রবিবার, ২৮ জুন ২০২৬, ০৪:৫৬ অপরাহ্ন
Headline
গ্লোবাল কনজ্যুমার এন্ড হিউম্যান রাইটস ফোরামের ট্রাস্টি বোর্ডের সভা অনুষ্ঠিত ঢাকা-বেইজিং কৌশলগত অংশীদারিত্ব: ভূ-রাজনীতি ও জাতীয় স্বার্থ কুমিল্লা দাউদকান্দিতে সম্রাট মামুন হত্যা মামলার আসামি ‘কসাই শামীম’ গ্রেফতার নরসিংদীর শিবপুরে ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের মাঝে ঢেউটিন, বিভাটেক, সেলাই মেশিন ও অনুদানের চেক বিতরণ। মোল্লাহাটে স্বর্ণ ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধারের পর প্রশাসনের উপস্থিতিতে দোকান খুলে জব্দ তালিকা প্রস্তুত ঐতিহ্যবাহী ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সহযোগী সদস্য হিসেবে আনুষ্ঠানিক যাত্রা শুরু বাংলাদেশ অনলাইন অ্যাসোসিয়েশন মিডিয়া( বুমা) ব্রাহ্মণপাড়ায় যুবদল নেতার দোকানে হামলা, ভাংচুর ও লুটপাটের অভিযোগ বিশ্বকাপের চ্যাম্পিয়ন কে? চাঞ্চল্যকর ভবিষ্যদ্বাণী করলেন ঘানার নানা কওয়াকু বোনসাম কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় গোয়ালঘর থেকে ৬ কেজি গাঁজা উদ্বার। গ্রেপ্তার-২ লায়ন্স ইন্টারন্যাশনাল জেলা ৩১৫, বি১-এর সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন ইডেন কলেজ ছাত্রদল নেত্রী তোহা ‎
Headline
Wellcome to our website...
লায়ন্স ইন্টারন্যাশনাল জেলা ৩১৫, বি১-এর সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন ইডেন কলেজ ছাত্রদল নেত্রী তোহা ‎
/ ২৪ Time View
Update : শনিবার, ২৭ জুন, ২০২৬, ৮:২৭ পূর্বাহ্ন

লায়ন্স ইন্টারন্যাশনাল জেলা ৩১৫, বি১-এর সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন ইডেন কলেজ ছাত্রদল নেত্রী তোহা

‎নিজস্ব প্রতিবেদক |
‎লায়ন্স ইন্টারন্যাশনাল জেলা ৩১৫, বি১ বাংলাদেশের লিও জেলা কাউন্সিলের (২০২৬-২০২৭) সেবাবর্ষের সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন ইডেন মহিলা কলেজ ছাত্রদলের নেত্রী লিও হাওয়া আক্তার তোহা।
‎গত ২৩ জুন (মঙ্গলবার) রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত বাংলাদেশ লায়ন্স ফাউন্ডেশন (বিএলএফ) অডিটোরিয়ামে জমকালো আয়োজনের মধ্য দিয়ে ৩০তম লিও জেলা কাউন্সিল অনুষ্ঠিত হয়। উক্ত কাউন্সিলে উপস্থিত সদস্যদের প্রত্যক্ষ সমর্থন ও ভোটের মাধ্যমে আগামী ১ বছরের জন্য তিনি এই গুরুত্বপূর্ণ পদে নির্বাচিত হন।
‎নবনির্বাচিত সাধারণ সম্পাদক লিও হাওয়া আক্তার তোহা ইডেন মহিলা কলেজ ছাত্রদলের একজন সক্রিয় নেত্রী হিসেবে পরিচিত। সামাজিক সেবামূলক কার্যক্রমে যুক্ত থাকার পাশাপাশি তিনি ছাত্ররাজনীতিতেও নিজের বলিষ্ঠ নেতৃত্বের স্বাক্ষর রেখে চলেছেন।
‎এক প্রতিক্রিয়ায় লিও হাওয়া আক্তার তোহা বলেন, “আমাকে এই মর্যাদাপূর্ণ পদে দায়িত্ব দেওয়ায় আমি সংগঠনের সকলের প্রতি কৃতজ্ঞ। আগামী এক বছর লায়ন্স ইন্টারন্যাশনালের আদর্শকে ধারণ করে আর্তমানবতার সেবা এবং তরুণদের নেতৃত্ব বিকাশে আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব।”
‎তার এই অর্জনে ইডেন মহিলা কলেজ ছাত্রদলের নেতাকর্মীসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে। আগামী ১ জুলাই থেকে নতুন এই কমিটি আনুষ্ঠানিকভাবে তাদের দায়িত্ব গ্রহণ করবে বলে জানা গেছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page