বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৩:০০ পূর্বাহ্ন
Headline
ঠাকুরগাঁও হরিপুর সীমান্তে ৩ কোটি ৪৫ লাখ টাকার প্রাচীন বিষ্ণুমূর্তি উদ্ধার, গ্রেপ্তার ২ বাউফলে অপসাংবাদিকতা রোধে করণীয় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত এইচএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিতদল ধুনটে প্রাণী সম্পদ অধিদপ্তরের এলডিডিপি প্রকল্পের কর্মকর্তাদের বিদায় সংবর্ধনা পঞ্চগড়ের বোদা পৌরসভার প্রায় ৮১ কোটি টাকার বাজেট ঘোষণা নিষিদ্ধ স্বৈরাচারী সংগঠন আওয়ামীলীগের বিচারের দাবীতে পঞ্চগড়ে বিক্ষোভ মিছিল ধুলঝাড়ী আদর্শগ্রাম বহুমুখী সমবায় সমিতির নির্বাচন সম্পন্ন সীমানা পেরিয়ে আলোর ফেরিওয়ালা: ডিএসইউ’র ভিসি ড. আসিফ মিজান এবং একজন শিক্ষার্থীর হৃদয়ের অর্ঘ্য
Headline
Wellcome to our website...
/ ১৬ Time View
Update : মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬, ৮:৫৮ অপরাহ্ন

রাজস্থলী সাবজোনে সেনাবাহিনীর বৃক্ষরোপণ অভিযান উদ্বোধন,
“পরিকল্পিত বনায়ন করি সবুজ বাংলাদেশ গড়ি”

মিন্টু কান্তি নাথ(রাজস্থলী)
পরিবেশ সংরক্ষণ, সবুজায়ন এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের উদ্যোগে বাংলাদেশ সেনাবাহিনী কাপ্তাই জোন ৩৮ বীর রণজয়ী রাজস্থলী সাব জোনের পরিচালনায় রাজস্থলী উপজেলাধীন রাজস্থলীতে ৩০ জুন মঙ্গল বার শুরু হয়েছে ‘বৃক্ষরোপণ অভিযান-২০২৬’। এ উপলক্ষে রাঙ্গামাটি রাজস্থলী সরকারি কলেজ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় এক বর্ণাঢ্য উদ্বোধনী ও চারা বিতরনী অনুষ্ঠান।

উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেন রাজস্থলী আর্মি ক্যাম্পের ক্যাম্প অধিনায়ক মেজর হাফিজ আহম্মদ সৈকত, রাজস্থলী সরকারি কলেজের অধ্যক্ষ উপানন্দ দাশ ও অন্যান্য সেনাকর্মকর্তা কলেজের শিক্ষক ও শিক্ষার্থী বৃন্দ। এছাড়াও উপস্থিত ছিলেন ১ নং ঘিলাছড়ি ইউনিয়নের চেয়ারম্যান,রবার্ট ত্রিপুরা, দুই নং গাইন্দ্যা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পুচিংমং মারমা, উদয় তঞ্চঙ্গ্যা, ক্যাসাচিং মারমা, নুরুলরআলম, হেডম্যান, ওয়ার্ড মেম্বার, কারবারী, সুশীল সমাজের সদস্য, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

পরিবেশের ভারসাম্য রক্ষা, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে ব্যাপক হারে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। জলবায়ু পরিবর্তনের ক্রমবর্ধমান চ্যালেঞ্জ মোকাবিলায় সবাইকে নিজ নিজ অবস্থান থেকে বৃক্ষরোপণ কার্যক্রমে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানিয়ে উদ্বোধনী অনুষ্ঠানটি সম্পন্ন করা হয়।

পরবর্তীতে সমাজের বিভিন্ন স্তরের ব্যাক্তিবর্গ ও প্রতিষ্ঠানকে প্রথম ধাপে রোপনের জন্য বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়।

মেজর হাফিজ বলেন, বাংলাদেশ সেনাবাহিনী শুধু দেশের সার্বভৌমত্ব ও নিরাপত্তা রক্ষায় নয়, পরিবেশ সংরক্ষণ, জনসচেতনতা বৃদ্ধি এবং টেকসই উন্নয়ন নিশ্চিত করতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে। ‘বৃক্ষরোপণ অভিযান-২০২৬’ সেই ধারাবাহিকতারই একটি উজ্জ্বল দৃষ্টান্ত। একটি সবুজ, সুন্দর ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে বলে সেনাবাহিনীর বরাতে জানা যায়।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page