শনিবার, ০৪ জুলাই ২০২৬, ১২:১৩ পূর্বাহ্ন
Headline
রাজশাহী কলেজে মাস্টার্সের ভাইভা পরীক্ষা দিতে এসে ওয়ার্ড ছাত্রলীগের সাবেক সভাপতি আটক ভিন্নমতের কণ্ঠরোধ ও ‘এক্সটার্নমেন্ট’ আইন: বিচারিক পর্যবেক্ষণে এক নতুন বার্তা স্থানীয় সরকার ও নেতৃত্ব: জনপ্রতিনিধি নির্বাচনের প্রাতিষ্ঠানিক ও নৈতিক মানদণ্ড কুমিল্লায় এনটিভির ২৪তম বর্ষে পদার্পণ উদযাপনে অতিথিবৃন্দ ইরানের পার্লামেন্ট স্পিকারের সঙ্গে বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকারের সৌজন্য সাক্ষাৎ। বাবার একাধিক বিয়ের প্রতিবাদ করায় আমতলীতে বাবার নেতৃত্বে ছেলে খুন। দিনাজপুরের ঐতিহ্যের টানে কান্তজিউ মন্দিরে অপর্ণা রায় দাস, উষ্ণ অভ্যর্থনা জানালেন এমপি মনজুরুল ইসলাম বাংলাদেশে কালেমাখচিত পতাকা মিছিল: জনমনে কৌতূহল ও আইন-শৃঙ্খলার প্রশ্নে সচেতনতা চাটখিলে ৩ সন্তান রেখে মসজিদের মুয়াজ্জিনের সাথে কানাডা প্রবাসীর স্ত্রী উধাও, থানায় অভিযোগ সেনবাগে কর্মরত সংবাদকর্মীদের সাথে সংসদ সদস্যর মতবিনিময় অনুষ্ঠিত
Headline
Wellcome to our website...
রাজশাহী কলেজে মাস্টার্সের ভাইভা পরীক্ষা দিতে এসে ওয়ার্ড ছাত্রলীগের সাবেক সভাপতি আটক
/ ১৩ Time View
Update : শুক্রবার, ৩ জুলাই, ২০২৬, ৬:১১ অপরাহ্ন

রাজশাহী কলেজে মাস্টার্সের ভাইভা পরীক্ষা দিতে এসে ওয়ার্ড ছাত্রলীগের সাবেক সভাপতি আটক।

এমদাদুল সরকার24hrstvbd.com।

রাজশাহী কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের মাস্টার্স শেষ বর্ষের ভাইভা পরীক্ষা দিতে এসেছিলেন নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক ওয়ার্ড সভাপতি সজীব আলী (২৪)। রবিবার (২৮ জুন) বেলা সাড়ে ১১টার দিকে বিভাগের সামনে থেকে কলেজের একদল শিক্ষার্থী তাকে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছে।

সজীব আলী রাজশাহী নগরীর চর শ্যামপুর গ্রামের মোজাম্মেল হকের ছেলে। তিনি কাটাখালী পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সাবেক সভাপতি ছিলেন।

জানা গেছে, সজীব আলী রাজশাহী কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের মাস্টার্স শেষ বর্ষের শিক্ষার্থী। তিনি ভাইভা পরীক্ষা দিতে কলেজে এলে শিক্ষার্থীরা তাকে শনাক্ত করেন। পরে বিভাগের সামনে থেকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

পুলিশে সোপর্দ করার আগে সজীব আলী সাংবাদিকদের জানান, তিনি রাজশাহী কলেজে ছাত্রলীগের কোন পদে ছিলেন না। তবে চাপে পড়ে ছাত্রলীগের কর্মসূচিতে অংশ নিতেন। তাকে এলাকায় ছাত্রলীগের পদ দেওয়া হলেও দায়িত্ব পালন করেননি।

বোয়ালিয়া মডেল থানার ভারপ্রাপ্ত ওসি মাসুমা মুস্তারি বিষয়টি নিশ্চিত করে জানান, সজীব আলীকে সন্ত্রাস বিরোধী আইনে দায়ের করা মামলায় গ্রে*প্তা*র দেখানো হয়েছে।

তথ্য ও ছবি : সংগৃহীত।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page