মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৫ অপরাহ্ন
Headline
মহামান্য রাষ্ট্রপতির সিলেট সফর উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত কাউনিয়ায় KICHIP প্রকল্পের স্বাস্থ্য উপকরণ বিতরণ মামলা ও ওয়ারেন্টের পরও আসামি গ্রেপ্তার নয়, মিরসরাইয়ে সংবাদ সম্মেলনে ভুক্তভোগীদের ক্ষোভ রাজস্থলীতে বর্ণাঢ্য আয়োজনে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালিত। মোল্লাহাটে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে শোভাযাত্রা পদ্মায় পানি বৃদ্ধির শঙ্কা: দৌলতপুরে বন্যা মোকাবেলায় মতবিনিময় সভা ​নেপাল ও ভারতের পাহাড়ি ঢলের প্রভাবে সম্ভাব্য বন্যা পরিস্থিতি নিয়ে দৌলতপুরে অনুষ্ঠিত হয়েছে গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা। সাতকানিয়ায় মোটরসাইকেলের গতি রোধ করে যুবককে কুপিয়ে হত্যা নরসিংদীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মতবিনিময় সভায় বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী নরসিংদীর শিবপুরে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তিতে বাংলাদেশের অন্তর্ভুক্ত হওয়ার সম্ভাবনা বড় ধরনের ভূ-রাজনৈতিক ও কৌশলগত ঝুঁকির কারণ হতে পারে।ক্যাপ্টেন রেদওয়ান সিকদার।
Headline
Wellcome to our website...
কুমিল্লা নগরীতে ফুটপাতে হকার বসিয়ে ভাড়া, ৮ প্রতিষ্ঠানের লাইসেন্স স্থগিত
/ ৫৪ Time View
Update : সোমবার, ৬ জুলাই, ২০২৬, ৭:৫০ অপরাহ্ন

কুমিল্লা নগরীতে ফুটপাতে হকার বসিয়ে ভাড়া, ৮ প্রতিষ্ঠানের লাইসেন্স স্থগিত

এ.কে পলাশ কুমিল্লা প্রতিনিধি।।

কুমিল্লা নগরীতে ফুটপাত দখল করে অবৈধ দোকান ও হকার বসিয়ে ভাড়া নেওয়ার অভিযোগে আটটি ব্যবসা প্রতিষ্ঠানের লাইসেন্স সাময়িকভাবে স্থগিত করেছে কুমিল্লা সিটি করপোরেশন।
নগরীর যানজট কমানো, ফুটপাত দখলমুক্ত রাখা এবং পথচারীদের চলাচল সহজ করতে এ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মামুন।
তিনি বলেন, কয়েকদিন ধরে নগরীর যানজট কমাতে এবং ফুটপাত দখলমুক্ত রাখতে অভিযান চলছে। ব্যবসায়ীদের সচেতন করতে মাইকিং, লিখিত নোটিশ এবং গণমাধ্যমে বিজ্ঞপ্তির মাধ্যমে একাধিকবার সতর্ক করা হয়েছে।

মো. মামুন বলেন, “সিটি প্রশাসক ইউসুফ মোল্লা টিপুসহ আমরা মাঠে গিয়ে ব্যবসায়ীদের নির্দেশনা দিয়েছি। বারবার সতর্ক করার পরও ফুটপাতে অস্থায়ী দোকান বসিয়ে ব্যবসা পরিচালনা করা হচ্ছিল। তদন্তে অস্থায়ী দোকান বসিয়ে ভাড়া নেওয়ার অভিযোগ প্রমাণিত হওয়ায় রানীরবাজার এলাকার আটটি প্রতিষ্ঠানের ট্রেড লাইসেন্স সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।
স্থগিত হওয়া প্রতিষ্ঠানগুলো হলো- সারা বয়লার হাউস, আরব সুইট অ্যান্ড বেকারি, ট্রাই বেকারি, কাজী ফজলুল হক স্টোর, জেলিকা বেকারি, আল বারাকা হোটেল, মেসার্স হাজী অ্যান্ড সন্স এবং আবেদন স্টোর।
ভবিষ্যতে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকলে আরও কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে সিটি করপোরেশনের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page