শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১২:১২ পূর্বাহ্ন
Headline
কুমিল্লায় নবাগত ডিসি রোজি আক্তারকে ফুলেল শুভেচ্ছা, বাংলাদেশ রিপোর্টার্স ক্লাব ট্রাস্টের মতবিনিময় ভোক্তার স্বস্তিতে এলপিজি: সিলিন্ডার প্রতি দাম কমল ৩৫৭ টাকা ​নিজস্ব প্রতিবেদক | ঢাকা ব্রাহ্মণবাড়িয়ায় অ্যাডভোকেট হুমায়ুন কবীর পৌর সুপার মার্কেটের দোকান বরাদ্দে উন্মুক্ত লটারি অনুষ্ঠিত এইচএসসির প্রথম দিনে কুমিল্লা বোর্ডে অনুপস্থিত ১৭৯৫ পরীক্ষার্থী, বহিষ্কার ১ চট্টগ্রামের সাতকানিয়ায় কেরানিহাট এলাকায় অপরাধ দমন, যানজট নিরসন এবং জননিরাপত্তা জোরদার করতে গুরুত্বপূর্ণ বাণিজ্যিক ও জনবহুল স্থানগুলোতে সিসি ক্যামেরা (CCTV) স্থাপন উদ্বোধন করেন মাননীয় সংসদ সদস্য চট্টগ্রাম ১৫  আলহাজ্ব শাহজাহান চৌধুরী পরীক্ষার ফি বকেয়া থাকায় পরীক্ষায় অংশ নিতে পারলেন না শিক্ষার্থী কুমিল্লা বোর্ডে প্রায় ২৭ হাজার শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেনি “পুলিশ কমিশনারের হস্তক্ষেপে অবশেষে মামলা, তবুও অধরা প্রধান আসামি সন্ত্রাসী সুজন- ২১ দিন থানায় ঘুরেও মামলা হয়নি; ওপেন হাউস ডেতে নির্যাতিতা সুমি বেগমের কান্নার পর নড়ে প্রশাসন—আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা নিয়ে জনমনে প্রশ্ন পঞ্চগড়ে হত্যার চেষ্ঠার মামলার আসামী ও ফ্যাসিস আওয়ামীলীগের দালাল ও সাবেক জেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল হান্নান শেখ প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে : গ্রেফতার করছে না পুলিশ কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অভিযানে মাদক উদ্ধার, ২ আসামি গ্রেপ্তার
Headline
Wellcome to our website...
কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অভিযানে মাদক উদ্ধার, ২ আসামি গ্রেপ্তার
/ ২৭ Time View
Update : বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬, ৫:৩৮ পূর্বাহ্ন

কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অভিযানে মাদক উদ্ধার, ২ আসামি গ্রেপ্তার

এ.কে পলাশ, কুমিল্লা প্রতিনিধি।।

কুমিল্লার ব্রাহ্মণপাড়া থানা পুলিশের পৃথক পৃথক বিশেষ অভিযানে ভারতীয় বিয়ার উদ্ধার এবং বিভিন্ন মামলার ও পরোয়ানাভুক্ত দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।
বুধবার (১ জুলাই) পরিচালিত অভিযানে থানার উপ-পরিদর্শক (এসআই) মো. শামীম হোসেন ৪ নম্বর শশীদল ইউনিয়নের দক্ষিণ তেতাভূমি পূর্বপাড়া বায়তুল মুকাররম জামে মসজিদসংলগ্ন ছেনু মিয়ার বাড়ির প্রবেশপথের রাস্তা থেকে পরিত্যক্ত অবস্থায় ২ বোতল ভারতীয় বিয়ার ও ৩ ক্যান বিয়ার উদ্ধার করেন। পুলিশ জানায়, অজ্ঞাত ব্যক্তি পালিয়ে যাওয়ার সময় এসব মাদকদ্রব্য ফেলে যায়।
একই দিনে থানার উপ-পরিদর্শক (এসআই) আল-আমিন অভিযান চালিয়ে ব্রাহ্মণপাড়া থানার একটি চুরি মামলার (মামলা নং-১৬, তারিখ: ১১ মে ২০২৬, ধারা ৪৫৪/৩৮০, দণ্ডবিধি ১৮৬০) পলাতক আসামি মো. পারভেজ প্রকাশ মিটু (২০)-কে মনোহরপুর এলাকা থেকে গ্রেপ্তার করেন।
অপর অভিযানে উপ-পরিদর্শক (এসআই) ডি. এম. মজিদ, সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. সাইফুল ইসলাম সিদ্দিকী ও সহকারী উপ-পরিদর্শক (এএসআই) ইমরান হোসেন যৌথভাবে অভিযান চালিয়ে তিনটি জিআর পরোয়ানা ও একটি জিআর সাজাপ্রাপ্ত মামলার আসামি মো. সোহেল মিয়া (৩০)-কে দক্ষিণ তেতাভূমি এলাকা থেকে গ্রেপ্তার করেন।

ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক হোসেন অভিযানের সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃত আসামিদের আইনানুগ প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। অপরাধ দমন ও আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশের বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page

Recent Posts