শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৯ পূর্বাহ্ন
Headline
দেবিদ্বারে ‘নৈরাজ্য ও নাশকতার’ প্রতিবাদে যুবদলের মিছিল ও সমাবেশ সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ফ্রি মেডিকেল ক্যাম্পের মাধ্যমে চিকিৎসাসেবা অনুষ্ঠিত! এমপি সাঈদ আহমেদ আসলামকে সহকারী শিক্ষক সমাজের শুভেচ্ছা প্রবাসীদের স্বার্থে সরকার কূটনৈতিক চ্যানেলে সর্বোচ্চ প্রচেষ্টা চালাচ্ছে: প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী ফুলতৈল ছগাম প্রবাসী পরিষদের নতুন কমিপু ঘোষনা পিপিএম সেবা পদক পেলেন শরীয়তপুরের পুলিশ সুপার রওনক জাহান মোল্লাহাটে নলডাঙ্গী ব্রিজের সংযোগ সড়ক ধসে ঝুঁকিপূর্ণ যাতায়াত, ঘটছে দুর্ঘটনা উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সাথে হরিপুরে এসওডি বিষয়ক সভা অনুষ্ঠিত সাভার, আমিন বাজার রাজস্ব সার্কেলের দুর্নীতির শেষ কোথায়? জানতে চাই সচেতন মহল । কানাইঘাট অ্যাসোসিয়েশন মেজরটিলার অর্থায়নে গাছবাড়ী-হরিপুর রাস্তার সাময়িক সংস্কার শুরু
Headline
Wellcome to our website...
কুমিল্লায় নবাগত ডিসি রোজি আক্তারকে ফুলেল শুভেচ্ছা, বাংলাদেশ রিপোর্টার্স ক্লাব ট্রাস্টের মতবিনিময়
/ ৯৬ Time View
Update : বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬, ৫:১৪ অপরাহ্ন

কুমিল্লায় নবাগত ডিসি রোজি আক্তারকে ফুলেল শুভেচ্ছা, বাংলাদেশ রিপোর্টার্স ক্লাব ট্রাস্টের মতবিনিময়

মোঃ মামুনুর রশিদ

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধিত বাংলাদেশ রিপোর্টার্স ক্লাব ট্রাস্ট, কুমিল্লা জেলা কমিটির পক্ষ থেকে কুমিল্লার নবাগত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট রোজি আক্তার-কে ফুলেল শুভেচ্ছা জানানো ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২ জুলাই) কুমিল্লা জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত এ সৌজন্য সাক্ষাতে জেলা প্রশাসকের হাতে ‘দ্য কান্ট্রি টুডে’ ইংরেজি পত্রিকা তুলে দেন কুমিল্লা উত্তর অঞ্চলের প্রতিনিধি ও বাংলাদেশ রিপোর্টার্স ক্লাব ট্রাস্ট কুমিল্লা জেলা কমিটির সাধারণ সম্পাদক সাংবাদিক মোঃ মামুনুর রশিদ।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ রিপোর্টার্স ক্লাব ট্রাস্ট, কুমিল্লা জেলা কমিটির সভাপতি সাংবাদিক তৌহিদুল ইসলাম ফয়সাল, যুগ্ম সাধারণ সম্পাদক সাংবাদিক মাজারুল ইসলাম, দপ্তর সম্পাদক সাংবাদিক মোশারফ হোসেন, প্রচার সম্পাদক সাংবাদিক মোতালেব হোসেনসহ জেলা কমিটির অন্যান্য সদস্যবৃন্দ।
মতবিনিময়কালে সাংবাদিক নেতৃবৃন্দ কুমিল্লা জেলার উন্নয়ন, আইন-শৃঙ্খলা রক্ষা, সুশাসন প্রতিষ্ঠা এবং জনসেবামূলক কার্যক্রমে জেলা প্রশাসনের সঙ্গে পেশাগতভাবে দায়িত্বশীল ভূমিকা পালনের প্রত্যাশা ব্যক্ত করেন। তারা গণমাধ্যম ও প্রশাসনের সমন্বিত উদ্যোগের মাধ্যমে জেলার সার্বিক উন্নয়ন ত্বরান্বিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
এ সময় নবাগত জেলা প্রশাসক রোজি আক্তার সাংবাদিকদের আন্তরিক শুভেচ্ছা ও সহযোগিতার জন্য ধন্যবাদ জানান। তিনি জেলার উন্নয়ন, জনকল্যাণ এবং প্রশাসনিক কার্যক্রমকে আরও গতিশীল করতে সকল শ্রেণি-পেশার মানুষের পাশাপাশি গণমাধ্যমকর্মীদের সহযোগিতা কামনা করেন। একই সঙ্গে কুমিল্লার সার্বিক অগ্রগতিতে সবাইকে নিয়ে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এ মতবিনিময় সভা জেলার উন্নয়ন ও জনস্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে প্রশাসন ও সাংবাদিক সমাজের পারস্পরিক সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচন করবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page