
নিষিদ্ধ স্বৈরাচারী সংগঠন আওয়ামীলীগের বিচারের দাবীতে পঞ্চগড়ে বিক্ষোভ মিছিল
পঞ্চগড় : নিষিদ্ধ স্বৈরাচারী সংগঠন আওয়ামীলীগের বিচারের দাবীতে পঞ্চগড়ে বিক্ষোভ মিছিল করেছে জেলা যুবদল, জেলা স্বেচ্ছাসেবক দল ও জেলা ছাত্রদল।
মঙ্গলবার (৩০ জুন) দুপুরের জেলা বিএনপির কার্যালয়ের সামনে থেকে জেলা যুবদল,স্বেচ্ছাসেবক দল ও জেলা ছাত্রদল একটি বিক্ষোভ মিছিল বের করে।
এতে জেলা যুবদল, জেলা স্বেচ্ছাসেবক দল ও জেলা ছাত্রদলের নেতা-কর্মীরা অংশ নেন।
বিক্ষোভ মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা জজ কোটের সামনে গিয়ে শেষ হয়।
পরে সেখানেই সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন, পঞ্চগড় জেলা যুবদলের সভাপতি ফেরদৌস ওয়াহেদ রাসেল,সাধারণ সম্পাদক নুরুজ্জামান বাবু, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মনিরুজ্জামান মানিক, জেলা ছাত্রদলের সভাপতি তারেকুজ্জামান তারেক, পৌর যুবদলের সভাপতি আরিফুল ইসলাম ইরানসহ প্রমুখ।
বক্তারা নিষিদ্ধ স্বৈরাচারী সংগঠন আওয়ামীলীগের বিচারের দাবী জানান।

