সোমবার, ১৩ জুলাই ২০২৬, ০১:২৫ পূর্বাহ্ন
Headline
ব্রেকিং নিউজ বেলজিয়াম থেকে ‘মাস্টার ইন ফাইন্যান্স উইথ ডিস্টিংশন’ ডিগ্রি অর্জন করলেন নগরকান্দার কৃতি সন্তান মোঃ সাদ সিদ্দিকি। কুমিল্লা দাউদকান্দিতে মোহনা টেলিভিশনের কার্যালয়ে লুট: জড়িতদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে সাংবাদিকদের মানববন্ধন কুমিল্লার বুড়িচংয়ে ভাড়া বাসা থেকে পিকআপ চালকের অর্ধগলিত মরদেহ উদ্ধার মোল্লাহাটে প্রাথমিক বৃত্তিতে গাড়ফা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সেরা সাফল্য, ১৫ শিক্ষার্থীর বৃত্তি অর্জন শাল্লায় অবুঝ কিশোরীকে ধর্ষণের পর ভিডিও ধারণ – মূলহোতা গ্রেফতার বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তা করবে সরকার- কুমিল্লায় কৃষিমন্ত্রী কুমিল্লায় ১০-বিজিবির অভিযানে ৯৬ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার রণক্ষেত্রের অঘোষিত বার্তা: ফ্রন্টলাইনে রুশ পতাকার উপস্থিতি কি নতুন কোনো ভূ-রাজনৈতিক মোড়? বুড়িচং উপজেলার ফকির বাজারে এক মতবিনিময় সভায় গত চার মাসের কাজের বর্ণনা দিলেন – এমপি জসিম উদ্দিন নিয়ম-নীতির তোয়াক্কা না করে প্রধান শিক্ষকের গাছ সাবাড়: শাল্লায় তোলপাড়, নেপথ্যে কার খুঁটির জোর?
Headline
Wellcome to our website...
মোল্লাহাটে প্রাথমিক বৃত্তিতে গাড়ফা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সেরা সাফল্য, ১৫ শিক্ষার্থীর বৃত্তি অর্জন
/ ১৮ Time View
Update : রবিবার, ১২ জুলাই, ২০২৬, ৫:৫৫ অপরাহ্ন

মোল্লাহাটে প্রাথমিক বৃত্তিতে গাড়ফা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সেরা সাফল্য, ১৫ শিক্ষার্থীর বৃত্তি অর্জন
রায়হান শেখ, মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি:
বাগেরহাটের মোল্লাহাট উপজেলার ২নং গাড়ফা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় চলতি বছরের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় উপজেলার অন্যতম সেরা সাফল্য অর্জন করেছে। বিদ্যালয়টির মোট ১৫ জন শিক্ষার্থী বৃত্তি লাভ করেছে। এর মধ্যে ১১ জন ট্যালেন্টপুল এবং ৪ জন সাধারণ গ্রেডে বৃত্তি অর্জন করেছে, যা একক বিদ্যালয় হিসেবে উপজেলার সর্বোচ্চ অর্জনের অন্যতম।
ট্যালেন্টপুলে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা হলো— রাফছান, মারিয়াম, সমৃদ্ধি, প্রত্যয়, আফিয়া, তাছিন, সৌম্য, শুভ্র, সোপান, অর্ণি ও ছিয়াম। সাধারণ গ্রেডে বৃত্তি অর্জন করেছে ফাহিম, তাজিম, আবির ও আবিদ।
উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, মোল্লাহাট উপজেলার ১০৭টি সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে এবার মোট ৭০ জন শিক্ষার্থী বৃত্তি অর্জন করেছে। এর মধ্যে ২৯ জন ট্যালেন্টপুল এবং ৪১ জন সাধারণ গ্রেডে বৃত্তি পেয়েছে। সেই হিসেবে ২নং গাড়ফা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১৫ জন শিক্ষার্থীর বৃত্তি অর্জন উপজেলার শিক্ষা অঙ্গনে একটি উল্লেখযোগ্য সাফল্য হিসেবে বিবেচিত হচ্ছে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিপুল কান্তি বিশ্বাস বলেন, “শিক্ষকদের আন্তরিক প্রচেষ্টা, শিক্ষার্থীদের অধ্যবসায় এবং অভিভাবকদের সার্বিক সহযোগিতার ফলেই এ সাফল্য অর্জন সম্ভব হয়েছে। ভবিষ্যতেও শিক্ষার মান উন্নয়ন ও আরও ভালো ফলাফল ধরে রাখতে আমরা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাব।”
বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. আজিজুর রহমান, মনি শেখর মজুমদার, এম. এম. ওবায়দুল ইসলাম এবং মো. আল আমিন চৌধুরী এ অর্জনে সন্তোষ প্রকাশ করে বলেন, শিক্ষার্থীদের এই সাফল্যে তারা অত্যন্ত আনন্দিত। আগামী বছরগুলোতেও আরও ভালো ফলাফল অর্জনের লক্ষ্যে শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের সমন্বয়ে নিরলসভাবে কাজ করে যাবেন।
এ সাফল্যে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক এবং এলাকাবাসীর মধ্যে আনন্দের পরিবেশ বিরাজ করছে। অনেকেই আশা প্রকাশ করেছেন, ভবিষ্যতেও বিদ্যালয়টি মোল্লাহাট উপজেলার শিক্ষা ক্ষেত্রে নেতৃত্বস্থানীয় অবস্থান ধরে রাখবে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page