
বুড়িচংয়ে————-
পাক পাঞ্জাতন ও শোহাদায়ে কারবালার স্মরণে
বার্ষিক পবিত্র ওরছ মোবারক অনুষ্ঠিত
বুড়িচং, কুমিল্লা প্রতিনিধি।।
কুমিল্লার বুড়িচং উপজেলার ছয়গ্ৰাম (কালীকৃষ্ণ নগর) হাই বখশিয়া দরবার শরীফ মসজিদ-মাদ্রাসা কমপ্লেক্সের উদ্যোগে পাক পাঞ্জাতন ও শোহাদায়ে কারবালার স্মরণে বার্ষিক পবিত্র ওরছ মোবারক অনুষ্ঠিত হয়েছে।
৯ জুলাই (বৃহস্পতিবার ) দিবাগত রাতে অনুষ্ঠিত ওরছ মোবারকে প্রধান অতিথি ছিলেন, পীরে ত্বরিকত, মুর্শিদে বরহক, হযরতুল আল্লামা শাহ্ সূফী বাবা খাজা কাজী আব্দুল হাই খোরশেদী বখশী, পীর সাহেব, চান্দিনা।
বিশেষ অতিথি ছিলেন, হযরত মাওঃ শাহ্ সূফী শাহাজাদা কাজী হাবীবুন্নবী হাই বখশী আল-ক্বাদেরী, মাওঃ শাহ্ সূফী শাহাজাদা কাজী ফয়েজ আহম্মদ হাই বখশী আল-ক্বাদেরী চান্দিনা, আলহাজ্ব আল্লামা পীরজাদা মুফতি বাকী বিল্লাহ আল-আযহারী, ঘিলাতলা দরবার শরীফ,বুড়িচং ও হযরত সূফী আক্তার হোসেন খান হাই বখশী, খালেক হাই বখশীয়া দরবার শরীফ।
প্রধান বক্তা ছিলেন,মুফতি মাওলানা কারী মোহাম্মদ শামীম রেজা আল-ক্বাদেরী, কুমিল্লা ও
মাওলানা মোহাম্মদ কাউছার হোসেন জালালী,
জালালীয়া দরবার শরীফ, লাকসাম, কুমিল্লা।
বিশেষ বক্তা ছিলেন, মাওলানা আবু সাঈদ নঈমী আত্ব তাহেরী, মাওঃ পারভেজ রেজা আল-ক্বাদেরী।
দরবার শরীফ কমপ্রেক্সের পরিচালক পীরজাদা মাওঃ কাজী গোলাম মাহদী হোসাইন হাই বখশী আল-ক্বাদেরীর পরিচালনায় ওরছে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাকশীমূল ইউনিয়ন বিএনপির সভাপতি মোহাম্মদ জসিম উদ্দিন, বুড়িচং প্রেস ক্লাবের সিনিয়র সহ সভাপতি সাংবাদিক গাজী মুহাম্মদ জাহাঙ্গীর আলম জাবির, শাহ মোহাম্মদ আবুল হোসেন হাই বখশী, শাহ মোহাম্মদ ময়নাল হোসেন হাই বখশী, মোহাম্মদ হাবীব হাই বখশী, মোহাম্মদ কাদের হাই বখশী ও মোহাম্মদ আবুল কালাম হাই বখশীসহ স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
১০/৭/২৬
বুড়িচং, কুমিল্লা।

