শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪০ পূর্বাহ্ন
Headline
মহামান্য রাষ্ট্রপতির সিলেট সফর উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত কাউনিয়ায় KICHIP প্রকল্পের স্বাস্থ্য উপকরণ বিতরণ মামলা ও ওয়ারেন্টের পরও আসামি গ্রেপ্তার নয়, মিরসরাইয়ে সংবাদ সম্মেলনে ভুক্তভোগীদের ক্ষোভ রাজস্থলীতে বর্ণাঢ্য আয়োজনে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালিত। মোল্লাহাটে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে শোভাযাত্রা পদ্মায় পানি বৃদ্ধির শঙ্কা: দৌলতপুরে বন্যা মোকাবেলায় মতবিনিময় সভা ​নেপাল ও ভারতের পাহাড়ি ঢলের প্রভাবে সম্ভাব্য বন্যা পরিস্থিতি নিয়ে দৌলতপুরে অনুষ্ঠিত হয়েছে গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা। সাতকানিয়ায় মোটরসাইকেলের গতি রোধ করে যুবককে কুপিয়ে হত্যা নরসিংদীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মতবিনিময় সভায় বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী নরসিংদীর শিবপুরে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তিতে বাংলাদেশের অন্তর্ভুক্ত হওয়ার সম্ভাবনা বড় ধরনের ভূ-রাজনৈতিক ও কৌশলগত ঝুঁকির কারণ হতে পারে।ক্যাপ্টেন রেদওয়ান সিকদার।
Headline
Wellcome to our website...
কুমিল্লা গৌরীপুর তদন্ত কেন্দ্র পুলিশের অভিযানে চার ঘণ্টার মধ্যে চোরাই মাল উদ্ধার, চার দিনে ২০ ছিনতাইকারী গ্রেপ্তার
/ ৫১ Time View
Update : সোমবার, ৬ জুলাই, ২০২৬, ৭:৪৮ অপরাহ্ন

কুমিল্লা গৌরীপুর তদন্ত কেন্দ্র পুলিশের অভিযানে চার ঘণ্টার মধ্যে চোরাই মাল উদ্ধার, চার দিনে ২০ ছিনতাইকারী গ্রেপ্তার

এ.কে পলাশ কুমিল্লা প্রতিনিধি।।

কুমিল্লার দাউদকান্দি উপজেলার গৌরীপুর পুলিশ তদন্ত কেন্দ্র পৃথক অভিযানে চুরির ঘটনায় চোরাই মালামাল উদ্ধারসহ দুইজনকে গ্রেপ্তার করেছে। একই সঙ্গে গত চার দিনে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ২০ জন ছিনতাইকারীকে গ্রেপ্তার করা হয়েছে।

সোমবার (৬ জুলাই) প্রকাশিত এক প্রেস রিলিজে জানানো হয়, গত ৫ জুলাই রাত ৩টার দিকে দাউদকান্দি উপজেলার গৌরীপুর পশ্চিম বাজারে একটি টেলিকম ও ভ্যারাইটিজ দোকানে চুরি সংঘটিত হয়। দুর্বৃত্তরা প্রায় ৩০ হাজার টাকার মোবাইল ফোনের রিচার্জ কার্ড এবং ৬০ হাজার টাকা নগদ অর্থ নিয়ে পালিয়ে যায়।
ঘটনার পর দাউদকান্দি মডেল থানায় মামলা দায়ের হলে গৌরীপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. সাইফুল ইসলামের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে চোরাই রিচার্জ কার্ড উদ্ধার এবং ঘটনায় জড়িত দুইজনকে গ্রেপ্তার করা হয়।

প্রেস রিলিজে আরও জানানো হয়, গত চার দিনে দাউদকান্দি উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ২০ জন ছিনতাইকারীকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তার হওয়া অনেকের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় চুরি, ছিনতাই ও ডাকাতিসহ একাধিক মামলা রয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কুমিল্লা দাউদকান্দি মডেল থানাধীন গৌরীপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. সাইফুল ইসলাম বলেন, চোর, ছিনতাইকারী ও মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। অপরাধ দমনে পুলিশের এ ধরনের কার্যক্রম চলমান থাকবে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page