রবিবার, ০৫ জুলাই ২০২৬, ১২:৪৭ পূর্বাহ্ন
Headline
দক্ষিণ আফ্রিকায় হৃদরোগে প্রবাসী ব্যবসায়ীর মৃত্যু খামেনির জানাজা ঘিরে নতুন আলোচনা: ইমামতি করতে চেয়েছিলেন মোজতবা, নিরাপত্তা শঙ্কায় অনুমতি মেলেনি—আন্তর্জাতিক গণমাধ্যমের দাবি নরসিংদীতে মোবাইল কোর্ট ২টি দোকানে অর্থ দন্ড ও সিলগালা ধুনট উপজেলা কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের কমিটি গঠন ২০ টাকার টিকিট ৩৫ টাকা! বরিশাল প্লানেট পার্কে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ বিএনআরপি’র সাংগঠনিক শৃঙ্খলা ও নিবন্ধন কার্যক্রম নিয়ে বিশেষ সতর্কতা: কেন্দ্রীয় প্রচার সেলের বিজ্ঞপ্তি বয়স্ক ভাতা দেওয়া হবে, আবেদন গ্রহণ শুরু। জয়-পরাজয়ের ঊর্ধ্বে ফুটবলের মানবিক মহাকাব্য: মেসির আলিঙ্গনে অশ্রুসিক্ত ভোজিনহা বাংলাদেশে বিদেশি বন্যপ্রাণীর অবৈধ বাণিজ্য: আইনি সুরক্ষায় জননিরাপত্তা ও জীববৈচিত্র্য রক্ষার সুপারিশ সাভারের শীর্ষ সন্ত্রাসী ও ভূমিদস্যু নুরুজ্জামান গ্রেফতার
Headline
Wellcome to our website...
সাভারের শীর্ষ সন্ত্রাসী ও ভূমিদস্যু নুরুজ্জামান গ্রেফতার
/ ২৮ Time View
Update : শনিবার, ৪ জুলাই, ২০২৬, ২:৩৮ অপরাহ্ন

সাভারের শীর্ষ সন্ত্রাসী ও ভূমিদস্যু নুরুজ্জামান গ্রেফতার

মো: ইমরান মোল্লা : সাভারের শীর্ষ সন্ত্রাসী ও ভূমিদস্যু নুরুজ্জামানকে শুক্রবার দিনগত রাতে গ্রেফতার করেছে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। বর্তমানে তিনি ডিবির হেফাজতে রয়েছেন।

নুরুজ্জামান সাভার থানার বিরুলিয়া ইউনিয়নের ভবানীপুর ৩ নং ওয়ার্ড এলাকার বাসিন্দা । বিগত ফ্যাসিস্ট আওয়ামী লীগের সরকার পতনের পর তিনি বেপরোয়া হয়ে ওঠেন ।

পুলিশ ও স্থানীয় বিভিন্ন সূত্রে জানা গেছে, নুরুজ্জামান পলাতক আওয়ামী লীগ নেতাদের ভূমিসহ সাধারণ মানুষের ভূমি দখল এবং সরকারি খাল ও জলাশয়ের মাটি বিক্রি থেকে শুরু করে মাদক ব্যবসা সহ নানা অপকর্মে জড়িয়ে পড়েছেন । তার অত্যাচারে এলাকার মানুষ অতিষ্ঠ হয়ে উঠেছেন । কিন্তু একটি প্রভাবশালী মহলের ছত্রছায়া থাকায় তার বিরুদ্ধে কেউ মুখ খুলতে সাহস পান না।

পুলিশের একটি দায়িত্বশীল সূত্রে জানা গেছে, এসব অভিযোগের প্রেক্ষিতে ঊর্ধ্বতনা কর্তৃপক্ষের নির্দেশে গোয়েন্দা পুলিশের একটি দল শুক্রবার রাতে ভবানীপুরে অভিযান চালিয়ে নুরুজ্জামান কে গ্রেফতার করেছেন । তার বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page