বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০২:৩৭ পূর্বাহ্ন
Headline
Wellcome to our website...
/ ১৮ Time View
Update : বুধবার, ২৪ জুন, ২০২৬, ৬:০৭ অপরাহ্ন

মিতা নূর তাঁর প্রেমিকাকে ভুলতে পারলেন না
মো: মফিদুল ইসলাম সরকার:
মিতা নূর তাঁর প্রেমিকাকে ভুলতে পারলেন না। বই লেখলেন “সাদা কাগজের বুকে”। জান্নাতে তাঁর সাথী হওয়ার জন্য নিজেকে রেখেছেন এখন পর্যন্ত পবিত্র।
মিতা নূর তাঁর প্রেমিকাকে ভুলতে পারলেন না। স্মৃতির গভীর থেকে তিনি আমাকে বলেন—
“ও আমাকে খুব ভালোবাসত। আমাকে নিয়ে গল্প করত, কবিতা লিখত। আমি হয়তো তখন বিষয়গুলোকে তেমন গুরুত্ব দিতাম না। কিন্তু ও আমাকে নিয়ে কতই না স্বপ্ন দেখত! আজ সেসব কথা মনে পড়লে খুব খারাপ লাগে।”

সময়ের ডাকে সে আজ চলে গেছে পরপারে। কিন্তু চলে গেলেই কি ভালোবাসা ফুরিয়ে যায়? কিছু মানুষ দূরে সরে যায়, অথচ তাদের স্মৃতি থেকে যায় হৃদয়ের গভীরতম কক্ষে। জাগরণে, স্বপনে, নির্জন দুপুরে কিংবা নীরব রাতে—তার কথাই বারবার ফিরে আসে মনে।

সে আমাকে নিয়ে স্বপ্ন দেখত, গল্প লিখত, কবিতা রচনা করত। তার প্রতিটি চিঠিতে ছিল ভালোবাসার উষ্ণতা, অনুভূতির গভীরতা এবং ভবিষ্যতের অসংখ্য রঙিন স্বপ্ন। আজ সে নেই, কিন্তু তার লেখা শব্দগুলো রয়ে গেছে। সেই শব্দগুলোই আমার জীবনের অমূল্য সম্পদ।

তার চিঠিগুলো ছিল আমার জীবনের সবচেয়ে মূল্যবান স্মৃতি। সময়ের স্রোতে মানুষ হারিয়ে যায়, কিন্তু ভালোবাসা ও স্মৃতিরা কখনো হারিয়ে যায় না। তাই হারিয়ে যেতে দিইনি তার লেখা চিঠিগুলোকে। যত্ন করে সংরক্ষণ করেছি প্রতিটি অক্ষর, প্রতিটি অনুভূতি, প্রতিটি ভালোবাসার কথা।

সেই সংরক্ষিত স্মৃতিগুলোকে পাঠকের সামনে তুলে ধরার জন্য আমি লিখেছি এই বই— সাদা কাগজের বুকে।

এই বইয়ের প্রতিটি পাতায় ছড়িয়ে আছে তার ভালোবাসার স্পর্শ, তার লেখা কবিতার সুর, তার স্বপ্নের রঙ এবং আমাদের একসঙ্গে কাটানো মুহূর্তগুলোর স্মৃতি। সে আজ পরপারে, কিন্তু তার শব্দগুলো বেঁচে আছে সাদা কাগজের বুকে। আর সেই সাদা কাগজের বুকেই আমি তাকে ধরে রাখার এক বিনম্র চেষ্টা করেছি।

হয়তো মানুষ চলে যায়, কিন্তু ভালোবাসা থেকে যায়। হয়তো সময় সবকিছু বদলে দেয়, কিন্তু কিছু স্মৃতি চিরকাল অমলিন থাকে। এই বই সেই অমলিন ভালোবাসা, হারিয়ে যাওয়া স্বপ্ন এবং এক অনন্ত স্মৃতির গল্প।।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page