এ-সংক্রান্তে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

