সোমবার, ১৩ জুলাই ২০২৬, ১২:৩৯ পূর্বাহ্ন
Headline
ব্রেকিং নিউজ বেলজিয়াম থেকে ‘মাস্টার ইন ফাইন্যান্স উইথ ডিস্টিংশন’ ডিগ্রি অর্জন করলেন নগরকান্দার কৃতি সন্তান মোঃ সাদ সিদ্দিকি। কুমিল্লা দাউদকান্দিতে মোহনা টেলিভিশনের কার্যালয়ে লুট: জড়িতদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে সাংবাদিকদের মানববন্ধন কুমিল্লার বুড়িচংয়ে ভাড়া বাসা থেকে পিকআপ চালকের অর্ধগলিত মরদেহ উদ্ধার মোল্লাহাটে প্রাথমিক বৃত্তিতে গাড়ফা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সেরা সাফল্য, ১৫ শিক্ষার্থীর বৃত্তি অর্জন শাল্লায় অবুঝ কিশোরীকে ধর্ষণের পর ভিডিও ধারণ – মূলহোতা গ্রেফতার বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তা করবে সরকার- কুমিল্লায় কৃষিমন্ত্রী কুমিল্লায় ১০-বিজিবির অভিযানে ৯৬ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার রণক্ষেত্রের অঘোষিত বার্তা: ফ্রন্টলাইনে রুশ পতাকার উপস্থিতি কি নতুন কোনো ভূ-রাজনৈতিক মোড়? বুড়িচং উপজেলার ফকির বাজারে এক মতবিনিময় সভায় গত চার মাসের কাজের বর্ণনা দিলেন – এমপি জসিম উদ্দিন নিয়ম-নীতির তোয়াক্কা না করে প্রধান শিক্ষকের গাছ সাবাড়: শাল্লায় তোলপাড়, নেপথ্যে কার খুঁটির জোর?
Headline
Wellcome to our website...
ব্রেকিং নিউজ বেলজিয়াম থেকে ‘মাস্টার ইন ফাইন্যান্স উইথ ডিস্টিংশন’ ডিগ্রি অর্জন করলেন নগরকান্দার কৃতি সন্তান মোঃ সাদ সিদ্দিকি।
/ ১১ Time View
Update : রবিবার, ১২ জুলাই, ২০২৬, ৬:৩৫ অপরাহ্ন

ব্রেকিং নিউজ
বেলজিয়াম থেকে ‘মাস্টার ইন ফাইন্যান্স উইথ ডিস্টিংশন’ ডিগ্রি অর্জন করলেন নগরকান্দার কৃতি সন্তান মোঃ সাদ সিদ্দিকি।

ফরিদপুর জেলা স্টাফ রিপোর্টার মোঃ শাহাদাৎ হোসেন

ফরিদপুরের নগরকান্দা উপজেলার পুরাপাড়া ইউনিয়নের ব্রাহ্মণডাঙ্গা গ্রামের কৃতি সন্তান আমার চাচাতো ভাই মোঃ সাদ সিদ্দিকি বেলজিয়ামের খ্যাতনামা Antwerp Management School থেকে Master in Finance with Distinction ডিগ্রি অর্জন করে দেশ ও এলাকার জন্য গৌরব বয়ে এনেছেন।

মোঃ সাদ সিদ্দিকি পুরাপাড়া ইউনিয়নের গর্ব, বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবক সদ্য অবসরপ্রাপ্ত সংস্থাপন মন্ত্রণালয়ের উপসচিব ড. রেজাউল বাশার সিদ্দিক (মিলন)-এর সুযোগ্য পুত্র। তাঁর এই অসাধারণ একাডেমিক অর্জনে পরিবার, আত্মীয়-স্বজন, শিক্ষক, শুভানুধ্যায়ী এবং এলাকাবাসীর মধ্যে আনন্দের আবহ বিরাজ করছে।

জানা যায়, বেলজিয়ামের অন্যতম স্বনামধন্য উচ্চশিক্ষা প্রতিষ্ঠান Antwerp Management School থেকে Master in Finance with Distinction ডিগ্রি অর্জন করা অত্যন্ত মর্যাদাপূর্ণ একটি সাফল্য। এ স্বীকৃতি শিক্ষার্থীর অসাধারণ মেধা, কঠোর পরিশ্রম, অধ্যবসায়, গবেষণামনস্কতা এবং একাডেমিক উৎকর্ষের প্রতিফলন হিসেবে বিবেচিত হয়।

এলাকাবাসীর মতে, মোঃ সাদ সিদ্দিকির এই অর্জন শুধু তাঁর ব্যক্তিগত বা পারিবারিক সাফল্য নয়; এটি সমগ্র পুরাপাড়া ইউনিয়ন, নগরকান্দা উপজেলা এবং ফরিদপুর জেলার জন্যও এক অনন্য গৌরবের বিষয়। তাঁর এই কৃতিত্ব নতুন প্রজন্মকে আন্তর্জাতিক মানের উচ্চশিক্ষা অর্জনে উৎসাহিত করবে বলেও তারা আশা প্রকাশ করেন।

স্থানীয় বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিনিধিরা তাঁর এ সাফল্যে অভিনন্দন জানিয়ে বলেন, দেশের মেধাবী তরুণরা বিশ্বমানের শিক্ষা প্রতিষ্ঠানে নিজেদের যোগ্যতার স্বাক্ষর রাখছেন, যা বাংলাদেশের ভাবমূর্তি আন্তর্জাতিক পরিমণ্ডলে আরও উজ্জ্বল করছে

পরিবারের সদস্যরা মোঃ সাদ সিদ্দিকির এই অর্জনে মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেন এবং সকলের কাছে তাঁর জন্য দোয়া কামনা করেন, যাতে তিনি ভবিষ্যতে অর্জিত জ্ঞান, প্রজ্ঞা ও সততার মাধ্যমে দেশ, সমাজ ও মানবকল্যাণে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারেন।

মহান আল্লাহ তাআলা তাঁর আগামী দিনের পথচলা আরও সফল ও কল্যাণময় করুন এবং দেশ ও জাতির সেবায় আত্মনিয়োগ করার তাওফিক দান করুন। আমীন।

মো : শাহাদাৎ হোসেন
মোবাইল: ০১৭১২৪৬০৬৫১

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page