মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪০ অপরাহ্ন
Headline
মহামান্য রাষ্ট্রপতির সিলেট সফর উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত কাউনিয়ায় KICHIP প্রকল্পের স্বাস্থ্য উপকরণ বিতরণ মামলা ও ওয়ারেন্টের পরও আসামি গ্রেপ্তার নয়, মিরসরাইয়ে সংবাদ সম্মেলনে ভুক্তভোগীদের ক্ষোভ রাজস্থলীতে বর্ণাঢ্য আয়োজনে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালিত। মোল্লাহাটে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে শোভাযাত্রা পদ্মায় পানি বৃদ্ধির শঙ্কা: দৌলতপুরে বন্যা মোকাবেলায় মতবিনিময় সভা ​নেপাল ও ভারতের পাহাড়ি ঢলের প্রভাবে সম্ভাব্য বন্যা পরিস্থিতি নিয়ে দৌলতপুরে অনুষ্ঠিত হয়েছে গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা। সাতকানিয়ায় মোটরসাইকেলের গতি রোধ করে যুবককে কুপিয়ে হত্যা নরসিংদীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মতবিনিময় সভায় বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী নরসিংদীর শিবপুরে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তিতে বাংলাদেশের অন্তর্ভুক্ত হওয়ার সম্ভাবনা বড় ধরনের ভূ-রাজনৈতিক ও কৌশলগত ঝুঁকির কারণ হতে পারে।ক্যাপ্টেন রেদওয়ান সিকদার।
Headline
Wellcome to our website...
চালকের অসাবধানতায় বাউফলে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে ‘দশমিনা এক্সপ্রেস’!
/ ৭০ Time View
Update : শনিবার, ১১ জুলাই, ২০২৬, ৮:১৬ পূর্বাহ্ন

চালকের অসাবধানতায় বাউফলে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে ‘দশমিনা এক্সপ্রেস’!

আরিফুল ইসলাম,বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি:
পটুয়াখালীর বাউফল-বরিশাল আঞ্চলিক সড়কের বিলবিলাস এলাকায় দশমিনা এক্সপ্রেস এর একটি যাত্রীবাহী বাস চালকের অসাবধানতায় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে উল্টে পড়ে।

আজ শুক্রবার (১০ জুলাই) সকাল সাড়ে ৮টার দিকে বিলবিলাস পল্লী বিদ্যুৎ সাব-স্টেশনের পশ্চিম পাশে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। এতে বাসে থাকা শিশুসহ অন্তত ১০ থেকে ১৫ জন যাত্রী আহত হয়েছে বলে জানা গেছে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, আজ সকালে ২০-২৫ জন যাত্রী নিয়ে দশমিনা ট্রাভেলসের বাসটি দশমিনা থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসে। সকাল সাড়ে ৮টার দিকে বাসটি বাউফলের বিলবিলাস পল্লী বিদ্যুৎ সাব-স্টেশনের পশ্চিম পাশে পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। মুহূর্তের মধ্যে বাসটি সড়কের পাশের খাদে উল্টে পড়ে যায়।

বাহাদুর নামে এক স্থানীয় প্রত্যক্ষদর্শী জানান।”সকাল ৮টার দিকে আমি গরুর ঘাস কাটার জন্য বাড়ি থেকে বের হয়েছিলাম। দুর্ঘটনাস্থলের কাছাকাছি পৌঁছালে পূর্ব দিক থেকে বাসটি আসতে দেখি। কোনো কিছু বুঝে ওঠার আগেই হঠাৎ বাসটি রাস্তার পাশে পড়ে যায়। আমার চিৎকার ও চেঁচামেচিতে আশেপাশের লোকজন ছুটে এসে উদ্ধারকাজ শুরু করেন।” বাহাদুর নিজে বেশ কয়েকজন যাত্রীকে বাস থেকে অক্ষত ও আহত অবস্থায় বের করে আনেন বলে জানান।

বাসের এক যাত্রী ক্ষোভ প্রকাশ করে বলেন, “চালক অত্যন্ত অসাবধানতা ও অতিরিক্ত গতিতে গাড়ি চালাচ্ছিলেন। তিনি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি রাস্তার পাশে ফেলে দেন। আমরা কিছু বুঝে ওঠার আগেই দুর্ঘটনাটি ঘটে। এবারের মতো আল্লাহ আমাদের বাঁচিয়েছেন।

দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত আহত যাত্রীদের উদ্ধার করে চিকিৎসার জন্য বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। এই ঘটনার পর স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।

এলাকাবাসীর অভিযোগ, বাউফল-বগা সড়কের এই অংশে প্রায়ই বাস দুর্ঘটনা ঘটে। কিন্তু বারবার দুর্ঘটনা ঘটলেও চালক বা বাস মালিকদের বিরুদ্ধে দৃশ্যমান কোনো ব্যবস্থা নেওয়া হয় না। চালকদের এই বেপরোয়া গতির কারণে প্রতিনিয়ত সাধারণ মানুষকে জীবনের ঝুঁকিতে পড়তে হচ্ছে।###

তারিখ-১০/০৭/২৬ইং
মো.আরিফুল ইসলাম
বাউফল (পটুয়খালী) প্রতিনিধি
মোবাইল-০১৭২১৩২৯৬০১।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page