সোমবার, ১৩ জুলাই ২০২৬, ০১:২৬ পূর্বাহ্ন
Headline
ব্রেকিং নিউজ বেলজিয়াম থেকে ‘মাস্টার ইন ফাইন্যান্স উইথ ডিস্টিংশন’ ডিগ্রি অর্জন করলেন নগরকান্দার কৃতি সন্তান মোঃ সাদ সিদ্দিকি। কুমিল্লা দাউদকান্দিতে মোহনা টেলিভিশনের কার্যালয়ে লুট: জড়িতদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে সাংবাদিকদের মানববন্ধন কুমিল্লার বুড়িচংয়ে ভাড়া বাসা থেকে পিকআপ চালকের অর্ধগলিত মরদেহ উদ্ধার মোল্লাহাটে প্রাথমিক বৃত্তিতে গাড়ফা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সেরা সাফল্য, ১৫ শিক্ষার্থীর বৃত্তি অর্জন শাল্লায় অবুঝ কিশোরীকে ধর্ষণের পর ভিডিও ধারণ – মূলহোতা গ্রেফতার বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তা করবে সরকার- কুমিল্লায় কৃষিমন্ত্রী কুমিল্লায় ১০-বিজিবির অভিযানে ৯৬ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার রণক্ষেত্রের অঘোষিত বার্তা: ফ্রন্টলাইনে রুশ পতাকার উপস্থিতি কি নতুন কোনো ভূ-রাজনৈতিক মোড়? বুড়িচং উপজেলার ফকির বাজারে এক মতবিনিময় সভায় গত চার মাসের কাজের বর্ণনা দিলেন – এমপি জসিম উদ্দিন নিয়ম-নীতির তোয়াক্কা না করে প্রধান শিক্ষকের গাছ সাবাড়: শাল্লায় তোলপাড়, নেপথ্যে কার খুঁটির জোর?
Headline
Wellcome to our website...
শাল্লায় অবুঝ কিশোরীকে ধর্ষণের পর ভিডিও ধারণ – মূলহোতা গ্রেফতার
/ ২৭ Time View
Update : রবিবার, ১২ জুলাই, ২০২৬, ৫:৫৩ অপরাহ্ন

শাল্লায় অবুঝ কিশোরীকে ধর্ষণের পর ভিডিও ধারণ – মূলহোতা গ্রেফতার

শংকর ঋষি সুনামগঞ্জ জেলা প্রতিনিধি
​সুনামগঞ্জের শাল্লা উপজেলায় ১১ বছরের এক অবুঝ কিশোরীকে জোরপূর্বক ধর্ষণের পর সেই দৃশ্য মুঠোফোনে ধারণ করার মতো এক লোমহর্ষক ও পৈশাচিক ঘটনা ঘটেছে। এই নির্মম অপরাধের অভিযোগে সোফাইল মিয়া (২০) নামে এক যুবককে গ্রেফতার করেছে শাল্লা থানা পুলিশ। গ্রেফতারকৃত যুবক উপজেলার হবিবপুর ইউনিয়নের মার্কুলী গ্রামের মহিম উদ্দিনের ছেলে।
​গতকাল শনিবার (১১ জুলাই) রাতে ভুক্তভোগী কিশোরীর বাবা বাদী হয়ে শাল্লা থানায় দুইজনকে আসামি করে একটি ধর্ষণ মামলা দায়ের করেন। মামলার এজাহারভুক্ত অপর পলাতক আসামি হলো একই গ্রামের নুরুল হকের ছেলে সায়েক মিয়া (২০), যার বিরুদ্ধে ধর্ষণের ভিডিও ধারণ ও সহযোগিতার অভিযোগ রয়েছে।

​মামলার এজাহার ও পারিবারিক সূত্রে জানা যায়, গত ১০ জুন সকাল আনুমানিক ১১টার দিকে ভুক্তভোগী কিশোরী বাড়ির পেছনে হাঁস খুঁজতে বের হয়। এ সময় নির্জন স্থানে একা পেয়ে পেছন থেকে অতর্কিতে তার মুখ চেপে ধরে অভিযুক্ত সোফায়েল মিয়া। পরে গলায় কাঁচি ধরে প্রাণে মেরে ফেলার ভয় দেখিয়ে তাকে জোরপূর্বক ধর্ষণ করা হয়। পাশবিক এই নির্যাতনের দৃশ্য মুঠোফোনের ক্যামেরায় ধারণ করে সোফায়েলের সহযোগী সায়েক মিয়া। ঘটনাটি কাউকে জানালে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও ছড়িয়ে দেওয়া এবং কিশোরীকে সপরিবারে প্রাণনাশের হুমকি দেয় নরপশুরা।


​হুমকির ভয়ে অবুঝ কিশোরী প্রথমে বিষয়টি গোপন রাখলেও, ঘটনার ১ মাস পর তার শারীরিক ও মানসিক অবস্থার চরম অবনতি লক্ষ্য করেন অভিভাবকরা। এতে সন্দেহ দানা বাঁধলে পরিবারের জিজ্ঞাসাবাদের মুখে এক পর্যায়ে কান্নায় ভেঙে পড়ে কিশোরী এবং তার ওপর ঘটে যাওয়া নারকীয় নির্যাতনের বিবরণ দেয়। ঘটনা জানার পরপরই গতকাল শনিবার কিশোরীর পিতা শাল্লা থানায় হাজির হয়ে লিখিত অভিযোগ দায়ের করেন।


​শাল্লা থানার অফিসার ইনচার্জ (ওসি) রোকিবুজ্জামান জানান ।
“অভিযোগ পাওয়ার সাথে সাথেই আমরা অত্যন্ত গুরুত্বের সাথে পদক্ষেপ নিয়েছি। তাৎক্ষণিক ফোর্স পাঠিয়ে মূল অভিযুক্ত সোফায়েল মিয়াকে গ্রেপ্তার করা হয়েছে। এই ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০-এর ৯(১)/৩০ ধারায় একটি মামলা রুজু করা হয়েছে (মামলা নং-০৮)। গ্রেফতারকৃত আসামিকে আজ সকাল ৯ টায় সুনামগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে। অপরাধের সহযোগী ও ভিডিও ধারণকারী অপর আসামি সায়েক মিয়াকে গ্রেফতার করতে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।”

​এলাকাবাসী এই বর্বরোচিত ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন এবং জড়িত উভয় আসামির দৃষ্টান্তমূলক সর্বোচ্চ শাস্তির দাবি তুলেছেন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page