শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৩ পূর্বাহ্ন
Headline
দেবিদ্বারে ‘নৈরাজ্য ও নাশকতার’ প্রতিবাদে যুবদলের মিছিল ও সমাবেশ সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ফ্রি মেডিকেল ক্যাম্পের মাধ্যমে চিকিৎসাসেবা অনুষ্ঠিত! এমপি সাঈদ আহমেদ আসলামকে সহকারী শিক্ষক সমাজের শুভেচ্ছা প্রবাসীদের স্বার্থে সরকার কূটনৈতিক চ্যানেলে সর্বোচ্চ প্রচেষ্টা চালাচ্ছে: প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী ফুলতৈল ছগাম প্রবাসী পরিষদের নতুন কমিপু ঘোষনা পিপিএম সেবা পদক পেলেন শরীয়তপুরের পুলিশ সুপার রওনক জাহান মোল্লাহাটে নলডাঙ্গী ব্রিজের সংযোগ সড়ক ধসে ঝুঁকিপূর্ণ যাতায়াত, ঘটছে দুর্ঘটনা উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সাথে হরিপুরে এসওডি বিষয়ক সভা অনুষ্ঠিত সাভার, আমিন বাজার রাজস্ব সার্কেলের দুর্নীতির শেষ কোথায়? জানতে চাই সচেতন মহল । কানাইঘাট অ্যাসোসিয়েশন মেজরটিলার অর্থায়নে গাছবাড়ী-হরিপুর রাস্তার সাময়িক সংস্কার শুরু
Headline
Wellcome to our website...
মাটিরাঙ্গায় বিনাতিল-২ এর প্রচার ও চাষাবাদ সম্প্রসারনে মাঠ দিবস
/ ৭২ Time View
Update : বুধবার, ১ জুলাই, ২০২৬, ৮:০১ অপরাহ্ন

মাটিরাঙ্গায় বিনাতিল-২ এর প্রচার ও চাষাবাদ সম্প্রসারনে মাঠ দিবস

খাগড়াছড়ি প্রতিনিধি :

বাংলাদেশ পরমানু কৃষি গবেষনা ইনস্টিটিউট-বিনা উদ্ভাবিত উচ্চ ফলনশীল তিলের জাত বিনাতিল-২ এর প্রচার ও চাষাবাদ সম্প্রসারনের লক্ষ্যে মাটিরাঙ্গায় মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১ জুলাই) বিকালের দিকে মাটিরাঙ্গার নতুনপাড়ায় এ মাঠ দিবস আয়োজন করা হয়। মাটিরাঙ্গা উপজেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের সহযোগিতায় বাংলাদেশ পরমানু কৃষি গবেষনা ইনস্টিটিউট-বিনা এ মাঠ দিবসের আয়োজন করে।

বিনা উপকেন্দ্রের উউর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা রিহ্যাবিলিটেশন গুপ্ত’র সভাপতিত্বে মাঠ দিবসের এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন খাগড়াছড়ি জেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক ওঙ্কার বিশ্বাস।

মাটিরাঙ্গা উপজেলা কৃষি অফিসার মো. শাহাবুদ্দিনের আহমেদ, উদ্যানতত্ববিধ আব্দুল্লাহ আল মাসুম, মাটিরাঙ্গা উপজেলা কৃষি সম্প্রসারন কর্মকর্তা মো. সেলিম রানা বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। অনুষ্ঠানে কৃষক মো. আব্দুল কাদের প্রমুখ বক্তব্য রাখেন।

বিনাতিল-২ একটি ওষুধি গুণ সম্পন্ন তৈল বীজ উল্লেখ করে খাগড়াছড়ি জেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক ওঙ্কার বিশ্বাস বলেন, এ তেল ক্যান্সার, হৃদ, চর্মরোগ প্রতিরোধ করে। প্রতি হেক্টরে এ তিল সর্বোচ্চ ১ হাজার ৮০০ কেজি ফলন দেয়।

তিলের আবাদ বাড়ানোর আহবান জানিয়ে বক্তারা বলেন, বিনাতিল-২ উচ্চ ফলনশীল হওয়ায় কৃষক লাভবান হবে। তিলের চাষ বৃদ্ধির মাধ্যমে ভোজ্য তেলের চাহিদা মিটিয়ে আর্থিক সমৃদ্ধি লাভের জন্য কৃষকদের অবহিত করেন তারা।

মাঠ দিবসে মাটিরাঙ্গা প্রেসক্লাবের সভাপতি মো. জসীম উদ্দিন জয়নাল, উদ্ভিদ সংরক্ষন কর্মকর্তা মো. ইউনুছ নুর ছাড়াও এলাকার শতাধিক কৃষক-কৃষাণী উপস্থিত ছিলেন।

 

##

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page